ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

কুরআন না বুঝে পড়া কি নিষেধ

প্রশ্ন (২৫৫৪) : আমার এক ভাইকে বলতে শুনলাম, কুরআন বুঝে পড়তে হবে। কুরআন না বুঝে পড়া জায়েয নেই। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী? কুরআন না বুঝে পড়া কি আসলেই নাজায়েয?

আরশ বহনকারী ফেরেশতারা কাদের জন্য দোয়া করে

প্রশ্ন (২৫৫৩) : একজন তাবলীগি ভাইকে বলতে শুনলাম, আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর রাস্তায় মেহনতকারীর জন্য দোয়া করে থাকে। আমি জানতে চাচ্ছি, উক্ত ভাইয়ের বক্তব্য কি সঠিক?

আলেম ও তালিবে ইলমদের কারণে কি কবরের আযাব মাফ হয়

প্রশ্ন (২৫৫২) : আমাদের এলাকায় একজন বক্তা তার ওয়াজে বলেছেন, হাদিস শরিফে বলা হয়েছে, যদি কোনো এলাকা দিয়ে কোনো আলেম বা তালিবে ইলম হেঁটে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদের বরকতে সেখানকার কবরবাসীদের কবরের আযাব চল্লিশ দিনের জন্য মাফ করে দেন। আমার প্রশ্ন হল, এমন কোনো হাদিস কি আছে?

যিনি কুরআন মুখস্থ করেছেন তিনি কি সর্বাবস্থায় কল্যাণপ্রাপ্ত

প্রশ্ন (২৫৪৯) : আল্লাহ তাআলা যে ব্যক্তিকে কুরআন মুখস্থ করার তাওফিক দিয়েছেন, সে শরিয়তের বিধি বিধান পালন না করলেও কি সর্বাবস্থায় কল্যাণপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে?

ছেলের আকীকা তিনটি ছাগল দ্বারা করা যাবে কি

প্রশ্ন (২৫৪৮) : আমি আমার ছেলের আকীকা করতে চাচ্ছি। আমার ফ্যামিলি মেম্বার বেশি হওয়ায় আমি চাচ্ছি আমার ছেলের আকীকা তিনটি ছাগল দিয়ে করতে। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এর অনুমতি আছে কি?

আব্দুন নবি নাম রাখা যাবে কি

প্রশ্ন (২৫৪৭) : আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে দিয়েছেন। আমি তার নাম রাখতে চাচ্ছি আব্দুন নবি। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এই নাম রাখতে কোনো সমস্যা আছে কি?

আলেমদের হিসাব নিকাশ কি পর্দার আড়ালে হবে

প্রশ্ন (২৫৪৬) : সেদিন একজন বক্তাকে বলতে শুনলাম, কিয়ামতের দিন আলেমদের হিসাব নিকাশ পর্দার আড়ালে করা হবে। কিন্তু এ সম্পর্কে তিনি কোনো রেফারেন্স দেননি। আমি জানতে চাচ্ছি, এ কথার কি কোনো রেফারেন্স আছে?

মানতাশা নাম রাখা যাবে কি

প্রশ্ন (২৫৪৪) : আমার একটি মেয়ে হয়েছে। আমি কুরআনে মানতাশা শব্দটি পেয়েছি তাই আমার মেয়ের নাম মানতাশা রাখতে চাচ্ছি। প্রশ্ন হল, এই নাম রাখাতে কোনো সমস্যা আছে কি?

বিক্রিত জমির বাঁশঝাড় কার মালিকানায় থাকবে

প্রশ্ন (২৫৪২) : আমার বড় ভাই কিছুদিন আগে একটি জমি বিক্রি করেন। সেই জমিতে একটি বাঁশঝাড় আছে। আমার ভাই সেটি কয়েকদিন পর কেটে নিবেন। কিন্তু জমি বিক্রির সময় সেই বাঁশঝাড়ের কথা উল্লেখ করা হয়নি। এখন ক্রেতা সেই বাঁশঝাড়সহ জমি দাবি করছে। আমার প্রশ্ন হল, এই বাঁশঝাড় কার মালিকানায় থাকবে?

হকার থেকে কিছু কেনার পর টাকা দিতে না পারলে কী করবে

প্রশ্ন (২৫৪১) : আমি একবার বাড়ি যাওয়ার সময় একজন হকার থেকে এক বোতল পানি কিনি। কিন্তু টাকা পরিশোধের পূর্বেই গাড়ি ছেড়ে দেয়। যার ফলে আমি তাকে পানির টাকা দিতে পারিনি। পরবর্তীতে তাকে ঐ স্থানে অনেক খুঁজেছি। কিন্তু পাইনি। এখন আমি জানতে চাচ্ছি, তার টাকা আমি কিভাবে পরিশোধ করব?

রাসূল (সা.) কি মেরাজ থেকে ফিরে এসে তাঁর বিছানার চাদর উষ্ণ পেয়েছিলেন

প্রশ্ন (২৫৪০) : একটি বইয়ে রাসূল (সা.)-এর মেরাজ সম্পর্কে পেয়েছি যে, রাসূল (সা.) মেরাজ থেকে ফিরে এসে তাঁর বিছানার চাদর উষ্ণ পেয়েছিলেন। কিন্তু কোনো রেফারেন্স সে বইয়ে পাইনি। আমি জানতে চাচ্ছি, হাদিসে কি এ জাতীয় কোনো ঘটনা বর্ণিত আছে?

مَنْ ‌سَكَتَ ‌عَنِ ‌الْحَقِّ ‌فَهُوَ ‌شَيْطَانٌ ‌أَخْرَسُ - এটি কি হাদিস

প্রশ্ন (২৫৩৮) : একটি বইয়ে পড়লাম, সেখানে লেখা রয়েছে, হাদিসে এসেছে, مَنْ ‌سَكَتَ ‌عَنِ ‌الْحَقِّ ‌فَهُوَ ‌شَيْطَانٌ ‌أَخْرَسُ (হক থেকে নীরবতা অবলম্বনকারী বোবা শয়তান)। আমি এই হাদিসের রেফারেন্স জানতে চাচ্ছি।

ক্যাসেট প্লেয়ারে কুরআন বাজালে তা শুনতে হবে কি

প্রশ্ন (২৫৩৬) : আমি শুনেছি, কুরআন তেলাওয়াত চলা অবস্থায় মনোযোগ সহকারে তা শ্রবণ করা আবশ্যক। আমার প্রশ্ন হল, যদি ক্যাসেট প্লেয়ারে কুরআন চালানো হয় তাহলেও কি মনোযোগসহকারে শ্রবণ করা আবশ্যক?

কবরের সওয়াল জবাবের সময় কি রাসূল (সা.)-এর ছবি দেখানো হবে

প্রশ্ন (২৫৩৫) : আমাদের দেশে প্রচলিত যে, মানুষ বলে থাকে, কবরের সওয়াল জবাবের সময় রাসূল (সা.)-এর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে এই ব্যক্তি কে? আমার প্রশ্ন হল, এ সম্পর্কে কোনো হাদিস রয়েছে কি? এ সম্পর্কে ইসলাম কী বলে?