ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ব্রাশের যুগে মিসওয়াক ব্যবহারের প্রয়োজনীয়তা কী

প্রশ্ন (৭৫৪) : আমরা তো বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষের যুগে বসবাস করছি। ছোট বড় সব কিছুতেই বিজ্ঞান তাক লাগিয়ে দিচ্ছে। কিন্তু এখনো দেখছি, কিছু লোক গাছের ছাল কিংবা ডাল দিয়ে দাঁত মাজে। আধুনিক যুগে গাছের ডাল দিয়ে দাঁত মাজার হেতু কী?

দাড়ি রাখার উপকারিতা কী

প্রশ্ন (৭৫৩) : আমরা তো দাড়ি রাখি। কারণ আমাদেরকে রাসূল (সা.) দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। এবং সকল নবী-রাসূলও রেখেছেন। আমার প্রশ্ন হলো, দাড়ি রাখার বাহ্যিক কোনো উপকারিতা রয়েছে কি?

ক্ষুদ্র ব্যবসা করার জন্য ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (৭৫১) : আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কিন্তু আমার এ ব্যবসা আমার পরিবারের জন্য যথেষ্ট হচ্ছে না। তাই আমি চাচ্ছি, কোনো ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে কিছুটা বড় পরিসরে ব্যবসা করব। আস্তে আস্তে তাদেরকে লোন পরিশোধ করে দিব। আমার এ কাজ কি জায়েয হবে?

কলেজে মহিলা সহপাঠীর সাথে প্রয়োজনে কথা বলা যাবে কি

প্রশ্ন (৭৫০) : আমি কলেজে পড়ি। আমাদের সাথে মেয়েরাও পড়ে। আমি তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো তাদের সাথে কথা বলার প্রয়োজন দেখা দেয়। যেমন কোনো ভালো স্টুডেন্টকে পড়া জিজ্ঞাসা করা। তাই, আমি জানতে চাচ্ছি, প্রয়োজনের সময় তাদের সাথে কথা বলা বৈধ হবে কি?

যাকাতের টাকা হকদারদেরকে দেওয়ার পূর্বে অন্য কোনো ব্যবসায় খাটানো যাবে কি

প্রশ্ন (৭৪৮) : আমাদের একটি সংগঠন রয়েছে। যার বিভিন্ন ফান্ডের মধ্যে দুইটি ফান্ড হলো, কল্যাণ ফান্ড ও বিনিয়োগ ফান্ড। কল্যাণ ফান্ডে যাকাত, দান, সদকা ইত্যাদির টাকাও সংগ্রহ করা হয় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। আমাদের কল্যাণ ফান্ডে বেশ কিছু টাকা জমা আছে। এখন প্রশ্ন হলো, কল্যাণ ফান্ডের টাকা যার মধ্যে যাকাতের টাকাও আছে তা দিয়ে ব্যবসা বা বিনিয়োগ করে তা বৃদ্ধি করা যাবে কি?

মহিলাদের ক্ষেত্রে তারাবীর নামাজের জন্য এক বাড়িতে একত্রিত হয়ে পুরুষ ইমামে পিছনে জামাতে নামাজ পড়ার বি…

প্রশ্ন (৭৪৭) : আমাদের এলাকায় রমজান মাসে মহিলারা মহল্লার কোনো বাড়িতে একত্রিত হয়ে তারাবীর নামায জামাতের সঙ্গে আদায় করে। জামাতের সময় ইমামের পিছনে কিছু পুরুষ মুক্তাদিও থাকে এবং ইমাম ও মহিলাদের মুক্তাদির মাঝে পর্দাও থাকে। আরেকটি বিষয় হলো-মহিলা মাদ্রাসায় ছাত্রীরা এ পদ্ধতিতে জামাতের সঙ্গে তারাবী ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকে। এভাবে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে কেমন?

পিতা থেকে জমি ক্রয় করা বৈধ আছে কি

প্রশ্ন (৭৪৬) : তের বছর পূর্বে আমার বাবা আমার নিকট সাড়ে সাত কাঠার একখণ্ড জমি বিক্রি করেন। জমিটি ৫৫ হাজার টাকায় আমি ক্রয় করি। গত তের বছর ধরে এই জমির খাজনা আমি দিচ্ছি। এই জমি বিক্রির কারণ ছিল আমার ছোট বোনের স্বামীকে ৫৫ হাজার টাকা প্রদান করা। আমরা পাঁচ ভাই তিন বোন। ছোট বোনকে বিয়ে দেয়ার পর তার স্বামী বোনের নিকট ৫০ হাজার টাকা চায় ব্যবসা করার উদ্দেশ্যে। তখন আমার বোন বাবার নিকট বিষয়টি জানায়। এমতাবস্থায় আমার বাবা কোনোভাবে টাকার ব্যবস্থা না করতে পারায় তিনি তার ওই সাড়ে সাত কাঠার জমিটি বিক্রি করে টাকার ব্যবস্থা করেন এবং জামাইকে দেন। এখানে উল্লেখ্য যে, এই জায়গা বিক্রির সময় আমার বাবা আমার কোনো ভাইকে জানাননি। যা শুধু আমার মা এবং আমার বোনেরা জানত। বর্তমানে আমাদের বাড়ির জায়গা সাড়ে আট কাঠা এবং পুকুরের জায়গা দশ কাঠা। সর্বমোট সাড়ে আঠার কাঠা জায়গা আছে। এই অল্প জায়গার মধ্যে আমাদের আট ভাই বোনের জন্য জায়গা বণ্টন করলে তা নিতান্তই বসবাসের অনুপোযোগী হয় বিধায় আমার ভাইদের দাবি, আমার নামের সাড়ে সাত কাঠা জমি আমার বাবাকে ফেরত দেওয়া হোক। অথবা আমার এক ভাইকে দুই কাঠা জায়গা দেয়া হোক। আমার ভাইয়েরা বলছেন, আমার বাবার এই জায়গা বিক্রি শরীয়তের দৃষ্টিতে বৈধ হয়নি। এ বিষয়টির শরীয়তসম্মত সমাধান জানতে চাই।

