দু‘আ ও যিকির

বৃক্ষের পাতার সমপরিমাণ গুনাহ মাফের দোয়া কোনটি

প্রশ্ন (২৫৭০) : আমি অনেকদিন আগে একটি বইয়ে পড়েছিলাম যে, একটি দোয়া রয়েছে, যে দোয়াটি পড়লে বৃক্ষের পাতার সমপরিমাণ গুনাহও মাফ করে দেওয়া হবে। কিন্তু দোয়াটি আমি ভুলে গিয়েছি। আমি জানতে চাচ্ছি, এমন কোনো দোয়া কি আছে, যা পড়লে বৃক্ষের পাতার সমপরিমাণ গুনাহও মাফ করে দেওয়া হবে?

আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি

প্রশ্ন (২৫৬০) : আমার এক আত্মীয় কিছুদিন আগে আত্মহত্যা করেছেন। আমরা চাচ্ছি তার মাগফিরাতের জন্য দোয়া করাতে। এলাকার এক ব্যক্তি বলল, আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ না। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

আরশ বহনকারী ফেরেশতারা কাদের জন্য দোয়া করে

প্রশ্ন (২৫৫৩) : একজন তাবলীগি ভাইকে বলতে শুনলাম, আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর রাস্তায় মেহনতকারীর জন্য দোয়া করে থাকে। আমি জানতে চাচ্ছি, উক্ত ভাইয়ের বক্তব্য কি সঠিক?

সব দোয়াকে শামিলকারী কোনো দোয়া আছে কি

প্রশ্ন (২৫৩১) : অনেক দিন আগে আমি একটি বইয়ে পড়েছিলাম যে, এমন একটি দোয়া আছে যা সকল দোয়াকে শামিল করে। অনেক দিন আগে পড়ার কারণে দোয়াটি আমি ভুলে গিয়েছি। আমি জানতে চাচ্ছি, এমন কোনো দোয়ার কথা কুরআন বা হাদিসের কোথাও কি এসেছে?

জায়নামাজের দোয়া কোনটি

প্রশ্ন (২৫১৩) : কেউ কেউ বলেন, জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পড়তে হয়। আবার কেউ কেউ বলেন, জায়নামাজে দাঁড়িয়ে কোন দোয়া পড়তে হয় না। এ ব্যাপারে সঠিক কথা কোনটি?

আযানের পর দরুদ পাঠের বিষয়টি কি হাদিস দ্বারা প্রমাণিত

প্রশ্ন (২৫০৪) : আমি সাধারণত আযানের পর আযানের জবাব দিয়ে থাকি এবং বিভিন্ন টিভি চ্যানেলেও দেখি, আযানের পর আযানানের জবাব প্রদান করা হয়। কিন্তু কয়েক দিন পূর্বে আমার এক বন্ধু বলল, আযানের পর প্রথমে দুরুদ পড়তে হয়। কিন্তু আমার বন্ধু আমাকে কোন রেফারেন্স দিতে পারে নি। আমি জানতে চাচ্ছি, তার কথাটি সঠিক কি না? সঠিক হয়ে থাকলে এটার রেফারেন্স কী?

রিয়া থেকে কিভাবে বাঁচা যাবে

প্রশ্ন (২৪৩৭) : আমি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য আমল করার চেষ্টা করি। কিন্তু তারপরও মাঝে মাঝে রিয়া চলে আসে। আমি জানতে চাচ্ছি, আমলের ক্ষেত্রে রিয়া থেকে কিভাবে আমি বাঁচতে পারব?

বদনজর থেকে বাঁচার পদ্ধতি কী

প্রশ্ন (২৪২৭) : আমার বাচ্চার সমসময় রোগ-বালাই লেগে থাকে। আমার মনে হচ্ছে, সে বদনজরে আক্রান্ত হয়েছে। এ থেকে বাঁচার কোনো পদ্ধতি আছে কী?

আরাফার দিনে পড়ার কোন বিশেষ দোয়া আছে কি

প্রশ্ন (২২৯৬) : আরাফার দিনে পড়ার জন্য কোন বিশেষ দোয়া আছে কি? এ সম্পর্কিত একটি বইয়ে আমি একটি হাদিস পেয়েছি। তবে সেখানে রেফারেন্স দেওয়া নেই। তাই আপনাদের কাছে বিষয়টি জানতে চাচ্ছি।

হায়েয অবস্থায় আয়াতুল কুরসি বা তিন কুল পড়া যাবে কি

প্রশ্ন (২২৭৬) : আমাকে মাঝে মাঝে জিনে সমস্যা করে। তাই আমি সব সময় আয়াতুল কুরসি ও তিন কুল পড়ে শরীর বন্ধ করি। জানতে চাই, আমি কি হায়েয অবস্থায় আয়াতুল কুরসি বা তিন কুল পড়তে পারব?

দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়

প্রশ্ন (২২৫২) : আমাদের মসজিদের ইমাম সাহেব দুই সেজদার মাঝখানে একটি দোয়া পড়ার জন্য বলেছেন। আমি দোয়াটি মুখস্থ করতে পারিনি। আপনাদের কাছে সেই দোয়াটি জানতে চাচ্ছি।

আইয়ামে তাশরীকে নামাজ কাযা হলে কি তাকবীরও কাযা করতে হবে

প্রশ্ন (২২২৮) : আমার আপুর আইয়ামে তাশরীকের দিনগুলোতে দুই ওয়াক্ত নামাজ কাযা হয়ে গেছে। জানতে চাচ্ছি, পরবর্তীতে কি এই নামাজ কাযা করার সময় তাকবীর বলতে হবে?