ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

রমজানের রোজা পরবর্তীতে কাজা করার সুযোগ না পেলে ফিদয়া দিতে হবে কি

প্রশ্ন (১৩৩৪) : আমার বাবা রমজানের ২৫ তারিখ দশ দিনের জন্য তাবলীগে বের হয়েছেন। সফরে কষ্ট হওয়ায় তিনি দুই দিন রোজা রাখেন নি। রমজানের ২৯ তারিখ তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। অবশেষে এই অসুস্থতায়ই ঈদের দিন তিনি ইন্তেকাল করেন। আমার জানার বিষয় হলো আমার বাবা যে দুদিন রোজা রাখতে পারেননি তার কি ফিদয়া দিতে হবে?

হাজির নাজির কি আল্লাহর গুণবাচক নাম

প্রশ্ন (১৩৩৩) : আমাদের এলাকার এক ব্যক্তি বলে থাকে হাজির নাজির আল্লাহর ৯৯ নামের মাঝে নেই, তাই তা আল্লাহ তাআলার গুণবাচক নাম হিসেবে সাব্যস্ত করা যাবে না। সুতরাং আমি জানতে চাচ্ছি যে, তার এ বক্তব্য কি সঠিক?

টাকা-পয়সার ক্ষেত্রে স্বর্ণের নেসাব ধরে যাকাত না দিলে কি গুনাহ হবে

প্রশ্ন (১৩৩২) : আমার কাছে প্রয়োজন অতিরিক্ত ৫৫০০০ টাকা আছে। যা রূপার মূল্য হিসেবে রূপার নেসাবের চেয়ে বেশি। কিন্তু স্বর্ণের মূল্য হিসেবে স্বর্ণের নেসাব পরিমাণ হয় না। এখন আমি যদি স্বর্ণের নেসাব ধরে যাকাত না দেই, তাহলে কি আমার গুনাহ হবে?

রাসূল (সা.) কি হাজির নাজির

প্রশ্ন (১৩৩১) : আমাদের এলাকার কিছু লোক বলে থাকে, রাসূল (সা.) হাজির নাজির। আমি জানতে চাচ্ছি যে, তাদের এ বিশ্বাস কি সঠিক? রাসূল (সা.) কি প্রকৃতপক্ষেই হাজির নাজির?

যে শিশুর শরীরে নাপাক রয়েছে সে নামাজির কোলে বসে পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (১৩৩০) : আমার দুই বছরের একটি বাচ্চা আছে। অনেক সময় এমন হয় যে, আমি নামাজ পড়ছি আর আমার ছোট বাচ্চাটি আমার কোলে এসে বসে পড়ে। এমতাবস্থায় কখনো কখনো তার শরীরে নাপাকও লেগে থাকে। এক্ষেত্রে আমার নামাজ কি হবে? নাকি নতুন করে আবার পড়ে নিতে হবে?

মাদরাসা কমিটি কাউকে আমেল হিসেবে নিয়োগ দিলে সে কি আমেল হিসেবে গণ্য হবে

প্রশ্ন (১৩২৯) : আমাদের মাদরাসা পরিচালনা কমিটি যাকাত উশুল করার জন্য এক ব্যক্তিকে আমেল হিসেবে নিয়োগ দিয়েছে। আমি জানতে চাচ্ছি, মাদরাসা কমিটি কর্তৃক কাউকে আমেল হিসেবে নিয়োগ দেওয়া যাবে কি? নিয়োগ দেওয়া গেলে তার উপর আমেলের বিধি বিধান আরোপিত হবে কি?

ফ্লোরে বাচ্চার পেশাব পড়ে শুকিয়ে যাওয়ার পর তাতে ভিজা পা পড়লে পা নাপাক হবে কি

প্রশ্ন (১৩২৭) : আমার একটি ছোট বাচ্চা আছে। মাঝে মাঝে সে ফ্লোরে পেশাব করে দিলে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি। পরবর্তীতে আমি অজু করে আসলে কখনো ফ্লোরের সে অংশে ভিজা পা পড়ে যায়। এতে কি আমার পা নাপাক হয়ে যাবে?