প্রমাণ ছাড়া কারও উপর মিথ্যা অপবাদ দেওয়া কেমন গুনাহ

প্রশ্ন (৭৪৫) : আমার বড় ভাই আমার মেয়ের জামাইকে এ অপবাদ দিয়েছে যে, সে আমার স্ত্রীর সাথে অপকর্ম করেছে। অথচ এর কোনো প্রমাণ নেই। এ ঘটনার ওপর ভিত্তি করে গ্রামের লোকজন আমার সঙ্গে উঠা বসা ও লেনদেন ছেড়ে দিয়েছে। এ বিষয়ে শরীয়তের সমাধান জানিয়ে বাধিত করবেন।

আত্মহত্যাকারীদের গোসল, জানাজা ও কবরস্থানে দাফন করা জায়েজ আছে কি

প্রশ্ন (৭৪৪) : আমাদের এলাকার এক ছেলে আত্মহত্যা করেছে। এখন এলাকার সকলে বলাবলি করছে, যেহেতু সে আত্মহত্যা করেছে সেহেতু তার জানাজার নামাজ পড়া যাবে না। এ ব্যাপারে শরিয়তের বিধান কী?

নির্জনবাসের পূর্বে স্ত্রীকে তালাক দিলে কোন তালাক পতিত হবে

প্রশ্ন (৭৪৩) : কোনো এক ঝামেলায় পড়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে আমি আমার স্ত্রীর সাথে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিছুদিন পর আমি আমার স্ত্রীকে এক তালাক দেই। এসময়ের মধ্যে আমাদের মাঝে সহবাস হয়নি এবং এর ইচ্ছাও ছিল না। তবে স্ত্রী-সুলভ মাঝে মাঝে তার শরীরে হাত দিয়েছি ও চুমু খেয়েছি। কিন্তু সব ক্ষেত্রেই সে বাঁধ সেধেছে। এর দুই মাস পর ঝগড়া-ঝাটির এক পর্যায়ে আমি তাকে যথাক্রমে দুই ও তিন তালাক প্রদান করি। উল্লেখ্য, এ পর্যন্ত আমাদের কখনো সহবাস হয়নি। এখন আমার জানার বিষয় হলো, আমার স্ত্রীর উপর কয় তালাক পতিত হয়েছে? আমরা পুনরায় ঘর-সংসার করতে চাইলে করতে পারব কিনা? আমাদের এখন করণীয় কী?

বড় বোন বিবাহ থাকা অবস্থায় ছোট বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭৪২) : বড় বোনের স্বামী স্ত্রীর ছোট বোনকে নিয়ে পালিয়ে গেছে এবং বিবাহ করেছে। কিন্তু বড় বোনকে কোনোরূপ মৌখিক বা লিখিত তালাক দেয়নি। এখন আমার জানার বিষয় হলো, (ক) ছোট বোনের সঙ্গে তার বিবাহ সঠিক হয়েছে কিনা? (খ) বড় বোনের সঙ্গে বিবাহ বহাল আছে কিনা? (গ) বড় বোনের সঙ্গে ঘর সংসার করার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? দুই বোনকে একত্রে রাখতে পারবে কিনা?

তাবলীগের জামাতের লোকদের মসজিদে অবস্থান করা বৈধ কি

প্রশ্ন (৭৪১) : আমাদের দেশে তাবলীগ জামাতের লোকেরা দিনের কাজ করে যাচ্ছেন। তবে কিছু কিছু লোক বলে থাকে, নফল এতেকাফের জন্য রোজা রাখা শর্ত। রোজা ব্যতীত এতেকাফ শুদ্ধ নয়। অতএব তাবলীগ জামাতের লোকদের জন্য মসজিদে থাকা, খাওয়া ইত্যাদি বৈধ নয়। উক্ত আলেমের এ কথা কি সঠিক?

পুরুষ ডাক্তারের জন্য মহিলা রোগীর চিকিৎসা করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৪০) : আমি একজন ডাক্তার। আমার জানার বিষয় হলো, দাঁত ও মুখের রোগীর ক্ষেত্রে মহিলা রোগী দেখা যাবে কি? এক্ষেত্রে কী কী সর্তকতা গ্রহণ করা দরকার?

বন্ধকী বস্তু থেকে উপকৃত হওয়া যাবে কি

প্রশ্ন (৭৩৯) : এক ব্যক্তি কারো থেকে জমি ক্রয় করেছে এইভাবে যে, যদি পরবর্তীতে কোন সময়ে বিক্রেতা উক্ত জমির মূল্য ফিরিয়ে দিতে পারে তাহলে ক্রেতাও জমি ফেরত দিবে। উল্লেখ্য, ক্রেতা উক্ত জমির প্রকৃত দাম দিয়ে ক্রয় করেনি বরং কম দাম দিয়ে ক্রয় করেছে। প্রশ্ন হলো, উক্ত লেনদেনটি বৈধ হয়েছে কি?

তাখরীযুল হাদিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিতাবের নাম

প্রশ্ন (৭৩৫) : আমি উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করছি। তাই আপনাদের কাছে তাখরীযুল হাদিস বিষয়ে ‍কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম জানতে চাচ্ছি।