মাযারে শিরনি দেওয়ার মান্নত করা কি সহিহ
প্রশ্ন (১৫৩) : আমাদের এক নিকটাত্মীয়ের ছোট্ট মেয়ে হারিয়ে গিয়েছিল। তখন সে মান্নত করেছিল যে,যদি তার মেয়েকে পায় তাহলে আজমির শরিফ যাবে ও মাযারে শিরনি দিবে। তার এই মান্নত সহিহ হয়েছে কি না?
প্রশ্ন (১৫৩) : আমাদের এক নিকটাত্মীয়ের ছোট্ট মেয়ে হারিয়ে গিয়েছিল। তখন সে মান্নত করেছিল যে,যদি তার মেয়েকে পায় তাহলে আজমির শরিফ যাবে ও মাযারে শিরনি দিবে। তার এই মান্নত সহিহ হয়েছে কি না?
প্রশ্ন (১৫২) : এক ব্যক্তি বিবাহের কিছুদিন পর তার স্ত্রীকে একটি দামি মোবাইল দেয়। এরপর বিভিন্ন সমস্যার কারণে স্বামী স্ত্রীকে ডিভোর্স দেয়। ডিভোর্সের পর মোহর আদায়ের সময় স্বামী ঐ মোবাইলকে মোহরের অন্তর্ভুক্ত ধরে এবং বলে যে, আমি সেটা মোহর হিসেবেই দিয়েছি। কিন্তু ডিভোর্স দেওয়ার পূর্বে মোবাইল মোহর হিসাবে দেওয়ার কথা জানায়নি। এখন তার স্ত্রীও উক্ত মোবাইলকে মোহর হিসাবে ধরতে সম্মত নয়। জানতে চাই, উক্ত স্বামী এই মোবাইল মোহরের হিসেবের মধ্যে ধরতে পারবে কি না?
প্রশ্ন (১৫১) : আমেরিকা থাকাকালীন আমি এক বাঙ্গালি থেকে এক হাজার ডলার ঋণ নিয়েছিলাম। এখন বাংলাদেশে আসার পর তা আদায় করতে চাচ্ছি। জানার বিষয় হল,ডলারের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিনের হিসেবে? নাকি ঋণ আদায়ের দিনের হিসাবে?
প্রশ্ন (১৫০) : বর্তমানে বিভিন্ন মার্কেটে কেউ নির্দিষ্ট পরিমাণ জিনিস কিনলে তাকে একটি কুপন দেওয়া হয়। পরবর্তীতে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রশ্ন হল, এ ধরনের কেনা-বেচা করা কি জায়েয হবে? লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা কি জায়েয হবে?
প্রশ্ন (১৪৯) : ঈদের নামাজে সানা কখন পড়বে? প্রথম তাকবিরের পরে না অতিরিক্ত তাকববিরের পরে? জনৈক আলেম বলেছেন, অতিরিক্ত তাকবিরের পরে পড়বে। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই।
প্রশ্ন (১৪৮) : আমি একটি বাড়িতে ভাড়া থাকি। বাড়িটির মালিক ঢাকায় থাকেন। প্রতি বছর ঈদের সময় এসে তিনি এর ভাড়া নিয়ে যান। একবার ঘরের চাল বাতাসে ভেঙে পড়ে। তখন মালিককে জানালে তিনি তা ঠিক করে নিতে বলেন। আমি তার কথামতো টাকা খরচ করে তা ঠিক করে নেই। কিন্তু পরবর্তীতে তার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। জানতে চাই, আমি কি ঘর মেরামতের টাকাটা মালিকের কাছ থেকে নিতে পারবো?
প্রশ্ন (১৪৭) : আমি গ্রামে বাস করি। আমার এক আত্মীয় আমাকে তার জমি চাষাবাদ করার জন্য দিয়েছে। আমি চাচ্ছি,নিজে চাষাবাদ না করে জমিটি অন্য কাউকে ভাড়ায় দিব। প্রশ্ন হল,আমার জন্য কি তা বৈধ হবে?
প্রশ্ন (১৪৬) : আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই। মাঝে মধ্যে কোনো কারণে ক্লাস নিতে যেতে পারি না। তখন আমার এক কলিগকে ক্লাস নিতে বলি। প্রশ্ন হল, আমার কলিগকে দিয়ে ক্লাস করালে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না?
