আমল শিষ্টাচার ব্যক্তিত্ব

পানিতে কিছুক্ষণ ডুবিয়ে অজ্ঞান করে মুরগী জবাই করা যাবে কি

প্রশ্ন (৬৪২৪) : মেশিনে মুরগী জবাইয়ের সুবিধার্তে মুরগীর মাথাকে আগে অল্প কিছু সময় পানিতে চুবিয়ে রাখা হয়। এতে মুরগী কিছুক্ষণের জন্য বেহুঁশ হয়ে যায়। সে অবস্থায় জবাই করা হয়। জানতে চাচ্ছি, এভাবে জবাই হবে কি?

তওবা করার দ্বারা কি উপার্জিত হারাম সম্পদ হালাল হয়ে যায়

প্রশ্ন (৬৪১৬) : জনৈক ব্যক্তি হারামভাবে কিছু সম্পদ উপার্জন করেছে। সে এখন অনুতপ্ত। সে জানতে চাচ্ছে, তওবা করা হলে কি উক্ত সম্পদগুলো হালাল হয়ে যাবে?

জুমআর দিন দ্রুত মসজিদে আসলে কি উট কুরবানীর সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৬৪০৮) : একটি বইয়ে পেলাম, কোনো ব্যক্তি যদি জুমআর দিন আগে আগে মসজিদে আসে, তাহলে সে একটি উট কুরবানীর সওয়াব পাবে। জানতে চাচ্ছি, এটা কি ঠিক আছে?

খুতবার শুরু হলে কি আর ফজিলত লাভ হয় না

প্রশ্ন (৬৩৯৬) : শুনেছি, জুমআর দিন মসজিদে আগে আগে গেলে ফজিলত লাভ হয়। জানতে চাচ্ছি, কেউ যদি খুতবার সময় মসজিদে যায়, তাহলে সে কি মসজিদে আগমনের কোনো ফজিলত পাবে না?

আত্মীয় স্বজন নিয়ে খাসী খাওয়ার মান্নত করলে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৬৩৬৯) : আমার খালা এই বলে মান্নত করেছেন যে, তার উক্ত কাজটি হলে তিনি একটি খাসী জবাই করে আত্মীয় স্বজন নিয়ে দাওয়াতের আয়োজন করবেন। জানতে চাচ্ছি, তার এই মান্নত শুদ্ধ হয়েছিল কি?

তোমার হাতের রান্না খাব না, খেলে হারাম খাই- বললে কোনো সমস্যা হবে কি

প্রশ্ন (৬৩০০) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে খাবার নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বলে, আমি এখন থেকে তোমার হাতের রান্না খাব না। যদি খাই তাহলে আমি হারাম খাই। এর কিছুদিন পর সে তার হাতের রান্না খেয়েছে। এখন সে জানতে চাচ্ছে, উক্ত কথার কারণে কোনো সমস্যা হয়েছিল কি?

তওবা করার পর সমালোচনা করা যাবে কি

প্রশ্ন (৬২৯৫) : জনৈক ব্যক্তি একটি ভুল করেছিলেন। পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তওবা করেছেন। জানতে চাচ্ছি, এরপরও কি তার সমালোচনা করা যাবে?

আল্লাহর রাস্তায় যিকিরে কি সাত লক্ষগুণ বেশি সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৬২৬০) : একটি বইয়ে পেলাম, আল্লাহর রাস্তায় কেউ যদি যিকির করে তাহলে সে আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়ে সাত লক্ষগুণ বেশি সওয়াব পাবে। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের কি কোনো দলিল আছে?

আল্লাহর রাস্তায় এক টাকা খরচে কি সাতশগুণ সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৬২৫৯) : একটি বইয়ে পেলাম, আল্লাহর রাস্তায় কেউ এক টাকা খরচ করলে সাতশগুণ বেশি সওয়াব পাবে। জানতে চাচ্ছি, এ কথার কোনো রেফারেন্স আছে কি?

সাক্ষাতের সময় সম্মানিত ব্যক্তির হাতে সেজদা দেওয়া যাবে কি

প্রশ্ন (৬২৩৪) : অনেককে দেখা যায়, কোনো সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাতকালে তার হাতে সাক্ষাতপ্রার্থী কপাল ঠেকিয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে হাতে মাথা ঠেকিয়ে সেজদার মত করা বৈধ হবে কি?

বোবায় ধরা কি কুসংস্কার

প্রশ্ন (৬২০৫) : বর্তমান সমাজে অনেকে বলে থাকে, ঘুমের মাঝে বোবা জিন ধরে। জানতে চাচ্ছি, ঘুমের বোবায় ধরার কোন ভিত্তি আছে কি?