দু‘আ ও যিকির

দরূদে হাজারী পাঠে কি মৃত্যুযন্ত্রণা ও মুনকার নাকীরের সওয়াল জওয়াব সহজ হয়

প্রশ্ন (৮০২০) : একটি বইয়ে পেলাম, দরূদে হাজারী নামে একটি দরূদ আছে, যা পাঠ করলে মৃত্যুযন্ত্রণা ও মুনকার নাকীরের সওয়াল জওয়াব সহজ হয়। জানতে চাচ্ছি, কুরআন হাদিসে কি এ ব্যাপারে কোনো বর্ণনা আছে?

‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ কি জান্নাতের একটি গুপ্তধন

প্রশ্ন (৭৯৫০) : কিছুদিন আগে তাবলীগ জামাতের এক সাথী ভাই তার বয়ানে বললেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ জান্নাতের গুপ্তধনসমূহের একটি। জানতে চাচ্ছি, তার বক্তব্য কি সঠিক?

আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি

প্রশ্ন (৭৬৪২) : আমার এক আত্মীয় কিছুদিন আগে আত্মহত্যা করেছেন। আমরা চাচ্ছি তার মাগফিরাতের জন্য দোয়া করাতে। এলাকার এক ব্যক্তি বলল, আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ না। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

সব দোয়াকে শামিলকারী কোনো দোয়া আছে কি

প্রশ্ন (৭৫৪৬) : অনেক দিন আগে আমি একটি বইয়ে পড়েছিলাম যে, এমন একটি দোয়া আছে যা সকল দোয়াকে শামিল করে। অনেক দিন আগে পড়ার কারণে দোয়াটি আমি ভুলে গিয়েছি। আমি জানতে চাচ্ছি, এমন কোনো দোয়ার কথা কুরআন বা হাদিসের কোথাও কি এসেছে?

নামাজের পর মাথায় হাত দিয়ে পড়ার কোনো দোয়া আছে কি

প্রশ্ন (৭৪২৬) : অনেক লোককে দেখা যায় নামাজের পর মাথায় হাত রেখে দোয়া পড়ে। নামাজের পর মাথায় হাত রেখে কোনো দোয়া পড়ার কথা কি হাদিসে বর্ণিত আছে?

বিসমিল্লাহি ওআলা বারাকাতিল্লাহ পড়লে কোন সমস্যা হবে কি

প্রশ্ন (৭২০৬) : এতদিন শুনে এসেছিলাম, খাওয়ার আগে বিসমিল্লাহি ওআলা বারাকাতিল্লাহ পড়তে হয়। কিন্তু এখন শুনছি, বিসমিল্লাহি ওয়াবারাকাতিল্লাহ নাকি সহিহ। তাহলে এতদিন যে পড়েছিলাম, এর কারণে কোন সমস্যা হবে কি?

ফজরের সুন্নতের পর কোন দোয়া পড়বে

প্রশ্ন (৭১৮৫) : আমি ফজরের নামাজের জন্য তাড়াতাড়ি মসজিদে যাই। তো সুন্নত পড়ে অনেক সময় বাকি থাকে। তখন কুরআন তিলাওয়াত করি। বা জিকির আজকার করি। জানতে চাচ্ছি, এ সময় পড়ার জন্য কোন দোয়া আছে কি?