মানতকৃত জিনিসের পরিবর্তে অন্য জিনিস দেওয়া যাবে কি

প্রশ্ন (১৭২৮) : আমি একবার মানত করি যে, অমুক গরিব ব্যক্তিকে দশ কেজি চাল দিব। কিন্তু বর্তমানে ঐ ব্যক্তির টাকার খুব প্রয়োজন। প্রশ্ন হলো, আমি কি ঐ ব্যক্তিকে চালের বদলে টাকা দিতে পারব?

মনে মনে মানত করলে মানত পূরণ করা কি আবশ্যক

প্রশ্ন (১৭২৭) : আমি একবার খুব বিপদে পড়ার কারণে মনে মনে মানত করি যে, বিপদ দূর হয়ে গেলে দশ হাজার টাকা গরিবদেরকে দান করব। এখন আমার বিপদ দূর হয়েছে। প্রশ্ন হলো, মনে মনে মানত করার কারণে তা কি আবশ্যক হয়েছে?

টিকেট কেটে মাছ শিকার করা যাবে কি

প্রশ্ন (১৭১৯) : আমাদের এলাকায় একটি বড় দিঘি রয়েছে। দিঘিটির মালিক প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মূল্যের টিকেটের মাধ্যমে মাছ শিকারের ব্যবস্থা করে। লোকেরা টিকেট কিনে সারাদিন মাছ ধরে। যে যা মাছ পায়, তাই তার হয়ে যায়। আমার প্রশ্ন হলো, এই পদ্ধতিটি কি বৈধ?

কাজ হওয়ার আগেই মানতের সদকা আদায় করলে কি মানত পূরণ হবে

প্রশ্ন (১৭১৩) : আমি একবার ভীষণ অসুস্থ হয়ে পড়ি। তাই সুস্থ হলে একটি ছাগল সদকা করার মানত করি। কিন্তু অসুস্থতা ভালো না হওয়ায় আগেই আমি ছাগল সদকা করে দেই। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। প্রশ্ন হলো, আমার মানত কি আদায় হয়েছে?

কোন পীর-ওলী কি কাউকে হাশরের ময়দানে রক্ষা করতে পারবে

প্রশ্ন (১৭০৪) : কেউ কেউ বিশ্বাস করে, তার পীর সাহেব হাশরের ময়দানে তাকে রক্ষা করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে এ ধরনের বিশ্বাস রাখার বিধান কী?

শপথ ভঙ্গ করার কাফফারা কী

প্রশ্ন (১৬৭৬) : আমার পরিচিত এক ব্যক্তি কুরআন হাতে নিয়ে শপথ করেছিল, সে আর মদ খাবে না। পরবর্তীতে সে আবার মদ খেয়েছে। এখন তার করণীয় কী?

মনে মনে সালামের জবাব দিলে কি সওয়াব হবে

প্রশ্ন (১৬৬৫) : আমি এক ব্যক্তিকে সালাম দেই। কিন্তু কখনো তাকে উচ্চস্বরে সালামের উত্তর দিতে দেখিনি। হয়ত তিনি মনে মনে দিয়ে থাকেন। প্রশ্ন হলো, মনে মনে সালামের জবাব দিলে কি সওয়াব হবে?

বিধর্মীদের সাথে লেনদেন করলে কি কোনো ইবাদত কবুল হয় না

প্রশ্ন (১৬৬৩) : আমি আমার এক হিন্দু প্রতিবেশি থেকে কিছু ঋণ নেই। আমার এক বন্ধু বলল, বিধর্মীদের সাথে লেনদেন করলে আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না। প্রশ্ন হলো, আমার বন্ধুর এ কথাটি কি সঠিক?

কুরআন স্পর্শ করে মিথ্যা বললে কোনো ক্ষতি হয় কি

প্রশ্ন (১৬৫৬) : আমার এক বন্ধু একবার কুরআন স্পর্শ করে মিথ্যা কথা বলল। অপর আরেকজন বলল, এতে নাকি তার ঈমান চলে গিয়েছে। প্রশ্ন হলো, আমার বন্ধুর কি আবার নতুন করে ঈমান আনতে হবে?

সন্দেহযুক্ত মুরগী খাওয়া যাবে কি

প্রশ্ন (১৬৫০) : সংবাদে দেখি হোটেলগুলোতে মরা মুরগী খাওয়ায়। তাই হোটেলে খাওয়ার সময় সন্দেহ হয় যে আবার মরা মুরগী দিচ্ছে কিনা। এমতাবস্থায় ঐ মুরগী খাওয়া বৈধ হবে কি?

পাখি পালা যাবে কি

প্রশ্ন (১৬১১) : আমি পাখি পালতে চাচ্ছি। আমার জানার বিষয় হলো, ইসলামের দৃষ্টিতে পাখি পালা কি বৈধ?