সাজসজ্জা ও সৌন্দর্যচর্চা

নাক-কান না ফোঁড়ালে কি কিয়ামাতের দিন নাক-কান ছিদ্র করে দেওয়া হবে

প্রশ্ন (৪৫৩৭) : আমি এক স্থানে বেড়াতে গিয়েছিলাম। সেখানে এ বিষয়টি নারীদের মাঝে প্রচলিত রয়েছে যে, নাক-কান না ছিদ্র করলে কেয়ামাতের দিন আগুনের শলাকা দিয়ে নাক-কান ছিদ্র করে দেওয়া হবে। এটি কি ঠিক?

না জেনে মেয়েদের চুল ছোট করে ফেললে করণীয় কী

প্রশ্ন (৪৫২৮) : আমি না জেনে আমার মেয়ের চুল একেবারে ছোট করে ফেলেছি। পরে আপনাদের ওয়েবসাইট থেকে জানতে পারলাম, এটি জায়েয নয়। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

সৌন্দর্যের জন্য কৃত্রিম পাপড়ি লাগানো যাবে কি

প্রশ্ন (৪২১০) : বর্তমানে নারীরা সৌন্দর্য বৃদ্ধির জন্য চোখে কৃত্রিম পাপড়ি লাগিয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে কৃত্রিম পাপড়ি লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা যাবে কি?

পুরুষের জন্য স্বল্প পরিমাণে স্বর্ণ ব্যবহার করা বৈধ কি

প্রশ্ন (৪১৯৮) : ছোটকাল থেকেই শুনে আসছি যে, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার বৈধ নয়। কিন্তু কিছুদিন আগে এক ব্যক্তিকে স্বর্ণের আংটি পড়তে দেখে এর কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, স্বর্ণ যদি ৪ আনা বা তার চেয়ে কম হয় তাহলে পুরুষরা তা ব্যবহার করতে পারবে। আমি জানতে চাচ্ছি, শরিয়তের এমন কি কোনো বিধান আছে যে, পুরুষরা স্বল্প পরিমাণে স্বর্ণ ব্যবহার করতে পারবে?

খোঁচা খোঁচা দাড়ি রাখা যাবে কি

প্রশ্ন (৪১৮৮) : বর্তমানে অনেক যুবক ভাইকে দেখা যায় খোঁচা খোঁচা দাড়ি রাখতে। জানতে চাচ্ছি, এভাবে খোঁচা খোঁচা দাড়ি রাখলে দাড়ি রাখার সুন্নত আদায় হবে কি?

বডি স্প্রে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৪০৫৫) : বর্তমানে বাজারে যে সকল বডি স্প্রে পাওয়া যায় তার অধিকাংশের মাঝে অ্যালকোহল থাকে। জানতে চাচ্ছি, এ সকল বডি স্প্রে ব্যবহার করা যাবে কি?

পারফিউম বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪০৪৯) : আমার একটি কসমেটিকস-এর দোকান রয়েছে। সেখানে বিভিন্ন ধরণের পারফিউম বিক্রি করে থাকি। বর্তমানে তো পারফিউমে অ্যালকোহল থাকে। জানতে চাচ্ছি, এ সকল পারফিউম বিক্রি করা কি আমার জন্য বৈধ হচ্ছে?

মাসিক অবস্থায় নারীরা সাজ-সজ্জা করতে পারবে কি

প্রশ্ন (৩৮৭৬) : মাসিক অবস্থায় নারীদের সাজ-সজ্জা করা কি নিষেধ? একবার আমার স্ত্রী মাসিক অবস্থায় সাজগোজ করলে এলাকার এক মহিলা বলল, মাসিক অবস্থায় সাজগোজ করা যাবে না। উক্ত মহিলার কথা কি সঠিক?

চুলে খেজাব করা কি উত্তম

প্রশ্ন (৩৮৬১) : আমি শুনেছি, চুল সাদা হয়ে গেলে কালো ছাড়া ভিন্ন কালারের খেজাব ব্যবহার করা যায়। আমার প্রশ্ন হল, চুল সাদা হলে খেজাব লাগানো উত্তম, নাকি চুল সাদা রেখে দেওয়াই উত্তম?