অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

কাস্টমসের জব্দকৃত পণ্য ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৪৬১১) : কাস্টমস কর্তৃক বিভিন্ন সময় অবৈধভাবে আমদানিকৃত পণ্য জব্দ করা হয়। সেই পণ্যগুলো মাঝে মাঝে কাস্টমসের কিছু কর্মকর্তার মাধ্যমে স্বল্প দামে বিক্রি করা হয়। জানতে চাচ্ছি, সেই পণ্যগুলো ক্রয় করা বৈধ হবে কি?

কাস্টমসে জব্দকৃত পণ্য স্বল্প মূল্যে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪৬০৯) : আমি কাস্টমসে চাকরি করি। সেখানে বিভিন্ন সময় অবৈধভাবে আনা বিভিন্ন ধরণের পণ্য জব্দ করা হয়। জানতে চাচ্ছি, সেই পণ্যগুলো স্বল্প মূল্যে অন্যের কাছে বিক্রি করা যাবে কি?

কাস্টমসে ঘুষ দিয়ে আনা পণ্যের বিধান কী

প্রশ্ন (৪৬০৭) : আমি বিদেশ থেকে বিভিন্ন জিনিস এনে দেশে বিক্রি করি। সরকারি ট্যাক্স থেকে বাঁচার জন্য কাস্টমসের কিছু ব্যক্তিকে ঘুষ দিলে তারা ট্যাক্স ছাড়াই পণ্য খালাস করে দেয়। জানতে চাচ্ছি, এ জাতীয় পণ্য বিক্রি করলে উপার্জিত অর্থ হালাল হবে কি?

হেবাকৃত জমি ফিরিয়ে নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৫৯১) : আমার মামাকে তার ফুফু একটি জমি হেবা করেছে। জমিটি তাকে রেজিস্ট্রি করে বুঝিয়েও দিয়েছে। কিছু দিন পর তার ফুফু ইন্তেকালও করেছে। কিন্তু এখন তার ফুফাত ভাইয়েরা সেই জমিটি ফেরত দেওয়ার দাবি করছে। শরিয়ত অনুযায়ী তারা কি জমিটি আর ফেরত নিতে পারবে?

মেয়াদের পূর্বে পাওনা পরিশোধের কারণে বিক্রেতার জন্য কম রাখা জায়েয হবে কি

প্রশ্ন (৪৫৬৮) : এক লোক আমার কাছে কাপড়ের মূল্য বাবদ চার মাস মেয়াদে ছয় হাজার টাকা পায়। আমি তাকে তিন মাসের সময় টাকা পরিশোধ করে দেওয়ায় সে আমার কাছ থেকে দুইশ টাকা কম নিয়েছে। শরিয়তের দৃষ্টিতে এখানে সমস্যা আছে কি?

মেয়াদের পূর্বে পাওনা টাকা পরিশোধ করলে কম দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৫৬৭) : আমি এক ব্যক্তির কাছে বই বিক্রয় বাবদ বিশ হাজার টাকা পাই। তার কাছ থেকে আমি মূলত ত্রিশ হাজার টাকা পেতাম। সে আমাকে নগদ দশ হাজার টাকা দিয়েছিল। আর বলেছিল, তিন মাস পর বাকি বিশ হাজার টাকা দিবে। এখন দুই মাস অতিবাহিত হওয়ার পর আমার টাকার প্রয়োজন হওয়ায় তার কাছে টাকা চাইলে সে আমাকে বলল, এখন নিতে চাইলে এক হাজার টাকা কম নিতে হবে। অর্থাৎ সে আমাকে বিশ হাজারের স্থানে উনিশ হাজার টাকা দিবে। তার থেকে কি এভাবে টাকা নেওয়া যাবে?

টাকা দিয়ে চ্যালেঞ্জ করা যাবে কি

প্রশ্ন (৪৫২৯) : আমি আমার বন্ধুর সাথে এভাবে চ্যালেঞ্জ করেছি যে, তোমার কথা যদি সঠিক হয় তাহলে আমি তোমাকে একশ টাকা দিব। আর আমার কথা সঠিক হলে তুমি আমাকে একশ টাকা দিবে। অতঃপর আমার কথা সঠিক হওয়ায় সে আমাকে একশ টাকা দেয়। এখন আমি কি এই একশ টাকা খরচ করতে পারব?

