ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

চলন্ত গাড়িতে মূল্য পরিশোধ করতে না পারলে করণীয় কী

প্রশ্ন (২৬১৪) : একবার আমি ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথেক বাস থেকে এক কেজি পেয়ারা কিনেছিলাম। বিক্রেতা গাড়ির বাহিরে ছিল। এমতাবস্থায় গাড়ি ছেড়ে দেওয়ায় আমি আর তাকে টাকা দিতে পারিনি। তাই আমি জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

চুক্তির মেয়াদ পূর্ণ করতে না পারলে পারিশ্রমিক কম দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬১৩) : আমি দুই মাসে ড্রাইভিং শেখার জন্য একটি প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা দেওয়ার চুক্তি করি। কিন্তু ছয় দিন যাওয়ার পর কোন কারণে আমি আর ড্রাইভিং শিখিনি। আমি সেই প্রতিষ্ঠানকে বলেছি, আমি আপনাদেরকে ছয় দিনের ফি দিব। এতে প্রতিষ্ঠানটির প্রধান রাজি হয়েছেন। আমি জানতে চাচ্ছি, আমার জন্য পুরা পনের হাজার টাকা দেওয়া জরুরি না ছয় দিনের ফি দিলেই চলবে?

গরুর গোবর বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৬১২) : আমরা অনেকগুলো গরু পালি। গরুর কয়েক দিনের গোবর জমা করে নার্সারি বা অন্য কারও কাছে বিক্রি করি। আমার জানার বিষয় হল, গরুর গোবর বিক্রি করা যাবে কি না?

গায়রে মাহরাম পুরুষের পানকৃত পানির অবশিষ্টাংশ পান করা কি জায়েয

প্রশ্ন (২৬১০) : কোন গায়রে মাহরাম পুরুষ যদি গ্লাস থেকে পানি পান করার পর গ্লাসে কিছু পানি রয়ে যায় তাহলে গায়রে মাহরাম নারীর জন্য তা পান করা কি জায়েয আছে?

কোম্পানীর অনুমতি ছাড়া অফিসের ফাইল বাসার কম্পিউটারে আনা যাবে কি

প্রশ্ন (২৬০৮) : আমি একটি অফিসে কাজ করি। সেই কম্পিউটারে কোম্পানীর বিভিন্ন ফাইল রয়েছে। আমি কাজের সুবিধার্থে কয়েকটি ফাইল বাসায় নিয়ে এসেছি। কোম্পনীকে তা জানাইনি। আমার জন্য কি তা বৈধ হয়েছে?

কোন বস্তু দেখতে যাওয়ার সময় ভেঙ্গে গেলে কি তার মূল্য দিতে হবে

প্রশ্ন (২৬০৭) : আমি একবার দোকান থেকে একটি কাচের জিনিস দেখতে যাওয়ার সময় আমার হাত থেকে পড়ে সেটি ভেঙ্গে যায়। দোকানদার আমার কাছে জরিমানা দাবি করেছে। এখন কি তাকে আমার জরিমানা দিতে হবে?

কোন নারীর স্বামী সাহেবে নেসাব হলে সেই নারীকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬০৬) : এক মহিলা যাকাত গ্রহণের উপযুক্ত। কিন্তু তার স্বামী সাহেবে নেসাব। এমতাবস্থায় উক্ত মহিলাকে কি যাকাতের টাকা দেওয়া যাবে?

কোন নারী পুরুষদের মত চুল রেখে ফেললে তার কি কাফফারা দিতে হবে

প্রশ্ন (২৬০৫) : কিছুকাল পূর্বেও আমি অনেক স্টাইল করতাম। কিন্তু কয়েক দিন পূর্বে আল্লাহর এক বান্দীর মাধ্যমে তিনি আমাকে হেদায়াত দেন। এর পূর্বে আমি আমার চুলকে কেটে স্টাইল করে পুরুষদের মত করে রাখি। কিন্তু এখন জানতে পারলাম যে, এটি গুনাহের কাজ। আমি জানতে চাচ্ছি যে, এর জন্য কি আমার কোন কাফফারা দিতে হবে? দিতে হলে কী দিতে হবে?

ঈমান আনলে কি ফেরাউন কেয়ামতের আগ পর্যন্ত যৌবন লাভ করত

প্রশ্ন (২৬০৪) : এক ওয়াজে শুনলাম, আল্লাহ তাআলা নাকি মূসা আ. এর মাধ্যমে ফেরাউনের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিলেন যে, যদি সে ঈমান আনে তাহলে তাকে কেয়ামত পর্যন্ত যৌবন দান করবেন। এটি কি সঠিক?

সূরা কাহফের প্রথম দশ আয়াতের ফজিলত কী

প্রশ্ন (২৬০২) : আমি একজন আলেমের মুখে শুনেছি, সূরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা যাবে। আমি জানতে চাচ্ছি, উক্ত কথার কোনো রেফারেন্স আছে কি?

স্বামী তালাক না দিতে চাইলে কী করবে

প্রশ্ন (২৬০১) : আমার স্বামীর সাথে দীর্ঘদিন যাবৎ বনিবনা হচ্ছে না। আমি তার কাছে তালাক চেয়েছি, কিন্তু সে তালাকও দিচ্ছে না। আমার প্রশ্ন হল, তার সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার অন্য কোনো পদ্ধতি শরিয়তে আছে কি?

শুক্রবার সূরা কাহফ কখন পড়বে

প্রশ্ন (২৫৯৯) : আমি হাদিসে পড়েছি, শুক্রবার সূরা কাহফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। আরবী মাস হিসেবে শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে। আমার প্রশ্ন হল, সূরা কাহফ কখন পাঠ করলে এই ফজিলত লাভ হবে? শুক্রবার দিনে, নাকি বৃহস্পতিবার দিবাগত রাতে পড়লেও হবে?

বিয়ের মাধ্যমে কি দ্বীনের অর্ধেক পূর্ণতা লাভ করে

প্রশ্ন (২৫৯৬) : অনেকে বলে থাকে বিয়ের মাধ্যমে নাকি দ্বীন অর্ধেক পূর্ণতা লাভ করে। প্রশ্ন হল, আসলেই কি বিয়ের মাধ্যমে দ্বীন অর্ধেক পূর্ণতা লাভ করে?

বিয়ে করা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না

প্রশ্ন (২৫৯৫) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, বিয়ে করা ছাড়া নাকি জান্নাতে যাওয়া যায় না। আমি জানতে চাচ্ছি, ইসলামি শরিয়তে কি এমন কোনো শর্তারোপ করা হয়েছে যে বিয়ে করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না?