ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

জীবন বীমায় জমাকৃত টাকার যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১৯৩৩) : আমি সরকারি চাকরি করি। আমার বাধ্যতামূলক জীবন বীমা করতে হয়েছে। প্রতি মাসে নির্ধারিত কিস্তি পরিশোধ করতে হয়। আমার কি এ টাকাগুলোর যাকাত আদায় করতে হবে?

মুসাফির রোজা ভেঙ্গে ফেললে তার কি কাফফারা আদায় করা লাগবে

প্রশ্ন (১৯৩২) : আমি একবার তাবলীগ জামাতে গিয়েছিলাম। দিনের শুরুতে আমি রোজা অবস্থায় ছিলাম। তাবলীগ জামাতে যাওয়ার পর একজন বলল: মুসাফিরের জন্য রোজা না রাখার সুযোগ আছে। তাই আমি রোজা ভেঙ্গে ফেলি। কিন্তু পরে জানতে পারলাম, আমার এই কাজ ঠিক হয়নি। এখন আমি জানতে চাচ্ছি, এর জন্য কি আমার কাযা-কাফফারা উভয়টি আদায় করতে হবে?

হস্তমৈথুনকারী কি যিনাকারী হিসেবে সাব্যস্ত হবে

প্রশ্ন (১৯৩০) : আমার এক বন্ধু বলল, যারা হস্তমৈথুন করে তারা কেয়ামতের দিন যিনাকারী হিসেবে দণ্ডায়মান হবে। আমার প্রশ্ন হলো, তার বক্তব্য কি সঠিক? এমন কোনো হাদিস কি আছে?

সুদের টাকা দিয়ে কেনা ত্রাণ গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৯২৭) : আমি আর্থিকভাবে অসচ্ছল। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে আরো দুরবস্থায় আছি। আমার এলাকার এক সচ্ছল ব্যক্তি সুদী লেনদেনের সাথে জড়িত। তিনি এই পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী কিনে মানুষের মাঝে বিলি করছেন। আমি জানতে চাচ্ছি, আমি কি এই ত্রাণ গ্রহণ করতে পারব?

সবসময় সাদা স্রাব বের হলে নামাজ কিভাবে পড়বে

প্রশ্ন (১৯২৫) : আমার সবসময় সাদা স্রাব বের হতেই থাকে। প্রত্যেকবার নামাজের সময় কাপড় পরিবর্তন করে নতুনভাবে অজু করে নামাজ পড়ি। কিন্তু নামাজের মাঝেও স্রাব বের হয়ে কাপড় নষ্ট হয়ে যায়। প্রশ্ন হলো, আমি কিভাবে নামাজ পড়ব?

শশুর শাশুড়িকে বাবা মা ডাকা যাবে কি

প্রশ্ন (১৯২৪) : আমার এক আত্মীয় বলল, হাদিসে অন্যকে বাবা ডাকতে নিষেধ করা হয়েছে। তাই শশুর শাশুড়িকে বাবা মা ডাকা যাবে না। আমি জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?

মোবাইল বন্ধক রেখে ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (১৯২৩) : একবার আমার বিশ হাজার টাকার প্রয়োজন দেখা দেয়। তাই এক ব্যক্তির সাথে এভাবে চুক্তি করি যে, তার কাছে আমি আমার মোবাইলটি বন্ধক রাখব। বিনিময়ে সে আমাকে বিশ হাজার টাকা দিবে। পাঁচ মাস পর তার টাকা ফেরত দিয়ে আমি আমার মোবাইল নিয়ে নিব। এই পাঁচ মাস সে আমার মোবাইল ব্যবহার করবে। প্রশ্ন হলো, এইভাবে মোবাইল বন্ধক রেখে চুক্তি করা কি সঠিক হয়েছে?

ভিসার ব্যবসা করা বৈধ কি

প্রশ্ন (১৯২২) : আমার ভিসার ব্যবসা আছে। অর্থাৎ বিদেশগামী মানুষের ভিসার ব্যবস্থা করে দিয়ে আমি তাদের থেকে একটি নির্দিষ্ট অংকের ফি নিয়ে থাকি। প্রশ্ন হলো, আমার এই ব্যবসাটি বৈধ হচ্ছে?

মন থেকে কবুল না বললে কি বিয়ে হবে

প্রশ্ন (১৯২১) : আমার এক আত্মীয়া তার বিয়েতে রাজি ছিল না। পরিবারের চাপের কারণে সে মৌখিকভাবে কবুল বলে। কিন্তু মনে মনে সে বলে যে, সে এই বিয়েতে রাজি না। আমার প্রশ্ন হল, তার ঐ বিয়ে কি শুদ্ধ হয়েছে?

মাংস বলা যাবে কি

প্রশ্ন (১৯১৯) : গোশতের পরিবর্তে মাংস বলা যাবে কি? আমার এক বন্ধু বলল, মাংস বলা ঠিক নয়। কারণ মাংস মানে মায়ের অংশ। প্রশ্ন হলো, আমার বন্ধুর কথাটি কি সঠিক?

মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে কি তার পাশে বসে তেলাওয়াত করা যাবে না

প্রশ্ন (১৯১৫) : আমরা জানি মৃত ব্যক্তির ঈসালে সওয়াবের জন্য মৃতের পাশে বসে তেলাওয়াত করা যায়। কিন্তু এক আলেমের কাছে শুনলাম, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে এমনটি করা উচিৎ নয়। তার কথা কি সঠিক?