অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

মুআক্কিলের বলে দেওয়া মূল্য থেকে বেশি দামে বিক্রয় করলে অতিরিক্ত লাভ কে পাবে

প্রশ্ন (৭২৪৩) : আমার মামার একটি দোকান আছে। কখনো তিনি আমাকে দোকানে বসিয়ে অন্য কাজে যান। আর আমাকে পণ্যের দাম বলে দেন। এখন যদি আমি তার বলে দেওয়া মূল্য থেকে আর কিছু বেশি দামে পণ্যটি বিক্রি করি তাহলে কি অতিরিক্ত লাভটা আমি নিতে পারব?

মিথ্যা লেভেল লাগিয়ে মাল ইমপোর্ট করা যাবে কি

প্রশ্ন (৭২৪১) : বাহিরের এক দেশ থেকে আমি মাল আনলে বেশি টাকা খরচ হয়। আবার আরেক দেশ থেকে আনলে অনেক কম টাকা খরচ হয়। এখন যদি আমি যে দেশ থেকে আনলে কম খরচ হয় সে দেশে মাল নিয়ে সে দেশের লেভেল লাগিয়ে দেশে আনি তাহলে কি এটা জায়েয হবে?

মিথ্যা কথায় প্রভাবিত হয়ে ক্রয় করার পর টাকা ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (৭২৪০) : এক ব্যক্তি বলল, আমি এই কাঠালটি বাজার থেকে দুইশ টাকা দিয়ে ক্রয় করেছি। এখন আমার লাগবে না। আপনি আমার থেকে দুইশ টাকা দিয়েই নিয়ে নেন। আমিও তাকে দুইশ টাকা দিয়ে কাঠালটি নিয়েছি। কিন্তু পরে জানতে পারলাম, লোকটি কাঠালটি কিনেছে একশ পঞ্চাশ টাকা দিয়ে। এখন আমি কি তার কাছ থেকে পঞ্চাশ টাকা ফেরত নিতে পারব?

ভাঙ্গা নষ্ট ডিম ফেরত দিতে পারব কি

প্রশ্ন (৭২১৪) : আমি দোকান থেকে ডিম কিনে এনে ভাঙ্গার পর দেখি দুইটা ডিম নষ্ট। এখন কি আমি এগুলো ফেরত দিতে পারব? আমি কিন্তু ডিমগুলো ভেঙ্গে ফেলেছি।

বন্ধকী বাগান থেকে ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (৭১৮৯) : আমার চাচাত ভাই আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে আমার কাছে একটি লিচু বাগান বন্ধক রেখেছে। এর ফল সেই ভোগ করে এবং বিক্রি করে। তবে আমাকে বলেছে, আমি চাইলে যখন তখন ইচ্ছা, লিচু পেড়ে খেতে পারব। আমার জন্য কি এই বাগান থেকে লিচু খাওয়া জায়েয হবে?

পুরাতন পাতিল দিয়ে নতুন পাতিল কেনা যাবে কি

প্রশ্ন (৭১৭৯) : অনেক সময় ফেরিওয়ালারা এসে পুরাতন সিলভাবের পাতিল নিয়ে নতুন সিলভাবের পাতিল দেয়। সাধারণত তারা দেড় কেজি পুরাতন সিলভারের পাতিলের বিনিময়ে এক কেজি নতুন সিলভারের পাতিল দেয়। এটা কি জায়েয আছে?

নষ্ট ডিম পাল্টে দেওয়া কি জরুরি

প্রশ্ন (৭১৫১) : এক লোক আমার কাছ থেকে এক ডজন ডিম নিয়েছে। বাসায় নিয়ে যাওয়ার পর একটি ডিম নিয়ে এসে বলছেন, সেটি নষ্ট। তার পরিবর্তে আরেকটি ডিম পরিবর্তন করে দিতে। আমার জন্য কি সেটি পরিবর্তন করে দেওয়া জরুরি?

নদীতে ভেসে আসা কাঠ ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৭১৪৯) : আমাদের বাড়ি নদীর পাশে। অনেক সময় নদী দিয়ে বিভিন্ন ধরনের কাঠ ইত্যাদি ভেসে আসে। সেগুলো উঠিয়ে আমরা লাকড়িসহ বিভিন্ন কাজে ব্যবহার করি। এতে কি কোন সমস্যা আছে?

দালালদের কাছে টিকেট বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৭১৪৪) : আমি ট্রেনের টিকেট কাউন্টারের দায়িত্বে আছি। ঈদের আগে কিছু লোক আমাদের থেকে বেশি করে টিকেট কিনে নিয়ে যায়। এরা মূলত বেশি টিকেট কিনে পরবর্তীতে জনসাধারণের কাছে বেশি দামে টিকেট বিক্রি করে। আমি জানতে চাচ্ছি, এদের কাছে টিকেট বিক্রি করা যাবে কি?

দালাল থেকে বেশি দামে টিকেট কেনা জায়েয আছে কি

প্রশ্ন (৭১৪৩) : আমাদের এখানে ঈদের আগে টিকেট কিনতে গেলে কাউন্টারে টিকেট পাওয়া যায় না। কাউন্টারের আশেপাশে দালাল থাকে। তাদের কাছে টিকেট পাওয়া যায়। তবে অনেক বেশি দামে কিনতে হয়। তাদের কাছ থেকে টিকেট কেনা জায়েয আছে কি?

কাজ পাইয়ে দিয়ে বিনিময় গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৭০৮৩) : আমার বাবা এক অফিসের বড় অফিসার। সেখানে একটি পোস্ট খালি হয়েছে। এখন আমি যদি সুপারিশ করে কাউকে সেখানে চাকরির ব্যবস্থা করি আর চাকরিপ্রার্থীর কাছ থেকে এর বিনিময় গ্রহণ করি তাহলে কি জায়েয হবে?

কাউন্টার থেকে টিকেট কিনে বেশি দামে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৭০৮১) : আমি ঈদের সময় আগে আগে কাউন্টার থেকে অনেকগুলো টিকেট কিনে রাখি। অতঃপর ঈদের এক দুদিন আগে টিকেটগুলো নির্ধারিত দামের চেয়ে দশ পনের পার্সেন্ট বেশি দামে বিক্রি করি। এভাবে বেশি দামে টিকেট বিক্রি করা জায়েয আছে কি? উল্লেখ্য, এমন ব্যবসা আরও অনেকে করে থাকে। আমি না করলেও তারা করতে থাকবে।

একসাথে টাকা জমা করে লটারির মাধ্যমে নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭০৫৭) : আমরা দশ বন্ধু প্রতি মাসে এক হাজার টাকা করে জমা দিই। দুই মাস পরপর লটারি করা হয়। যার নাম উঠে সে সব টাকা নিয়ে যায়। তবে একবার যে টাকা নিবে সে সবার টাকা নেওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আর টাকা নিতে পারবে না। তবে তারও প্রতি মাসে টাকা জমা দিতে হবে। এটা কি জায়েয আছে?