মৃত্যু জানাযা ও কবর

কফিনসহ দাফন করা জায়েয আছে কি

প্রশ্ন (৮১৬) : অনেক রাজনৈতিক নেতাকে দেখা যায় মৃত্যুর পর কফিনসহ দাফন করা হয়। জানতে চাই, এভাবে কফিনসহ দাফন করা কি জায়েজ আছে?

ঈসালে সওয়াবের খাবারে ধনীরা অংশগ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৮০১) : আমার কিছু প্রশ্ন আছে। আপনাদের কাছে তার সঠিক সমাধান জানতে চাই। এক. মৃত ব্যক্তির জানাযার সময় যদি খাবারের দাওয়াত দেয়া হয় তাহলে তা খাওয়া যাবে কি? দুই. ঈসালে সাওয়াবের খাবার ধনী-গরীব সকলে খেতে পারবে কি?

আত্মহত্যাকারীদের গোসল, জানাজা ও কবরস্থানে দাফন করা জায়েজ আছে কি

প্রশ্ন (৭৪৪) : আমাদের এলাকার এক ছেলে আত্মহত্যা করেছে। এখন এলাকার সকলে বলাবলি করছে, যেহেতু সে আত্মহত্যা করেছে সেহেতু তার জানাজার নামাজ পড়া যাবে না। এ ব্যাপারে শরিয়তের বিধান কী?

কবরে মাটি দেওয়ার মুস্তাহাব পদ্ধতি কী

প্রশ্ন (৬৩৬) : কবরে মাটি দেওয়ার সময় অনেকে প্রথমে মাটিকে তিন ভাগ করে। এক মুষ্টি মাটি মাথার দিকে, আরেক মুষ্টি মাটি মধ্যখানে, আরেক মুষ্টি মাটি পায়ের দিকে রাখে। জানার বিষয় হলো, এই পদ্ধতিতে মাটি দেওয়া কি শরীয়তসম্মত?

কবরে মাটি দেওয়ার সময় ‘মিনহা খালাকনাকুম...’ দোয়াটি পড়া যাবে কি

প্রশ্ন (৬৩৫) : বর্তমান সমাজে দেখা যায় যে কিছু লোক কবরে মাটি দেওয়ার সময় কোরআনের একটি আয়াত, অর্থাৎ مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى এই আয়াতটি দোয়া হিসেবে পড়ে থাকে, এখন আমার জানার বিষয় হলো যে, কবরে মাটি দেওয়ার সময় কোরআনের এই আয়াতকে দোয়া হিসেবে পড়া শরীয়তসম্মত কি?

ইসলামে কুলখানী, চেহলাম ও মৃত্যুবার্ষিকী পালন করার বিধান কী

প্রশ্ন (৬৩৩) : আমার নানা দুই দিন পূর্বে মারা গেছে। আমার বাবা তার জন্য মৃত্যুর চতুর্থ দিনে কুলখানী করতে চাচ্ছে। এবং প্রতি বছর আমার নানীর মৃত্যুবার্ষিকী পালন করে আসছে। আমি জানতে চাচ্ছি, ইসলামে কুলখানী এবং মৃত্যুবার্ষিকী পালন করার বিধান কী?

মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা পড়ার বিশেষ কোনো ফযিলত হাদিসে বর্ণিত আছে কি

প্রশ্ন (৫৭৪) : মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা পড়ার বিশেষ কোনো ফযিলত হাদিসে বর্ণিত আছে কি? আমাদের সমাজে ব্যাপকভাবে এই প্রচলন আছে যে,মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা তায়্যেবা পড়া হলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে।

কবরের পাশে গিয়ে দোয়া করা এবং দূর থেকে দোয়া করার মধ্যে পার্থক্য আছে কি

প্রশ্ন (৫৬৯) : মা-বাবা বা কারো জন্য তার কবরের কাছে গিয়ে দোয়া করা এবং দূর থেকে দোয়া করার মাঝে সাওয়াবের মধ্যে পার্থক্য আছে কি? দূর থেকে দোয়া করলে যথেষ্ট হবে কি?

কেউ মৃত্যুবরণ করলে তার লাশে সুগন্ধি ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৫৫০) : মানুষ মৃত্যুবরণ করলে দেখা যায় তার লাশে সুগন্ধি ব্যবহার করা হয়। জানতে চাই, ‍মৃত ব্যক্তির লাশে সুগন্ধি ব্যবহার করার বিধান কী?

কোনো কাজ করার জন্য কবর থেকে লাশ অন্যত্র স্থানান্তর করা যাবে কি

প্রশ্ন (৫৪৫) : মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখান থেকে স্থানান্তরিত করে অন্যত্র দাফন করে আগের জায়গায় কোনো প্রয়োজনীয় কাজ করা যাবে কি?

প্লাস্টার করা লাশকে কীভাবে গোসল দেওয়া হবে

প্রশ্ন (৫৪১) : আমাদের এলাকায় বিদেশ থেকে একটি লাশ আনা হয়েছে। ঐ লাশটি প্লাস্টার করা ছিল। এখন যদি প্লাস্টার খুলে ফেলা হয় তাহলে হয়তো মৃত ব্যক্তির গোশত বা হাড্ডি শরীর থেকে পৃথক হয়ে যেতে পারে অথবা দুর্গন্ধ ছড়াতে পারে। এমতাবস্থায় উক্ত মৃত ব্যক্তিকে কীভাকে গোসল দেওয়া হবে?

কারও মৃত্যুতে শোক পালন করার পদ্ধতি কী

প্রশ্ন (৫৩৯) : হাদিস শরীফের বর্ণনা থেকে জেনেছি যে, কারো মৃত্যুতে তিন দিন পর্যন্ত শোক পালন করতে হয়। জানতে চাই, শোক পালন বা শোক প্রকাশ করার সুন্নত তরিকা ও পদ্ধতি কী? শোক পালন অবস্থায় খাবার-দাবারে কোনো বিধি নিষেধ আছে কি?

কবরে শিয়াল বাচ্চা দিলে করণীয় কী

প্রশ্ন (৫৩৫) : প্রায় এক বছর পূর্বে লাশ দাফন করা হয় এমন একটি কবরে শিয়াল প্রবেশ করে বাচ্চা দিয়েছে এবং কবরের মাটি এদিক-ওদিক ফেলে দিচ্ছে। অনেক চেষ্টা করেও সরানো যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, শিয়ালগুলো এভাবে থাকতে দেওয়া হবে না কবর খনন করে হলেও বের করে দিতে হবে? এ ব্যাপারে শরিয়তের ফায়সালা কী?