ফরজ গোসলের পর শরীরের কোনো অংশ শুকনো থাকলে করণীয় কী

প্রশ্ন (১৩২৬) : আমি ফরজ গোসল করার পর দেখতে পেলাম আমার শরীরের একটি অংশ শুকনো। এখন আমার কি পুনরায় গোসল করে নিতে হবে, নাকি ঐ অংশটি ধুয়ে নিলেই যথেষ্ট হবে?

নারীরা শাড়ি পরতে পারবে কি

প্রশ্ন (১৩২৫) : আমার স্ত্রী শাড়ি পরতে চাচ্ছে। আমি জানতে চাচ্ছি যে, নারীরা শাড়ি পরতে পারবে কি? এ ব্যাপারে ইসলাম কী বলে?

একটি গরুতে আকিকা ও কুরবানির নিয়ত করা যাবে কি

প্রশ্ন (১৩২২) : আমার চাচা একটি গরু ক্রয় করে তাতে ২ ভাগ দিয়ে ছেলের আকিকা, ১ ভাগ দিয়ে মেয়ের আকিকা এবং বাকি ৪ ভাগ দিয়ে কুরবানির নিয়ত করে। আমি জানতে চাচ্ছি যে, তার এই নিয়ত কি সঠিক হয়েছে? এই একটি গরু দিয়ে কি কুরবানি ও আকিকা উভয়টি আদায় হবে?

আমেল কাকে বলে

প্রশ্ন (১৩২১) : যাকাতের অন্যতম একটি খাত ‘আমেল’ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।

অনিচ্ছায় আল্লাহকে আশরাফুল মাখলুকাত বললে ঈমান নষ্ট হয়ে যাবে কি

প্রশ্ন (১৩২০) : আমার এক বন্ধু কথা বলার সময় মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে যায়, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত। এতে কি তার ঈমান নষ্ট হয়ে যাবে?

৩ ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা থাকলে কি যাকাত ফরজ হবে

প্রশ্ন (১৩১৯) : আমি জানি যে সাড়ে ৭ ভরি স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়। এখন আমার স্ত্রীর কাছে ৩ ভরি স্বর্ণ ও ২০০০ হাজার টাকা আছে। তার উপর কি যাকাত ফরজ হবে?

রোজা রাখতে অক্ষম অসচ্ছল দরিদ্র ব্যক্তি কিভাবে রোজা থেকে দায়মুক্ত হবে

প্রশ্ন (১৩১৮) : আমাদের এলাকার এক ব্যক্তি খুব বৃদ্ধ। রোজা রাখার ক্ষমতা তার নেই। আবার সে দরিদ্র। ফিদিয়া দেওয়ার সামর্থ্যও নেই। সে কিভাবে তার রোজা থেকে দায়মুক্ত হবে?

মৃত ব্যক্তির নামে করা কুরবানির গোশত কী করবে

প্রশ্ন (১৩১৭) : অনেককে দেখা যায় মৃত ব্যক্তির নামে কুরবানি করে। এক্ষেত্রে কুরবানির গোশত কী করবে? গরিবদের মাঝে দান করে দিবে নাকি কুরবানিদাতা খেতে পারবে?

প্লাস্টিকের আবরণ বিশিষ্ট কুরআন শরিফ অজু ছাড়া ধরা যাবে কি

প্রশ্ন (১৩১৬) : বাজারে কিছু কুরআন শরিফ দেখা যায় যেগুলোর পৃষ্ঠাগুলো প্লাস্টিকের আবরণ দিয়ে মোড়ানো থাকে। আমি জানতে চাচ্ছি, এগুলো কি অজু ছাড়া ধরা যাবে?