অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

পর্দাহীনতার মাধ্যমে পড়ালে ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (৫৬৬৮) : আমার ভাই টিউশনি করান। তার কাছে ছেলে মেয়ে সবাই পড়ে থাকে। অধিকাংশ মেয়েরা বেপর্দাভাবে পড়তে আসে। জানতে চাচ্ছি, আমার ভাই যে, পর্দাহীনতার মাধ্যমে পড়িয়ে টাকা নিচ্ছেন, তা কি তার জন্য বৈধ হচ্ছে?

সন্তানকে জমি লিখে দেওয়ার পর তা ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৬৩৩) : জনৈক পিতা তার এক ছেলেকে একটি জমি লিখে দিয়েছে। কিন্তু ছেলেটি বখাটে তাই উক্ত ব্যক্তি চাচ্ছে জমিটি ফিরিয়ে নিতে। জানতে চাচ্ছি, সে কি তার জমিটি ফিরিয়ে নিতে পারবে?

বিকাশ এজেন্ট বেশি টাকা রাখতে পারবে কি

প্রশ্ন (৫৫৩৯) : বিকাশ কর্তৃপক্ষ সাধারণত হাজারে প্রায় ১৯ টাকার মত চার্জ কেটে থাকে। কিন্তু দোকান থেকে টাকা উঠাতে গেলে তারা ২০ টাকা রাখে। জানতে চাচ্ছি, এই অতিরিক্ত টাকা রাখা এজেন্টদের জন্য বৈধ হবে কি?

যাতায়াত ভাড়া থেকে টাকা গ্রহণ কর যাবে কি

প্রশ্ন (৫৫০৩) : আমি এক মাদরাসার ষ্টাফ। মাদরাসা কর্তৃপক্ষ কোথায় পাঠালে ভাড়ার টাকা দিয়ে পাঠায়। জানতে চাচ্ছি, ভাড়া কম খরচ করে অবশিষ্ট টাকা রেখে দেওয়া যাবে কি?

শ্রমের কারণে লভ্যাংশে কম বেশি করা যাবে কি

প্রশ্ন (৫৪৬০) : আমি ও আমার চাচাত ভাই শরিকানা ব্যবসা করছি। উভয়ে দুই লক্ষ টাকা ব্যবসায় খাটিয়েছি। তবে আমি ব্যবসায় সময় বেশি দেই একারণে আমাদের লভ্যাংশ বণ্টিত করেছি ৬০% ও ৪০% হিসেবে। আমি নিব ৬০%। আর আমার চাচাত ভাই নিবে ৪০%। জানতে চাচ্ছি, এভাবে চুক্তিটি কি বৈধ হবে?

লভ্যাংশ হিসেবে ক্ষতি নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৫৪৫৫) : আমি ও আমার মামাত ভাই শরিকানার ভিত্তিতে ব্যবসায় অংশীদার হয়েছি। আমাদের লভ্যাংশ যথাক্রমে ৬০% ও ৪০% হিসেবে নির্ধারিত হয়েছে। আমরা এভাবে চুক্তি করেছি যে, যে লোকসান হবে তা আমাদের মাঝে ৬০% ও ৪০% হিসেবে বণ্টিত হবে। উল্লেখ্য, আমাদের মূলধন সমান। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

মৃত্যুবার্ষিকির আয়োজনে ডেকোরেশনের জিনিসপত্র ভাড়া দেয়া যাবে কি

প্রশ্ন (৫৪৪৩) : আমার ডেকোরেশনের ব্যবসা আছে। বৈধ অনুষ্ঠানে মানুষ যেভাবে ডেকোরেশনের জিনিসপত্র ভাড়া নিয়ে থাকে। ঠিক তেমনিভাবে অবৈধ অনুষ্ঠানেও ভাড়া নিয়ে থাকে। জানতে চাচ্ছি, মৃত্যুবার্ষিকির আয়োজনে ডেকোরেশনের জিনিসপত্র ভাড়া দেওয়া যাবে কি?

মাছ বিক্রি করে দিয়ে অতিরিক্ত লভ্যাংশ নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৪৩২) : আমার ও আমার ছোট ভাইয়ের যৌথ মালিকানাধীন একটি পুকুর আছে। প্রত্যেকের জমির অংশ ৫০%। তার সাথে আমার এভাবে চুক্তি হয়েছে, আমি উভয়ের অংশের মাছ বিক্রি করে দিব। তবে মাছ বিক্রির টাকার ৬০% আমি নিব। আর ৪০% সে নিবে। জানতে চাচ্ছি, উক্ত চুক্তিটি কি বৈধ হয়েছে?

বন্ধকী জমি থেকে উপকৃত হওয়ার কোনো পদ্ধতি আছে কি

প্রশ্ন (৫৪২৩) : আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি, বন্ধকী জমি বন্ধক গ্রহীতার জন্য ভোগ করা জায়েয নেই। জানতে চাচ্ছি, এমন কোনো পদ্ধতি আছে কি, যার মাধ্যমে সেই জমি ভোগ করা যাবে?

প্রথমবার কাঙ্ক্ষিত দামে না দিলে তা নেওয়া কি আবশ্যক হবে

প্রশ্ন (৫৪১৮) : কিছুদিন আগে দোকানে একটি জিনিস কিনতে যাই। আমি বস্তুটির দাম ১০০ টাকা বলি। দোকানি ১৫০ টাকা বলে। আমি দোকান থেকে বের হয়ে যাই। তখন দোকানি বলে ১০০ টাকা দিয়ে নিয়ে যান। আমি সে পণ্যটি আর নেইনি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার কোনো গুনাহ হয়েছে?