ঘুষ দিয়ে ভর্তি হয়ে প্রাপ্ত সার্টিফিকেট দিয়ে চাকরির বিধান কী

প্রশ্ন (৪৪৮৬) : আমি এক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হই। পরবর্তীতে ঘুষের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানে ভর্তি হই এবং কৃতিত্বের সাথে সেখান থেকে পাশ করি। আমার প্রশ্ন হল, আমি যদি সেই সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি নেই তাহলে আমার উপার্জন হালাল হবে কি?

ঘুষের মাধ্যমে অর্জিত সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়ার বিধান কী

প্রশ্ন (৪৪৮৪) : জনৈক ব্যক্তি ভার্সিটি থেকে ঘুষের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করেছে পড়ালেখা না করেই। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি যদি সেই সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি নেয় তাহলে তার উপার্জন হালাল হবে কি?

ঘুষ দিয়ে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৮৩) : আমি ঢাকার এক নামকরা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি। সেখানে সিলেক্টেড হওয়ার পরও জনৈক কর্মকর্তা বলছে, ঘুষ না দিলে আমার নাম বাতিল করে দিবে। জানতে চাচ্ছি, আমি কি ঘুষ দিয়ে সেখানে ভর্তি হতে পারব?

গাড়ি ক্রয় বাবদ ১ লক্ষ টাকা দিয়ে বেশি নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৮২) : আমার এক বন্ধু ৫০ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনতে চাচ্ছে। আমি তাকে এক লক্ষ টাকা দিতে চাচ্ছি। তবে শর্ত হল, সে আমাকে পরবর্তীতে দেড় লক্ষ টাকা ফেরত দিবে। জানতে চাচ্ছি, এভাবে লেনদেন করলে বৈধ হবে কি? না হলে বৈধ কোনো সুরত আছে কি?

অ্যাপের মাধ্যমে আয় করা বৈধ হবে কি

প্রশ্ন (৪৪৭১) : আমি একটি অ্যাপ তৈরি করে প্লে স্টোরে আপলোড করেছি। সেই অ্যাপে অ্যাড শো করে। এর বিনিময়ে আমি কিছু টাকা পাই। জানতে চাচ্ছি, এভাবে অ্যাপের মাধ্যমে আয় করা বৈধ হবে কি?

শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য বিক্রি করা কি হারাম

প্রশ্ন (৪৪৩৯) : আমার একটি কসমেটিকসের দোকান রয়েছে। আমার এক সাপ্লাইয়ার বিদেশ থেকে বিভিন্ন কসমেটিকস শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসে। সেই কিছুটা কম দামে পাওয়া যাওয়ায় আমি তার কাছ থেকে ক্রয় করে আমার দোকানে বিক্রি করে থাকি। প্রশ্ন হল, সেই পণ্যগুলো বিক্রি করা কি আমার জন্য হারাম হবে?

আজান দিয়ে বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪২১) : আমি গ্রামের একটি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে আজান দেই। এই কাজের জন্য মসজিদ কমিটি আমাকে নিয়োগ দিয়েছে। তাদের কাছে বেতন চাইলে তারা বলে, আজান দিয়ে বেতন নেওয়া বৈধ নয়। জানতে চাচ্ছি, তাদের বক্তব্য কি সঠিক?

পিটিসি সাইট থেকে অ্যাড দেখার মাধ্যমে আয় করা যাবে কি

প্রশ্ন (৪৩৮৮) : বর্তমানে বিভিন্ন পিটিসি সাইট রয়েছে। এগুলো থেকে নির্দিষ্ট পরিমাণ অ্যাড দেখার মাধ্যমে ডলার আয় করা যায়। জানতে চাচ্ছি, এই সাইটগুলো থেকে অ্যাড দেখে ডলার আয় করার যাবে কি?

মসজিদের ছাদ মোবাইল কোম্পানীকে ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৫০) : আমাদের এলাকার মসজিদের ছাদ একটি মোবাইল কোম্পানী ভাড়া নিতে চাচ্ছে। তারা সেখানে মোবাইলের টাওয়ার বসাবে। প্রশ্ন হল, এ কাজের জন্য মসজিদের ছাদ ভাড়া দেওয়া যাবে কি?