ডাকার জন্য সালামের নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করা কি ঠিক
প্রশ্ন (১২৯৪) : অনেক সময় দেখা যায়, কাউকে ডাকার প্রয়োজন হলে বলা হয় ‘অমুকে আপনাকে সালাম জানিয়েছে’। এ ক্ষেত্রে কি সালামের উত্তর দিতে হবে?
প্রশ্ন (১২৯৪) : অনেক সময় দেখা যায়, কাউকে ডাকার প্রয়োজন হলে বলা হয় ‘অমুকে আপনাকে সালাম জানিয়েছে’। এ ক্ষেত্রে কি সালামের উত্তর দিতে হবে?
প্রশ্ন (১২৯৩) : স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় কিংবা আদালতের মাধ্যমে ডিভোর্স দেয় তাহলে কি বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে?
প্রশ্ন (১২৯২) : ঈদে বাড়ি ফেরার সময় আমি বাসের ৪টি টিকেট কিনি। টিকেট কেনার পর আমার ছোট ভাই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করার কারণে আমি অতিরিক্ত টিকেটটি কিছুটা বেশি দামে অন্য একজনের কাছে বিক্রি করে দেই। আমার এ বিক্রি করা কি জায়েয হয়েছে?
প্রশ্ন (১২৯১) : সকল পুরুষের জন্য কি বিবাহে মোহরে ফাতেমি দেয়া সুন্নত? বিস্তারিত জানালে উপকৃত হতাম
প্রশ্ন (১২৯০) : আমার ও আমার স্বামীর যৌথ উপার্জনে আমাদের সংসার চলে। আমি একটি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম রুমে ডিউটি করি। আমার একটা ছেলে মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ে। একদিন হঠাৎ সে মাদ্রাসা হতে পালিয়ে যায়। সেদিনই তাকে খুঁজে পাই। খুঁজে পাওয়ার পূর্বে আমি বলেছিলাম, আল্লাহ! যদি আমি ছেলেকে খুঁজে পাই তাহলে চাকরি ছেড়ে দিয়ে ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাব। কিন্তু পরে আর চাকরিটা ছাড়া হয়নি। কিছুদিন পর ছেলেটা আবারও মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এবার আমি জায়নামাযে বসে কোরআন শরীফ সামনে রেখে বলেছিলাম, আল্লাহ! আমি এই শেষবারের মতো আপনার কাছে ওয়াদা করছি, ছেলেকে ফিরে পেলে আমি চাকরিটা ছেড়ে দিব। পরে ছেলেকে খুঁজে পাই। কিন্তু এবারও আমি আর্থিক সমস্যার কারণে চাকরিটা ছাড়তে পারছি না। এদিকে ছেলে এখন বলছে যে, সে আর ঢাকায় পড়বে না, গ্রামের কোনো মাদরাসায় পড়বে। এখন আমার জানার বিষয় হলো, (ক) ছেলেকে কি হেফজ পড়াব? (খ) আল্লাহর কাছে কৃত ওয়াদা ভঙ্গের বিধান কি?
প্রশ্ন (১২৮৯) : ঈদের খুতবায় খতীব সাহেবের তাকবীর বলার পদ্ধতি কী? শুধু কি তাকবীর বলবে না তাহলীল-তাহমীদসহ বলবে?
প্রশ্ন (১২৮৮) : আমাদের এলাকায় এভাবে গরু বর্গা দেয়া হয় যে, এক লোক গরু কিনে অপর এক ব্যক্তির কাছে দেয়। সে তা লালন-পালন করে। দেড়-দুই বছর পর গরুটি বিক্রি করে দেয়া হয়। বিক্রিলব্ধ টাকা থেকে ক্রয়মূল্য বাদ দিয়ে বাকি টাকা উভয়ে সমানভাবে ভাগ করে নেয়। এভাবে গরু বর্গা দেয়া কি জায়েয আছে?
প্রশ্ন (১২৮৭) : আমাদের একটি সমিতি আছে। সমিতির টাকা দিয়ে আমরা ব্যবসা করি। এর সদস্য সংখ্যা ১০ জন। আমাদের নিয়ম হলো, প্রত্যেক মাসে সকল সদস্য ১০০০ টাকা করে জমা দিবে। যদি কেউ কোনো কিস্তি নির্ধারিত তারিখের পূর্বে জমা না দেয় তাহলে পরবর্তীতে ঐ মাসের টাকা জমা দেয়ার সময় জরিমানা বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আর জরিমানা না দিলে লাভের টাকা থেকে ১০০ টাকা কেটে রাখা হবে। জানতে চাই, এভাবে জরিমানার শর্ত করা শরিয়তে জায়েয আছে?
