অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

পণ্য না দিয়ে টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৭৯) : কেউ যদি কারও সাথে পণ্য দেওয়ার জন্য কিস্তিতি চুক্তি করে এবং টাকাও নিয়ে নেয় কিন্তু পরবর্তীতে পণ্য না দিয়ে পণ্যের টাকা দিতে চায় তাহলে কি সেটা করতে পারবে?

পণ্য পরিবর্তন করে দিলে ক্রেতা ফেরত দিতে পারবে কি

প্রশ্ন (৬৭৭৬) : এক ব্যক্তির কাছ থেকে আমি কবুতর কিনেছি। আমি তাকে বলেছি, আমাকে সিরাজ কবুতর দেওয়ার জন্য। কিন্তু বাড়িতে এসে জানতে পারলাম, এটা সিরাজ কবুতর নয়। অন্য জাতের কবুতর। এর দাম আরও কম। এখন আমি কি এগুলো ফেরত দিতে পারব? কিংবা তার কাছ থেকে কিছু টাকা ফেরত নিতে পারব?

বিক্রেতা যে দামে বিক্রয় করতে চান দালাল কি তারচেয়ে বেশি দামে বিক্রি করতে পারবে

প্রশ্ন (৬৬৯৯) : এক লোক একজনকে একটি বস্তু বিক্রয় করতে দিলেন। এবং তার জন্য মূল্যও নির্ধারণ করে দিলেন। বিক্রয় প্রতিনিধির জন্য কি জায়েয হবে, এরচেয়ে বেশি দামে বিক্রয় করা?

ব্যবসার ফযিলত কী

প্রশ্ন (৬৬৯৮) : আমি ব্যবসা করে আমার জীবিকা নির্বাহ করতে চাই। আমি জানতে চাচ্ছি, ইসলামে ব্যবসার কোন ফযিলত আছে কি?

দালালের পারিশ্রমিক নির্ধারিত না করলে জায়েয হবে কি

প্রশ্ন (৬৬৮৮) : আমি যদি দালালকে এভাবে জমি বিক্রি করতে দিই যে, আমার জমিটি দশ লাখে বিক্রি করে দিলেই হবে। এর বেশি যত দামে তুমি বিক্রি করতে পারবে সেটা তোমার হবে। এভাবে দালালের পারিশ্রমিক নির্ধারিত করলে জায়েয হবে কি?

দোকানদার ভুলে কম মূল্য রাখলে ক্রেতার দায়িত্ব কী

প্রশ্ন (৬৬৭১) : আমি এক দোকান থেকে একটি ব্যাগ ক্রয় করি ৪০০ টাকা দিয়ে। দুই দিন পর দোকানদারের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি আরও ৫০ টাকা বাড়িয়ে দেওয়ার দাবি করেন। তিনি আমাকে বলেন, এটা কিনতেই আমার ৪২০ টাকা পড়েছে। আমার ভুল হয়ে গিয়েছিল। এখন কি আমাকে আরও ৫০ টাকা বাড়িয়ে দিতে হবে?

   টিকেট কেনার পর বেশি দামে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৬২৩) : আমি বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকেট কিনেছি। কিন্তু বিশেষ কারণে আমার যাওয়া হবে না। আমার টিকেটের চাহিদাও আছে। এখন কি আমি টিকেটটি অন্য কারও কাছে একটু বেশি দামে বিক্রি করতে পারব?

যাকাতের টাকা দিয়ে নলকূপ খনন করে দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৬২১) : আমরা বিভিন্ন দরিদ্র এলাকায় নলকূপ খনন করে দিয়ে থাকি। আমাদের কাছে কিছু যাকাতের টাকা এসেছে। আমরা কি সেগুলো নলকূপ খননের কাজে লাগাতে পারব?

চুক্তিকৃত পণ্য পরিবর্তন করা যাবে কি

প্রশ্ন (৬৬১৯) : আমি এক ব্যক্তির সাথে চুক্তি করেছিলাম, সে আমাকে ২০ মণ চাল দিবে। আমি তাকে টাকা দিয়ে দিয়েছি। কিন্তু সে ৫ মণ চাল দেওয়ার পর এখন বলছে, চালের পরিবর্তে এই মূল্যে পেঁয়াজ নিয়ে যেতে। এটা কি বৈধ হবে?