মৃত্যু জানাযা ও কবর

কবরের উপর ছাদ দিয়ে বাড়ি বানানো যাবে কি

প্রশ্ন (১৬২৯) : আমার চাচার জমিতে একটি কবর আছে। সে চাচ্ছে, সেই কবর রেখেই তার উপর ছাদ দিয়ে ছাদের উপর থেকে বাড়ি বানাতে। প্রশ্ন হলো, এভাবে বাড়ি বানানো কি ঠিক হবে?

ওয়াকফের জায়গায় ওয়াকফকারীকে কবর দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬২৭) : আমাদের এলাকার এক ব্যক্তি মসজিদের জন্য একটি জায়গা ওয়াকফ করেছে। কয়েক মাস পর তিনি এই শর্তারোপ করেছেন যে, তিনি মারা গেলে এই মসজিদের জায়গায় তাকে দাফন করতে হবে। প্রশ্ন হলো, তিনি মারা গেলে তাকে কি মসজিদের জায়গায়ই দাফন করতে হবে?

ছেলের জন্য মৃত পিতার ইচ্ছা পূরণ করা জরুরি কি

প্রশ্ন (১৬০৮) : এক ব্যক্তি মৃত্যুর আগে তার ছেলেকে বলে গিয়েছে অমুক মেয়েকে বিয়ে করতে। কিন্তু বিভিন্ন কারণে সেই ছেলে ঐ মেয়েকে বিয়ে করতে পারেনি। আমার প্রশ্ন হলো, এ কারণে কি পিতার আত্মা কষ্ট পাবে?

কেউ মারা গেলে কি এক লক্ষ বার কালেমা পড়তে হয়

প্রশ্ন (১৬০৫) : গতকাল আমার এক আত্মীয় মারা গেলে বাড়ির লোকেরা বলল, ১ লক্ষ বার কালেমা পড়তে হবে। এতে তার কবরের আজাব মাফ হয়ে যাবে। এ কারণে খুব গুরুত্ব সহকারে তা পাঠ করা হয়। জানার বিষয় হলো, ইসলামি শরিয়তে কি এমন কোনো বিধান আছে?

৪০ দিন পর্যন্ত কি মৃতব্যক্তির আত্মা ঘরে আসা যাওয়া করে

প্রশ্ন (১৫৬২) : আমাদের পরিবারের একজন মুরুব্বি বললেন, কেউ মারা গেলে ৪০ দিন পর্যন্ত তার আত্মা ঘরে আসা যাওয়া করে থাকে। এ কথা শোনার পর থেকে ছোট বাচ্চারা ভয়ের মাঝে রয়েছে। আমি জানতে চাচ্ছি, উক্ত মুরুব্বির কথা কি সঠিক?

কবরের সামনে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করা যাবে কি

প্রশ্ন (১৫২৯) : কবরের সামনে দাঁড়িয়ে মৃত ব্যক্তির ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন তেলাওয়াত করা যাবে কি? আমাদের এলাকার এক ব্যক্তি বললেন, কাজটি বিদআত। এ ব্যাপারে ইসলামি দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি।

যাদেরকে কবর দেওয়ার সুযোগ থাকে না তাদের প্রশ্ন-উত্তর কিভাবে হবে

প্রশ্ন (১৫২৭) : আমি শুনেছি, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর ফেরেশতারা তাকে তিনটি প্রশ্ন করবে। কিন্তু যাদের লাশ মাটিতে দাফন করার সুযোগ থাকে না তাদের প্রশ্ন উত্তর কিভাবে হবে?

মসজিদে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৫২৬) : মসজিদে জানাযার নামাজ পড়া যাবে কি? এক হাদিসে এসেছে, মসজিদে জানাযার নামাজ পড়া নিষেধ। আরেক হাদিস থেকে বুঝা যায় রাসূল (সা.) নিজে মসজিদে জানাযার নামাজ পড়িয়েছেন। সঠিক বিধানটি জানতে চাচ্ছি।

বাহিরে লাশ রেখে মসজিদে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৫২৫) : আমি জানি, মসজিদে জানাযার নামাজ পড়া মাকরূহ। কিন্তু বর্তমানে ঢাকা শহরের অধিকাংশ মসজিদে লাশ বাহিরে রেখে মসজিদে জানাযার নামাজ পড়া হয়। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে লাশ বাহিরে রেখে উল্লিখিত পদ্ধতিতে জানাযার নামাজ পড়লে কি মাকরূহ থেকে বেঁচে থাকা যাবে?

কবরের পাশে দেয়ালে আয়াত ইত্যাদি লেখা যাবে কি

প্রশ্ন (১৫২১) : কবরস্থানে গেলে দেখা যায় বিভিন্ন কবরের পাশের দেয়ালে খোদাই করে বিভিন্ন আয়াত, দোয়া, বাণী ইত্যাদি লিখে রাখা হয়। আমার প্রশ্ন হলো, এগুলো কি শরিয়ত সম্মত?

গায়েবানা জানাযা পড়া যাবে কি

প্রশ্ন (১৪৯৩) : আমাদের এলাকায় কিছুদিন আগে একটি গায়েবানা জানাযার আয়োজন করা হয়। এ নিয়ে এলাকার লোকেরা দুই দলে ভাগ হয়ে গিয়েছে। এক দলের মতে গায়েবানা জানাযা জায়েয নেই, আর আরেক দলের মতে জায়েয এবং তারা দলিল দেয়, রাসূল (সা.) বাদশা নাজাশীর গায়েবানা জানাযা পড়েছিলেন। প্রশ্ন হলো, কোন দলের বক্তব্য সঠিক? দলিলসহ জানতে চাই।

কবরবাসীদের কিভাবে সালাম দিবে

প্রশ্ন (১৪৫১) : কবরবাসীদের সালাম দিতে হলে কিভাবে দিবে? অনেককে দেখা যায় কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবর স্পর্শ করে বা হাতের ইশারায় সালাম দেয়। এভাবে সালাম দিলে কি সালাম হবে?

যাকাত প্রদানের ওসিয়ত না করে কেউ মারা গেলে করণীয় কী

প্রশ্ন (১৪৪৩) : আমার এক আত্মীয় গত মাসে মারা গিয়েছে। তার উপর এই বছরের যাকাত আবশ্যক হয়েছিল। কিন্তু সে আদায় করে যেতে পারেনি, এমনকি যাকাত প্রদানের ওসিয়তও করে যেতে পারেনি। এক্ষেত্রে তারওয়ারিশগণ কী করবে? তার পরিত্যক্ত সম্পত্তি থেকে কি যাকাত আদায় করবে?

মৃতের জন্য কুরআন খতম করিয়ে খাবার খাওয়ানো বৈধ হবে কি

প্রশ্ন (১৪০৭) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, কেউ মারা গেলে তার ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে খাওয়ানো হয়। প্রশ্ন হলো, ঈসালে সওয়াবের এ পদ্ধতিটি কি ইসলাম সমর্থন করে?

মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়া যাবে কি

প্রশ্ন (১৪০৬) : মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত পাঠ করা যাবে কি? ইসলামি শরিয়তে এর কি কোনো ভিত্তি আছে?