ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

মাকে তালাক দেওয়ার কারণে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (২৩৭৪) : আমার এক বন্ধু তার বাবার সাথে খারাপ ব্যবহার করে। কারণ, তার বাবা তার মাকে তালাক দিয়েছে। আমার প্রশ্ন হল, তার জন্য তার বাবার সাথে খারাপ ব্যবহার করা বৈধ হচ্ছে কি?

ফুফুর সাথে সম্পর্ক না রাখা যাবে কি

প্রশ্ন (২৩৭৩) : আমার ফুফু আমার আম্মার সাথে খারাপ আচরণ করে। এ কারণে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। এখন, তার সাথে সম্পর্ক না রাখার কারণে কি আমার গুনাহ হবে?

পরীক্ষায় পাশের জন্য কুরআনের কোনো অক্ষর পরিবর্তন করা যাবে কি

প্রশ্ন (২৩৭১) : আমি আলিয়া মাদরাসায় পড়ি। পরীক্ষায় কোনো মাসআলায় কুরআনের আয়াত দ্বারা দলিল দেওয়ার সময় মাঝে মাঝে কুরআনের আয়াতে কোনো কোনো অক্ষর বা শব্দ ভুলে যাই। তখন ঐ অক্ষর বা শব্দটির পরিবর্তে অন্য অক্ষর বা শব্দ লিখে দেই। সেক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে পরীক্ষায় পাশ করা। ইচ্ছাকৃতভাবে কুরআন বিকৃত করা উদ্দেশ্য থাকে না। এই কাজটির কারণে কি আমার গুনাহ হবে?

নামাজ কবুল না হওয়ার আশংকা থাকলে করণীয় কী

প্রশ্ন (২৩৭০) : আমার এক আত্মীয় নামাজ পড়ে না। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে, ‘আমি জীবনে অনেক গুনাহ করেছি। আমি নামাজ পড়লে আল্লাহ কি আমার নামাজ কবুল করবেন? এ কারণেই নামাজ পড়া হয় না’। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির ব্যাপারে ইসলামের বিধান কী? সে কি এই ধারণার কারণে কাফের হয়ে যাবে?

কুরআনের অক্ষর পরিবর্তন করলে কী হুকুম

প্রশ্ন (২৩৬৮) : শুনেছি, কাদিয়ানীদের প্রচারিত কুরআন শরিফে কিছু কিছু জায়গায় পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হল, কেউ যদি কুরআনের কোনো একটি অক্ষর পরিবর্তন করে দেয়, তাহলে সে কি কাফের হয়ে যাবে?

কিতাবসমূহের উপর ঈমান আনাকে কেন প্রধান্য দেওয়া হয়েছে

প্রশ্ন (২৩৬৬) : আমি বাংলা হাদিস গ্রন্থসমূহ পড়ে থাকি। আমি একটি বিষয় জানতে চাই। হাদিসে জিবরীল- এ ঈমানের সংজ্ঞায় বলা হয়েছে, আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলগণের প্রতি ঈমান আনা। আমার প্রশ্ন হল, কিতাবসমূহের প্রতি ঈমান আনাকে রাসূলগণের প্রতি ঈমান আনার আগে কেন আনা হল? এই প্রাধান্য কেন দেওয়া হয়েছে?

শিং ভাঙ্গা গরু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি

প্রশ্ন (২৩৬৫) : আমরা বাজার থেকে গরু নিয়ে আসার সময় রাস্তায় একটি ট্রাকের সাথে গরুটি ধাক্কা খেয়ে তার একটি শিং পুরোটা ভেঙ্গে যায়। এখন কি এই গরুটি দ্বারা কুরবানি সহিহ হবে?

দুর্বল পশু দ্বারা কুরবানি করা যাবে কি

প্রশ্ন (২৩৬১) : আমার কয়েকটি ছাগল আছে। এর মধ্যে একটি সব সময় দুর্বল থাকে। আমি নিয়ত করেছি, এবার কুরবানিতে তা দ্বারা কুরবানি করব। আমি জানতে চাচ্ছি, এতে কোন সমস্যা হবে কি?

জবাই করার উত্তম পদ্ধতি কী

প্রশ্ন (২৩৫৯) : অনেক সময় দেখা যায়, যারা গরু জবাই করে তাদের ছুরিতে তেমন ধার থাকে না। ফলে পশু অনেক কষ্ট পায়। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

কুরবানির পশুর চামড়া কি বিক্রয় করা যায় না

প্রশ্ন (২৩৫৬) : আমরা সব সময় কুরবানির পশুর চামড়া বিক্রি করে তা থেকে প্রাপ্ত কিছু টাকা গরিব-দুঃখীদের দিয়ে থাকি। কিন্তু আমাদের নতুন খতীব সাহেব বললেন: কুরবানির চামড়া বিক্রি করা ঠিক নয়। এ ক্ষেত্রে সঠিক মাসআলা কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

কুরবানির পশু কার মাধ্যমে জবাই করা উত্তম

প্রশ্ন (২৩৫৫) : আমাদের দেশে প্রচলিত রয়েছে যে, কুরবানির পশু হুজুরদেরকে দিয়ে জবাই করা হয়। কিন্তু আমি এক আলেমের কাছে শুনেছি যে, কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম। কথাটি কি ঠিক?