প্রশ্ন (১৪৫) : আমাদের গ্রামের এক ব্যক্তি আযান দেওয়ার সময় আল্লাহু আকবার এর হামযাকে এক আলিফ পরিমাণ লম্বা করেন এবং আকবার এর বা-কেও এক আলিফ পরিমাণ লম্বা করে থাকেন। তাকে অনেক বার বলার পরও তিনি তা সহিহ করেননি। জানতে চাই, এভাবে আযান দিলে কোনো সমস্যা হবে কি না?
প্রশ্ন (১৪৪) : আমাদের পাশের বাড়ির এক মহিলার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরই মারা যায়। জানার বিষয় হলো,এই সন্তানের কি আকিকা করা লাগবে?
প্রশ্ন (১৪৩) : আমি গত রমযানে বিনা ওজরে রোযা ভেঙ্গে ফেলেছিলাম। আমি শারীরিকভাবে খুবই দুর্বল। একসাথে ষাট দিনের রোযা রাখা আমার পক্ষে সম্ভব নয়। এখন আমি কী করবো?
প্রশ্ন (১৪২) : আমার এক ভাইয়ের ছোটকালে আকিকা করা হয়নি। এখন সে প্রাপ্তবয়স্ক। জানতে চাই, এখন কি তার আকিকা করা যাবে?
প্রশ্ন (১৪১) : আমার একটি কাপড়ের দোকান আছে। সেখানে একজন কর্মচারী আছে। মাঝে মাঝে দেখা যায় যে,মাসে ২/৩ দিন পর্যন্ত কোনো কাজ থাকে না। ফলে কর্মচারী বেকার বসে থাকে। এতে কাঙ্ক্ষিত আয়ের চেয়ে কম আয় হয়। জানার বিষয় হল, যদি কোনো মাসে এমন হয়, তাহলে কর্মচারীর মাসিক বেতন হতে বেকার দিনগুলোর টাকা কেটে রাখা বৈধ হবে কি?
প্রশ্ন (১৪০) : আমাদের প্রতিবেশী এক ব্যক্তি বার্ধক্যের কারণে রমজানের সিয়াম রাখতে পারে না। অপরদিকে সে খুবই দরিদ্র। যার দরুন রোজার ফিদইয়া আদায় করাও তার পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায় তার জন্য রোজা থেকে দায়মুক্ত হওয়ার কোনো পন্থা আছে কি?
প্রশ্ন (১৩৯) : একবার আমি রমযানে বিতর নামাযের তৃতীয় রাকাতে রুকুতে ইমামের সাথে শরিক হয়েছি। তাই দোয়া কুনুত পড়তে পারিনি। জানতে চাই, ছুটে যাওয়া রাকাতদ্বয় আদায়ের সময় আমি দোয়া কুনূত কখন পড়ব?
প্রশ্ন (১৩৮) : আমার নিজের নানী মারা যাওয়ার পর, নানা আরেকটি বিবাহ করেন এবং সেই নানীর আপন ছোট বোনকে আমার মামা বিবাহ করেন। উল্লেখ্য,নানা মারা যাওয়ার পর তারা বিবাহ করে। এখন আমি জানতে চাচ্ছি যে,তাদের এই বিবাহ শরিয়তসম্মত হয়েছে কি না? এটা নিয়ে আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দয়া করে দ্রুত উত্তর দিবেন।
প্রশ্ন (১৩৭) : মুখের থুথু বা কফ হাতে বা কাপড়ে লাগলে শরিয়তের বিধান কী? আঙ্গুলের মাথায় মুখের থুথু লাগিয়ে কুরআন শরিফের পাতা উল্টানো কেমন?
প্রশ্ন (১৩৬) : কোনো অসুস্থ লোকের যে কোনো কারণে গোসল ফরজ হলে এবং গোসল করা সম্ভব না হলে প্রতি ওয়াক্ত নামায আদায়ের জন্য ফরয গোসল ও অযুর জন্য আলাদাভাবে তায়াম্মুম করতে হবে কি না?
প্রশ্ন (১৩৫) : আমাদের গ্রামে গরু-ছাগল লালন-পালনের জন্য ভাগে দেওয়ার প্রচলন রয়েছে। জানতে চাই,গরু-ছাগল ভাগে দেওয়ার শরিয়তসম্মত পন্থা কী?
প্রশ্ন (১৩৪) : বর্তমানে অনেক মসজিদে মূল মসজিদের বাইরে বড় বারান্দা বা চত্বর থাকে। কোনো কোনো মসজিদ থাকে মার্কেটের দোতলায়। এখন প্রশ্ন হল, মসজিদে প্রবেশের দোয়া কোনস্থানে পড়তে হবে?