ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

কুরবানির পশুর একটি অংশ রাসূল (সা.) এর নামে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৭৪) : আমি আমার কুরবানির পশুর একটি ভাগ রাসূল (সা.) এর নামে দিতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো, এভাবে রাসূল (সা.) এর নামে একটি ভাগ দেওয়া কি বৈধ? যদি বৈধ হয়, তাহলে এই ভাগের গোশত কী করব?

পিতা মাতার সাথে কথা বন্ধ করা কেমন গুনাহ

প্রশ্ন (১৪৭৩) : আমাদের এলাকার এক ব্যক্তির পিতা মাতার সাথে কোনো এক কারণে ঝগড়া হয়। যার কারণে সে পিতা মাতার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। পিতা মাতার সাথে কথা বন্ধ করে দেওয়া কেমন গুনাহ?

অন্য রংয়ের খেজাব ব্যবহারের বিধান কী

প্রশ্ন (১৪৭২) : বার্ধক্যের কারণে চুল-দাড়ি পেকে গেলে তাতে কালো খেজাবের পরিবর্তে অন্য রংয়ের খেজাব ব্যবহার করা যাবে কি? এ ক্ষেত্রে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?

পিতার পরিত্যক্ত সম্পত্তি থেকে কুরবানি দিলে কুরবানি হবে কি

প্রশ্ন (১৪৭১) : আমরা দুই ভাই। আমাদের পিতা মারা যাওয়ার পর পিতার সম্পত্তি বণ্টন করা হয়নি। প্রতি বছর পিতার সম্পদ থেকে আমরা তার নামে কুরবানি করে থাকি। আমার জানার বিষয় হলো, এভাবে কুরবানি করলে কি কুরবানি হবে?

কুরবানির পশুর অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৭০) : আমার চাচা কুরবানির সময় কসাইয়ের সাথে এভাবে চুক্তি করেছে যে, সে চাচার গরু বানিয়ে দিলে চাচা তাকে ২ হাজার টাকা ও এক কেজি গোশত দিবেন। গরু বানানোর পর চাচা তাকে চুক্তি অনুসারে ২ হাজার টাকা ও ১ কেজি গোশত দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি শরিয়ত সম্মত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এখন আমার চাচার করণীয় কী?

মিথ্যার আশ্রয় নিয়ে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কি

প্রশ্ন (১৪৬৯) : এক ব্যক্তি বিবাহিত। সে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষার জন্য ভর্তির আবেদন করে। সে প্রতিষ্ঠানে ভর্তির পূর্বশর্ত হলো অবিবাহিত হওয়া। সে ভর্তির কাগজপত্রে নিজেকে অবিবাহিত হিসেবে লিখে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হলে মৌখিকভাবেও সে বলে যে, সে অবিবাহিত। এখন আমার জানার বিষয় হলো, ভর্তি হওয়ার জন্য তার এভাবে মিথ্যা বলাটা কি বৈধ হয়েছে?

বিবাহিত হয়ে নিজেকে অবিবাহিত দাবী করলে কি স্ত্রী তালাক হয়ে যায়

প্রশ্ন (১৪৬৮) : আমার এক বন্ধু এক প্রাইভেট ফার্মে চাকরী নেওয়ার সময় বলেছে সে অবিবাহিত। অথচ সে বিবাহিত। অপর এক ব্যক্তি বলল, এই মিথ্যা কথা বলার কারণে তার স্ত্রী তালাক হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি সঠিক? আমার বন্ধুর স্ত্রী কি তালাক হয়ে গেছে?

কুরবানির দিন কি কুরবানির আগ পর্যন্ত রোজা রাখতে হয়

প্রশ্ন (১৪৬৭) : আমাদের এলাকায় লোকমুখে প্রচলিত যে, কুরবানির দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা রাখতে হয়। কুরবানি হয়ে গেলে কুরবানির পশুর গোশত দ্বারা রোজা ভাঙ্গতে হয়। প্রশ্ন হলো, এ ব্যাপারে শরিয়ত কী বলে?

বার্ধক্যে চুল-দাড়িতে কালো খেজাব ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১৪৬৬) : বার্ধক্যে অনেককে দেখা যায় চুল-দাড়িতে কালো খেজাব করতে। আমার প্রশ্ন হলো, বার্ধক্যের কারণে চুল-দাড়ি পেঁকে গেলে তাতে কালো খেজাব ব্যবহার করা যাবে কি?

কোনো বাচ্চার আপন পিতা বাচ্চার দুধমাকে বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (১৪৬৫) : আমাদের এলাকার একটি বাচ্চা জন্মগ্রহণ করার পর তার মা মারা যায়। এ কারণে তার খালা তাকে দুধ পান করায়। কিছুদিন পর বাচ্চার খালু মারা যাওয়ার পর বাচ্চার আপন পিতা তার খালাকে বিয়ে করে। এখন আমার প্রশ্ন হলো, শরিয়তের দৃষ্টিতে এই বিয়ে কি বৈধ হয়েছে?

ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (১৪৬৪) : আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে বলে: ইনশাআল্লাহ তুই তালাক। এ কথা অন্যরা শুনে তাকে তার স্ত্রী ছেড়ে দিতে বলছে। কিন্তু সে বলে যে, আমি জানি, ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাক হয় না। তাই আমার স্ত্রী তালাক হয়নি। এখন প্রশ্ন হলো, তার কথা কি সঠিক? এই ব্যক্তির স্ত্রী কি তালাক হয়ে যাবে?

কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করা কি জরুরি

প্রশ্ন (১৪৬৩) : আমি শুনেছি কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করতে হয়। অপরদিকে আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় যদি কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করি তাহলে আমার পরিবারের সদস্যরা তৃপ্তিসহকারে খেতে পারবে না। এখন জানার বিষয় হলো, কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন না করলে কি কোনো সমস্যা আছে?

লুকিয়ে বিয়ে করলে কি বিয়ে হবে

প্রশ্ন (১৪৬২) : আমার এক বন্ধু এক মেয়েকে ভালোবাসে। তারা উভয়ই প্রাপ্তবয়স্ক। সে এবং ঐ মেয়ে পরিবারকে না জানিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে। আমি ও আমার এক বন্ধু সাক্ষী ছিলাম। আমার প্রশ্ন হলো, এভাবে পরিবারকে না জানিয়ে তাদের এই বিয়েটা কি বৈধ হয়েছে? তারা কি একসাথে ঘর সংসার করতে পারবে?

সুদের টাকা দিয়ে মসজিদের অজুখানা বানানো যাবে কি

প্রশ্ন (১৪৬১) : এক ব্যক্তি আমাদের গ্রামের মসজিদের অজুখানা নির্মাণের জন্য টাকা দিয়েছে। সে ব্যক্তি সুদী লেনদেনের সাথে জড়িত। আমার প্রশ্ন হলো, এই সুদের টাকা দিয়ে মসজিদের অজুখানা নির্মাণ করা যাবে কি?

মুদারাবা চুক্তির ক্ষেত্রে কর্মচারীর বেতন ব্যবসার খরচ থেকে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৬০) : আমি এক ব্যক্তির সাথে মুদারাবা চুক্তি করেছি। সে মূলধন দিবে আর আমি শ্রম দিব। যা লাভ হবে তার ৩০% তাকে দিব। ব্যবসা পরিচালনার জন্য আমি একটি দোকান ভাড়া নিয়েছি এবং দুইজন কর্মচারীও রেখেছি। এখন আমার প্রশ্ন হলো, দোকানের ভাড়া ও কর্মচারীর বেতন মুদারাবার মাল থেকে নেওয়া যাবে কি?

মসজিদের জন্য ওয়াকফ করা স্থানে কবর দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৫৯) : আমাদের গ্রামের এক ব্যক্তি মসজিদের জন্য একটি জমি ওয়াকফ করেছেন। সেখানে মসজিদ উঠানোর পর কিছু জায়গা ফাঁকা ছিল। এ কারণে গ্রামের লোকেরা সেখানে কবর দেওয়া শুরু করে দেয়। আমার প্রশ্ন হলো, সে জায়গায় মৃতদের কবর দেওয়া কি ঠিক হয়েছে?

বেশি মূল্যে টিকেট বিক্রি করা বৈধ হবে কি

প্রশ্ন (১৪৫৮) : আমি গত রোজার ঈদে বাড়ি যাওয়ার জন্য বাসের টিকেট কিনি। কিন্তু কোনো কারণে বাড়ি যাওয়া হয়নি। ঈদের আগে যেহেতু টিকেটের ক্রাইসিস ছিল, তাই আমার টিকেটটি বেশি দামে বিক্রি করে দেই। আমি জানতে চাচ্ছি, বেশি দামে টিকেট বিক্রি করা কি আমার জন্য বৈধ হয়েছে?

বক্তৃতা প্রতিযোগিতায় প্রতিযোগীদের থেকে নেওয়া টাকা থেকে পুরস্কার দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৫৭) : আমাদের মাদরাসায় বিভিন্ন উপলক্ষ্যে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেসকল অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার জন্য বছরের শুরুতে ছাত্রদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়ে থাকে। আমার প্রশ্ন হলো, এভাবে চাঁদা উঠিয়ে পুরস্কার দেওয়া কি বৈধ?

কোনো কাজে চুক্তির বিপরীত করা যাবে কি

প্রশ্ন (১৪৫৬) : আমার একটি প্রিন্টিং প্রেস আছে। অনেক সময় এমন হয় যে, কেউ বই, ডায়েরি ইত্যাদি ছাপাতে এলে আমি যে দাম বলি তারা তারচেয়ে কম বলে থাকে। এতে তাদের বলা দামেই চুক্তি করে থাকি। কিন্তু যে কাগজ দেওয়ার চুক্তি হয় তা না দিয়ে কিছুটা নিম্নমানের কাগজ দেই। কারণ তাদের দামে চুক্তিতে উল্লেখিত কাগজ দেওয়া সম্ভব হয় না। এখন আমার প্রশ্ন হলো, আমার এভাবে ব্যবসা করাটা কি বৈধ হচ্ছে?

পিতা মৃত্যুর আগে তার সকল সম্পত্তি যে কোনো এক মেয়েকে দিয়ে যেতে পারবে কি

প্রশ্ন (১৪৫৫) : আমার চাচা মৃত্যুর আগে তার অন্যান্য সন্তানদের সাথে রাগ করে তার সকল সম্পত্তি ছোট মেয়েকে দান করে দখল বুঝিয়ে দেন। অন্যান্য ওয়ারিশরা বিরোধিতা করলেও তিনি ভ্রুক্ষেপ করেননি। আমার প্রশ্ন হলো, তার এ দান করা কি সহিহ হয়েছে? উল্লেখ্য, তার আরো দুইজন মেয়ে আছে।