পোষাক-পর্দা ও দেহসজ্জা

বাধ্য হলে গাইরে মাহরাম নারীদের সামনে যাওয়া যাবে কি

প্রশ্ন (৩১৫৭) : আমার নাম সজিব। আমার প্রশ্ন হল, বাসায় অনেক সময় গাইরে মাহরাম নারী মেহমান আসে। বাধ্য হয়ে তখন তাদের মেহমানদারি করতে হয়। কারণ আমাদের বাসায় আমার আম্মা ছাড়া আর কেউ নেই। তিনি রান্না বান্নায় ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারেন না। এমতাবস্থায় আমার করণীয় কী?

আত্মীয়তার সম্পর্ক রক্ষার্থে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে কি

প্রশ্ন (৩১২৯) : আত্মীয়তার সম্পর্ক রক্ষার্থে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে কি? অনেক সময় এমন হয় যে, বাসায় গাইরে মাহরাম কোনো পুরুষ আসলে বাধ্য হয়ে তার সামনে যেতে হয়। না গেলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার আশংকা থাকে। এমতাবস্থায় পর্দা রক্ষা করা জরুরি হবে কি?

হাতের পশম কাটা যাবে কি

প্রশ্ন (২৯৯২) : আমার নাম রাবেয়া। আমার হাতের পশমগুলো অস্বাভাবিক বড় হওয়ার কারণে বিশ্রি দেখা যায়। প্রশ্ন হল, এই পশমগুলো কেটে ফেলতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

পায়ের লোম কাটা কি নিষেধ

প্রশ্ন (২৯৯১) : আমার নাম সজিব। আমার পায়ের লোমগুলো স্বাভাবিকের তুলনায় বড়। দেখতে খারাপ দেখা যায়। প্রশ্ন হল, এই লোমগুলো কি আমি কেটে ফেলতে পারব?

নতুন কাপড় পাক না নাপাক

প্রশ্ন (২৯৩৩) : আমরা যখন বাজার থেকে নতুন কোন কাপড় পরে থাকি তখন কি সেটা পাক থাকে না নাপাক থাকে? এটা তৈরি করতে গিয়েও তো কত রকম অবস্থা অতিক্রম করে আসছে। তাই মনে এ প্রশ্ন জেগেছে।

রমজানে দাড়ি রেখে ঈদের দিন কেটে ফেলা কেমন

প্রশ্ন (২৭৮১) : কিছু কিছু যুবককে দেখায় যায় রমজান আসলে শেভ করা বন্ধ রাখে। অতঃপর যখন রমজান শেষ হয়ে যায় তখন আবার শেভ করে ফেলে। ইসলামের দৃষ্টিতে এ কাজটি কেমন?

মেকাপের মাধ্যমে শ্যামবর্ণ মেয়েকে ফর্সা বানিয়ে উপস্থাপন করা যাবে কি

প্রশ্ন (২৬৭৭) : আমার মামতো বোন শ্যামবর্ণের। তাকে যখন ছেলেপক্ষ দেখতে আসে, তখন তার পরিবারের লোকেরা বিউটি পার্লার থেকে সাজিয়ে ফর্সা বানিয়ে উপস্থাপন করে। আমি জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি সঠিক হয়েছে?

পুরুষরা লোহার আংটি ব্যবহার করতে পারবে কি

প্রশ্ন (২৬৬৭) : আমাদের এলাকায় এক ব্যক্তি লোহার আংটি পরিধান করে থাকে। একদিন মসজিদের ইমাম সাহেব বললেন, পুরুষদের জন্য লোহার আংটি পরিধান করার অনুমতি নেই। তখন সেই ব্যক্তি ইমাম সাহেবের বিরোধিতা করে বলে, শরিয়তে শুধু পুরুষদেরকে স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছে। সুতরাং লোহার আংটি পরতে কোনো সমস্যা নেই। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

ছেলে শিশুকে রূপার চুড়ি পরানো যাবে কি

প্রশ্ন (২৬৫৭) : আমাদের এলাকায় প্রচলন আছে যে, কোনো সন্তান ভূমিষ্ঠ হলে তাকে রূপার চুড়ি দেওয়া হয়। সন্তান ছেলে হোক বা মেয়ে। বিভিন্ন অনুষ্ঠানে সেই চুড়ি ঐ সন্তানকে পরানো হয়ে থাকে। আমার জানার বিষয় হল, সন্তান যদি ছেলে হয় তাহলে তাকে ঐ চুড়ি পরানো যাবে কি?

কোন নারী পুরুষদের মত চুল রেখে ফেললে তার কি কাফফারা দিতে হবে

প্রশ্ন (২৬০৫) : কিছুকাল পূর্বেও আমি অনেক স্টাইল করতাম। কিন্তু কয়েক দিন পূর্বে আল্লাহর এক বান্দীর মাধ্যমে তিনি আমাকে হেদায়াত দেন। এর পূর্বে আমি আমার চুলকে কেটে স্টাইল করে পুরুষদের মত করে রাখি। কিন্তু এখন জানতে পারলাম যে, এটি গুনাহের কাজ। আমি জানতে চাচ্ছি যে, এর জন্য কি আমার কোন কাফফারা দিতে হবে? দিতে হলে কী দিতে হবে?

সুরমা লাগানোর কোনো বিশেষ উপকারিতা আছে কি

প্রশ্ন (২৫২৮) : আমি একটি বইয়ে পড়েছি যে, রাসূল (সা.) নিজেও সুরমা লাগাতেন। সাহাবায়ে কেরামকে সুরমা লাগাতে উৎসাহ দিতেন। আমার জানার বিষয় হল, সুরমা লগানোর বিশেষ কোনো উপকারিত আছে কি, যার কারণে রাসূল (সা.) সুরমা লাগাতে বলতেন?