প্রশ্ন (১২৮৬) : আমাদের গ্রামের এক মহিলার বিয়ের ৬ মাস ১৩ দিনের মাথায় একটি সন্তান জন্ম হয়। স্বামী তাকে নিজের সন্তান বলেই দাবি করছে। কিন্তু এলাকার কেউ কেউ বলছে। এত আগে সন্তান জন্ম লাভ করতে পারে না। তাই এই সন্তান তার স্বামীর নয়। বিষয়টি নিয়ে এলাকায় বিতর্ক চলছে। মুফতী সাহেবের কাছে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত এবং সুপরামর্শ কামনা করছি।
প্রশ্ন (১২৮৫) : আমরা চার বন্ধু ২৫ হাজার টাকা করে এক লাখ টাকা ৫ম বন্ধুর কাছে ব্যবসা করার জন্য দিই। সে একা ব্যবসা করবে। সে কোন ইনভেস্ট করেনি। আমাদের মাঝে এভাবে চুক্তি হয় যে, লাভ-লোকসান আমরা ৫ বন্ধুই সমহারে গ্রহণ করব। আমাদের চুক্তিটি কি সহিহ হয়েছে? সহিহ না হলে আমাদের করণীয় কী?
প্রশ্ন (১২৮৪) : ঢাকা শহরের একটি শপিং মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ আমি ব্যবসা করে আসছি। জানতে পারলাম, আমার দোকানের পাশের দোকান বিক্রি হচ্ছে। জানতে চাই, আমি কি প্রিএমশনের ভিত্তিতে দোকানটি ক্রয় করতে পারব?
প্রশ্ন (১২৮৩) : আমি একটি লাইব্রেরি থেকে কয়েকটি কিতাব কিনি। কেনার সময় বিক্রেতা আমাকে বলেন, ভালো করে দেখে নেন, কোন সমস্যার কারণে পরে আর পাল্টাতে পারবেন না। আমি ভালো করে দেখে নিয়ে আসি। পরবর্তীতে পড়তে গিয়ে দেখি কয়েক পৃষ্ঠার সিরিয়াল ঠিক নেই। পরিপূর্ণ সূচী নেই। তাই আমি বিক্রেতাকে পরিবর্তন করে দিতে বলি। কিন্তু তিনি রাজি হচ্ছেন না। জানতে চাই, আমি কি জোর করে কিতাবটি পরিবর্তন করে নিতে পারব?
প্রশ্ন (১২৮২) : অভিভাবকের অনুমতি ছাড়া কোর্ট ম্যারেজ করলে তার বিধান কি? কোরআন ও সুন্নাহর আলোকে জানালে ভালো হয়।
প্রশ্ন (১২৮১) : আমার দাদার বয়স প্রায় আটাশি বছর। প্রতি বছর তিনি রোজা রাখতেন। কিন্ত এ বছর তার পক্ষে রোজা রাখা সম্ভব হচ্ছে না। এখন যদি তিনি রোজা না রাখেন তাহলে কি তার গুনাহ হবে?
প্রশ্ন (১২৮০) : কেউ কেউ বলে, হজ্বে যাওয়ার জন্য এত টাকা-পয়সা খরচ না করে সেই টাকা গরীবদেরকে দিয়ে দিলে আরও বেশি সওয়াব হবে। তাদের এই কথা কি ঠিক?
প্রশ্ন (১২৭৯) : শুনেছি, হরিণের গোশত অনেক মজা। আমি একটি হরিণ পেয়েছি। তবে তা মৃত। আমি জানতে চাই, এই হরিণটির গোশত খাওয়া কি জায়েয হবে?
প্রশ্ন (১২৭৮) : আমি শুনেছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কুরআন হাদিসে কি এমন কোনো কথা আছে?
প্রশ্ন (১২৭৭) : আমার বড় ভাই হজ্ব ফরজ হওয়ার পরও হজ্ব করতে যাচ্ছে না। আমি জানতে চাচ্ছি, হজ্ব না করার গুনাহ কী?
প্রশ্ন (১২৭৬) : শুনেছি, জুমার দিন সূরা কাহফ পড়লে অনেক ফযিলত লাভ করা যায়। আমি জানতে চাই, কী কী ফযিলত লাভ করা যায়?
প্রশ্ন (১২৭৫) : আমার এক স্টুডেন্ট বলেছে, আমি কুরআন শরিফের কসম করে বলছি, কখনো টিভি দেখব না। কিন্তু সে পরে টিভি দেখেছে। এখন কি তার কাফফারা দিতে হবে?