মৃত্যু জানাযা ও কবর

মামাত ভাইয়ের সাথে বিয়ে অসিয়ত করে গেলে কি কার্যকর হবে

প্রশ্ন (৯৫৮৫) : আমার মা অসিয়ত করে গিয়েছেন যে, আমার মেয়েকে যেন আমার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দেই। কিন্তু আমার মেয়ে তার মামাত ভাইকে পছন্দ করছে না। জানতে চাচ্ছি, আমার মায়ের অসিয়ত পূরণ করা কি জরুরি?

হিন্দুর মৃত্যুতে ইন্নালিল্লাহ বলা জায়েয হবে কি

প্রশ্ন (৯২০১) : আমাদের এলাকা হিন্দু প্রধান এলাকা। অনেক সময় তাদের মৃত্যু সংবাদে মুখ দিয়ে ইন্নালিল্লাহ বের হয়ে আসে। জানতে চাচ্ছি, তাদের মৃত্যুতে ইন্নালিল্লাহ পাঠ করা যাবে কি?

কবরস্থানে কি খালি পায়ে ঢুকতে হয়

প্রশ্ন (৯১৯৯) : কিছুদিন আগে আমাদের গ্রামের এক ব্যক্তি মারা যায়। তাকে কবর দেওয়ার সময় আমি কবরস্থানে ঢুকতে গেলে এক মুরব্বী আমাকে বাধা দিয়ে বলেন, কবরস্থানে জুতা পায়ে দিয়ে ঢুকা বেয়াদবি। জুতা খুলে ঢুকতে হয়। জানতে চাচ্ছি, তার বক্তব্য কতটুকু সঠিক?

‘মিনহা খালাকনাকুম…’ পাঠ করা কি বিদআত

প্রশ্ন (৯১৯৬) : কবরে মৃত ব্যক্তি রাখার পর অনেকে ‘মিনহা খালাকনাকুম…’ আয়াতটি পাঠ করে থাকে। ‍কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, উক্ত আয়াত পাঠ করা বিদআত। জানতে চাচ্ছি, সেই ব্যক্তির কথা কি সঠিক?

রমজানে মৃতের জন্য কুরআন খতম করা কি নিষেধ

প্রশ্ন (৯০২৪) : জনৈক ব্যক্তিকে অনলাইনে ওয়াজ করতে শুনলাম, সে বলছে, রমজানে মৃতের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করা বিদআত। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু শরিয়ত সমর্থিত?

ফাতিহা পাঠ করলে ৪০ দিনের আযাব মাফ হয়

প্রশ্ন (৮৮২৫) : কোনো সন্তান যদি তার পিতার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে তাহলে তার ৪০ দিনের জন্য কবরের আযাব মাফ হয়ে যায়? আমাদের গ্রামে এমনটি প্রচলিত আছে।