ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

কাপড়ে রাস্তার কাদা লাগলে সেই কাপড় পরে নামাজ পড়লে নামাজ সহিহ হবে কি

প্রশ্ন (৬৩৪) : এখন বৃষ্টির মৌসুম। প্রায় সময়ই বৃষ্টি হয়। বৃষ্টিতে পথঘাট কর্দমাক্ত হয়ে যায়। চলাফেরা করার সময় কাপড়েও কাদার ছিটা লেগে যায়। জানতে চাই, এ ধরনের কাদাযুক্ত কাপড় পরে নামাজ পড়লে নামাজ সহিহ হবে কি?

ইসলামে কুলখানী, চেহলাম ও মৃত্যুবার্ষিকী পালন করার বিধান কী

প্রশ্ন (৬৩৩) : আমার নানা দুই দিন পূর্বে মারা গেছে। আমার বাবা তার জন্য মৃত্যুর চতুর্থ দিনে কুলখানী করতে চাচ্ছে। এবং প্রতি বছর আমার নানীর মৃত্যুবার্ষিকী পালন করে আসছে। আমি জানতে চাচ্ছি, ইসলামে কুলখানী এবং মৃত্যুবার্ষিকী পালন করার বিধান কী?

রাসূল (সা.) কি সাহিত্যিক ছিলেন?

প্রশ্ন (৬৩২) : আমি একজন অমুসলিম। আমি শুনেছি, ইসলামের নবীর কথাগুলো অনেক সাহিত্যমানসমৃদ্ধ ছিল। আমি জানতে চাই, সাহিত্যের ক্ষেত্রে তার রচিত কোনো বই আছে কি?

ধর্ষণ করে হত্যা করে ফেললে তার শাস্তি কী

প্রশ্ন (৬৩১) : বর্তমানে প্রায় প্রতিদিনই পেপার-পত্রিকা খুললেই চোখে পড়ে অমুক স্থানে অমুককে ধর্ষন করে হত্যা করে ফেলা হয়েছে। ধর্ষণই তো অনেক বড় অপরাধ। সাথে আবার নির্মমভাবে হত্যাও করা হচ্ছে। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? ইসলামে এই অপরাধের শাস্তি কী?

ইসলামে ব্যভিচারের শাস্তি কী

প্রশ্ন (৬২৯) : বর্তমানে ব্যভিচারের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে ইসলামে কী শাস্তি রয়েছে?

ইসলামে জন্মদিন পালন করার বিধান কী

প্রশ্ন (৬২৮) : আমার ছেলের চার বছর। আমি প্রতি বছর তার জন্মদিন পালন করে আসছি। তার বয়স হিসেবে প্রতি বছর মোমবাতি জ্বালিয়ে তা নেভাচ্ছি। কেক কেটে আনন্দ-ফুর্তি করছি। কিন্তু কিছু দিন আগে আমার এক বান্ধবী বলল, ইসলামে জন্মদিন পালন করা বৈধ নয়। তাই আপনাদের কাছে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত জানতে চাচ্ছি।

মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টনের পূর্বেই কোনো ওয়ারিশ মারা গেলে কীভাবে সম্পদ বণ্টিত হবে

প্রশ্ন (৬২৬) : জনাব আব্দুর রহমান সাহেব মৃত্যুকালে চার ছেলে, (রহমত, কারামত, শাহাদাত, আরাফাত) তিন মেয়ে (শাহেদা, হাসিনা, আনোয়ারা) এবং স্ত্রী খালেদাকে রেখে যান। তার সম্পত্তি বণ্টনের পূর্বেই তার মেয়ে হাসিনা মারা যায়। সে মারা যাওয়ার সময় মা, এক মেয়ে, এক ছেলে এবং স্বামীকে রেখে যায়। তাদের সম্পত্তি ইসলামী শরীয়ত অনুযায়ী কিভাবে বণ্টিত হবে?

মা, দুই স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে মৃত্যু বরণ করলে সম্পত্তি কীভাবে বণ্টিত হবে

প্রশ্ন (৬২৫) : আমার বাবা মৃত্যুর সময় তার মা, দুই স্ত্রী, দুই ছেলে এবং তিন মেয়ে রেখে যান। তার সম্পত্তির পরিমাণ নগদ তিন লক্ষ টাকা এবং ষাট শতক জমি। তার সম্পত্তি তার ওয়ারিশদের মাঝে ইসলামী শরীয়ত অনুযায়ী বন্টন করে দেয়ার অনুরোধ রইলো।

ফিকহে হানাফী কি শুধু ইমাম আবু হানীফার সংকলন

প্রশ্ন (৬২৪) : আমি শুনেছি, হানাফী মাযহাবে অনেক বড় বড় ফকীহ ছিলেন। ইমাম আবু হানীফার সাথে আরও অনেক আলেম ফিকহ সংকলনের ক্ষেত্রে সংযুক্ত ছিলেন। তাহলে এটাকে হানাফী মাযহাব বলা হয় কেন?

তাকলীদ কী

প্রশ্ন (৬২৩) : আমি আমার এক বন্ধু থেকে শুনেছি তাকলীদ করা জরুরি। দয়া করে যদি তাকলীদ কাকে বলে তা আমাকে বলে দিতেন তাহলে উপকৃত হতাম।

হিজরি সন কবে থেকে শুরু হলো

প্রশ্ন (৬১৮) : আজকে ১৪৪১ হিজরি শুরু হলো। আপনাদেরকে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি জানতে চাই, হিজরি সন কবে থেকে শুরু হলো?

মৃত্যুর সময় রাসূল (সা.) এর কষ্ট হয়েছিল কি

প্রশ্ন (৬১৭) : আমি শুনেছি, যারা বদকার মৃত্যুর সময় তাদের কষ্ট হয়। আর যারা নেককার মৃত্যুর সময় তাদের তেমন একটা কষ্ট হয় না। কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব কয়েকদিন পূর্বে বয়ানে বললেন, মৃত্যুর সময় রাসূল (সা.) এর কষ্ট হয়েছিল। জানতে চাই, আসলে কি মৃত্যুর সময় রাসূল (সা.) এর কষ্ট হয়েছিল?

ইসলামে ধর্ষণ প্রমাণিত হবে কোন উপায়ে

প্রশ্ন (৬১৫) : আগেকার যুগে তো ক্যামেরা, সিসি টিভি, ডি.এন.এ টেস্ট ইত্যাদি ছিল না। আমার প্রশ্ন হলো, তাহলে ধর্ষণ প্রমাণিত হওয়ার জন্য ইসলামে কী কী পন্থা রয়েছে?