সমসাময়িক প্রশ্নোত্তর

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১৩৩৭) : আমি একটি নতুন ঘর উঠিয়েছি। কিন্তু সরকার কর্তৃক নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকায় আমার ঘরে গ্যাস সংযোগ পাইনি। অনেককেই দেখি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে। এখন আমিও যদি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করি তাহলে এতে গুনাহ হবে কি?

অগ্রিম টিকেট ক্রয় করে অতিরিক্ত দামে বিক্রি করা যাবে কি?

প্রশ্ন (১২৯২) : ঈদে বাড়ি ফেরার সময় আমি বাসের ৪টি টিকেট কিনি। টিকেট কেনার পর আমার ছোট ভাই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করার কারণে আমি অতিরিক্ত টিকেটটি কিছুটা বেশি দামে অন্য একজনের কাছে বিক্রি করে দেই। আমার এ বিক্রি করা কি জায়েয হয়েছে?

চাকরি ছেড়ে দেওয়ার মান্নত করলে তা পূর্ণ করতে হবে কি

প্রশ্ন (১২৯০) : আমার ও আমার স্বামীর যৌথ উপার্জনে আমাদের সংসার চলে। আমি একটি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম রুমে ডিউটি করি। আমার একটা ছেলে মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ে। একদিন হঠাৎ সে মাদ্রাসা হতে পালিয়ে যায়। সেদিনই তাকে খুঁজে পাই। খুঁজে পাওয়ার পূর্বে আমি বলেছিলাম, আল্লাহ! যদি আমি ছেলেকে খুঁজে পাই তাহলে চাকরি ছেড়ে দিয়ে ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাব। কিন্তু পরে আর চাকরিটা ছাড়া হয়নি। কিছুদিন পর ছেলেটা আবারও মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এবার আমি জায়নামাযে বসে কোরআন শরীফ সামনে রেখে বলেছিলাম, আল্লাহ! আমি এই শেষবারের মতো আপনার কাছে ওয়াদা করছি, ছেলেকে ফিরে পেলে আমি চাকরিটা ছেড়ে দিব। পরে ছেলেকে খুঁজে পাই। কিন্তু এবারও আমি আর্থিক সমস্যার কারণে চাকরিটা ছাড়তে পারছি না। এদিকে ছেলে এখন বলছে যে, সে আর ঢাকায় পড়বে না, গ্রামের কোনো মাদরাসায় পড়বে। এখন আমার জানার বিষয় হলো, (ক) ছেলেকে কি হেফজ পড়াব? (খ) আল্লাহর কাছে কৃত ওয়াদা ভঙ্গের বিধান কি?

সমিতির কিস্তি আদায় না করলে জরিমানা ধার্য করা যাবে কি

প্রশ্ন (১২৮৭) : আমাদের একটি সমিতি আছে। সমিতির টাকা দিয়ে আমরা ব্যবসা করি। এর সদস্য সংখ্যা ১০ জন। আমাদের নিয়ম হলো, প্রত্যেক মাসে সকল সদস্য ১০০০ টাকা করে জমা দিবে। যদি কেউ কোনো কিস্তি নির্ধারিত তারিখের পূর্বে জমা না দেয় তাহলে পরবর্তীতে ঐ মাসের টাকা জমা দেয়ার সময় জরিমানা বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। ‌আর জরিমানা না দিলে লাভের টাকা থেকে ১০০ টাকা কেটে রাখা হবে। জানতে চাই, এভাবে জরিমানার শর্ত করা শরিয়তে জায়েয আছে?

বই ক্রয় করার পর তাতে কোনো ত্রুটি দৃষ্টিগোচর হলে বই ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (১২৮৩) : আমি একটি লাইব্রেরি থেকে কয়েকটি কিতাব কিনি। কেনার সময় বিক্রেতা আমাকে বলেন, ভালো করে দেখে নেন, কোন সমস্যার কারণে পরে আর পাল্টাতে পারবেন না। আমি ভালো করে দেখে নিয়ে আসি। পরবর্তীতে পড়তে গিয়ে দেখি কয়েক পৃষ্ঠার সিরিয়াল ঠিক নেই। পরিপূর্ণ সূচী নেই। তাই আমি বিক্রেতাকে পরিবর্তন করে দিতে বলি। কিন্তু তিনি রাজি হচ্ছেন না। জানতে চাই, আমি কি জোর করে কিতাবটি পরিবর্তন করে নিতে পারব?

অশীতিপর বৃদ্ধের জন্য রোজা না রাখার সুযোগ আছে কি

প্রশ্ন (১২৮১) : আমার দাদার বয়স প্রায় আটাশি বছর। প্রতি বছর তিনি রোজা রাখতেন। কিন্ত এ বছর তার পক্ষে রোজা রাখা সম্ভব হচ্ছে না। এখন যদি তিনি রোজা না রাখেন তাহলে কি তার গুনাহ হবে?

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে ইসলামের বিধান কী

প্রশ্ন (১২৭২) : আমাদের এলাকার দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে কোনো কথাবার্তা নেই। এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। বলা যায়, তারা দুই ভাই এক জন আরেক জনের শত্রু। এই যে তারা ভাই হওয়ার পরও পরস্পরের মাঝে সম্পর্ক নেই এতে কি তাদের গুনাহ হবে না?

ওলিমা করার সুন্নত সম্মত পদ্ধতি কী

প্রশ্ন (১২৫৩) : আমি শুনেছি, ওলিমা করা সুন্নত। তাই আমি আমার বিয়ের পর ওলিমা করতে চাচ্ছি। মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি, ওলিমা করার সুন্নত সম্মত পদ্ধতি কী?

মসজিদে কি যাকাতের টাকা ব্যয় করা যায়

প্রশ্ন (১২৩২) : আমার নিকট ফকিররা এসে চাল বা খাবার চাইলে কখনো চাল দেই, কখনো খাবার দেই, কখনো টাকা দেই। তদ্রূপ কখনো কখনো মসজিদ থেকে দান সদকার জন্য লোক এলে টাকা, চাল, নারিকেল, সুপারি ইত্যাদি দান করি। দেওয়ার সময় নারিকেল, সুপারি ইত্যাদির আনুমানিক মূল্য ধরি এবং সেই মূল্য ও দান করা টাকা যাকাত হিসেবে আদায়ের নিয়ত করি। জানতে চাই, এভাবে কি আমার যাকাত আদায় হয়?

নারীদের পর্দার হিজাব কেমন হওয়া উচিৎ      

প্রশ্ন (১২৩১) : আজকাল মার্কেটে বিভিন্ন ধরনের ফ্যাশনি হিজাব পাওয়া যায়। অনেক নারীরা সেগুলো ক্রয় করছে। আমার প্রশ্ন হলো,ইসলামের দৃষ্টিতে হিজাবের কী কী বৈশিষ্ট থাকা জরুরী ?

প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার ব্যবস্থা করা যাবে কি

প্রশ্ন (১২২৩) : আমরা একটি ওয়াজ মাহফিলে আয়োজন করছি। প্রতিবছরই আমরা এ মাহফিলের আয়োজন করে থাকি। কিন্তু অনেক মানুষ হওয়ায় মানুষ বক্তার চেহারা দেখতে পায় না। তাই আমরা চাচ্ছি, এ বছর প্রজেক্টরের ব্যবস্থা করব, যেন দূরের মানুষরাও বক্তাকে দেখতে পারে। এ পদ্ধতি গ্রহণ কি কোনো সমস্যা আছে?