স্ত্রী তালাকনামা পাঠালে কি তালাক হবে
প্রশ্ন (২৮১৪) : আমার এক বন্ধুর স্ত্রী তাকে তালাকনামা পাঠিয়েছে। সে ঐ তালাকনামায় সাইন করেনি। কারণ সে তালাক দিতে রাজি নয়। প্রশ্ন হল, এই তালাকনামা পাঠানোর দ্বারা কি তালাক পতিত হয়ে গিয়েছে?
প্রশ্ন (২৮১৪) : আমার এক বন্ধুর স্ত্রী তাকে তালাকনামা পাঠিয়েছে। সে ঐ তালাকনামায় সাইন করেনি। কারণ সে তালাক দিতে রাজি নয়। প্রশ্ন হল, এই তালাকনামা পাঠানোর দ্বারা কি তালাক পতিত হয়ে গিয়েছে?
প্রশ্ন (২৮১৩) : আমার নাম সুমন। বয়স ২৫। আমার ইচ্ছা হল লাগাতার তিন দিন নফল রোজা রাখব। সেক্ষেত্রে একবার সাহরী করে তিন দিন পর ইফতার করব। প্রশ্ন হল, এভাবে লাগাতার রোজা রাখার অনুমতি শরিয়তে আছে কি?
প্রশ্ন (২৮১২) : আমি একটি মাসিক পত্রিকায় পড়লাম, রতন হিন্দী নামে একজন সাহাবী আছে। প্রশ্ন হল, আসলেই কি রতন হিন্দী নামে কোনো সাহাবী ছিল?
প্রশ্ন (২৮১১) : আমাদের এলাকার মসজিদ থেকে রমজান উপলক্ষ্যে সাহরী ও ইফতারীর সময়সূচি সম্বলিত একটি ক্যালেন্ডার দেওয়া হয়েছে। সেখানে দেখলাম রোজার নিয়ত লেখা আছে। প্রশ্ন হল, এই নিয়তটি কি হাদিস দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (২৮১০) : আমি একজন ডাক্তার। সফরে অনেক সময় রোড এক্সিডেন্ট হতে দেখি। আমার প্রশ্ন হল, ঐ মুহূর্তে যারা যারা আহত হয়ে থাকে, তাদেরকে সেবা করা কি আমার উপর জরুরি?
প্রশ্ন (২৮০৯) : বাংলাদেশের একটি রেডিও চ্যানেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মানুষ তাদের জীবনে কৃত পাপ কাজের বিবরণ দিয়ে থাকে। আমার জানার বিষয় হল, এভাবে রেডিও চ্যানেলে নিজের পাপ কাজের বিবরণ দেওয়া কতটুকু শরিয়ত সম্মত?
প্রশ্ন (২৮০৮) : আমি স্কুলে পড়ি। আমার সামনে পরীক্ষা। তাই আমাদের বাসায় মেহমান আসলে আমি পার্শ্ববর্তী মসজিদে গিয়ে পড়া লেখা করি। প্রশ্ন হল, আমার এ কাজটি কি বৈধ হচ্ছে?
প্রশ্ন (২৮০৭) : মুরগীর ডিম সিদ্ধ করার জন্য পানিতে দিলে সে পানি কি নাপাক হয়ে যাবে?
প্রশ্ন (২৮০৬) : আমি মাদরাসায় পড়ি। ছুটিতে গ্রামে গেলে গ্রামের মসজিদে আমি ইমামতি করে থাকি। কিছুদিন আগে আমি নামাজের পর মোনাজাত শেষে চেহারায় হাত মুছি। তখন এক ব্যক্তি বলল, এভাবে চেহারায় হাত মোছা বিদআত। এই বিষয়টি আমার জানা না থাকায় সেদিন তার উত্তর দিতে পারেনি। জানার বিষয় হল, আসলেই কি মোনাজাতের শেষে চেহারায় হাত মোছা বিদআত?
প্রশ্ন (২৮০৫) : কিছুদিন আগে আমি একটি কাজ করি। আমার দাদা সে সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি না করি। তিনি জোরাজুরি করলে আমি মিথ্যা কসম করতে বাধ্য হই যে, আমি ঐ কাজটি করিনি। এখন আমি জানতে চাচ্ছি, মিথ্যা কসমের কারণে কি কাফফারা দিতে হয়?
প্রশ্ন (২৮০৪) : মাহরাম নারীকে চুম্বন করা শরিয়তের দৃষ্টিতে বৈধ কি?
প্রশ্ন (২৮০৩) : আমার এক বন্ধু তার বিড়ালকে দিয়ে কুরআন মাজিদ ধরিয়ে ছবি তুলেছে ফেসবুকে তা দেওয়ার জন্য। আমি তাকে সেই ছবি ফেসবুকে দিতে নিষেধ করলে সে বলে, এতে কুরআন যে আল্লাহ তাআলার কিতাব তার প্রমাণ বহন করে। কারণ বিড়ালও এর মর্যাদা বুঝে। আমি জানতে চাচ্ছি, তার এ কাজটি কতটুকু শরিয়ত সম্মত?
প্রশ্ন (২৮০২) : আমি যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠানের নির্ধারিত ডিউটির টাইমে আমি আমার ব্যক্তিগত কাজ করতে পারব কি?
প্রশ্ন (২৮০১) : রেডিওতে একটি অনুষ্ঠান আছে, যেখানে মানুষ তার পাপ কাজের বর্ণনা দিয়ে থাকে। অনেককে দেখি তারা এ অনুষ্ঠান খুব গুরুত্ব দিয়ে শুনে। আমি জানতে চাচ্ছি, এ জাতীয় অনুষ্ঠান শোনা শরিয়তের দৃষ্টিতে বৈধ কি?
প্রশ্ন (২৮০০) : আমার একটি মেয়ে জন্মগ্রহণ করেছে। আমি তার নাম নুয়াইমা রাখতে চাচ্ছি। প্রশ্ন হল, এই নাম রাখা যাবে কি?
প্রশ্ন (২৭৯৯) : আমাদের গ্রামের এক ব্যক্তির স্ত্রী পরপুরুষের সাথে কথা বলত। এ কারণে উক্ত ব্যক্তি তার স্ত্রীকে বলে, তুমি যদি আবার ঐ ব্যক্তির সাথে কথা বল তাহলে তুমি তালাক। তার স্ত্রী ঐ ব্যক্তিকে শুধু এতটুকু জানানোর জন্য কথা বলেছে যে, তার স্বামী তার সাথে কথা বলতে নিষেধ করেছে। প্রশ্ন হল, শুধু এতটুকুর দ্বারা কি তালাক পতিত হবে?
প্রশ্ন (২৭৯৮) : আমার এক বন্ধুর তার স্ত্রীর সাথে কিছুদিন আগে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বলে তুমি জান্নাতে যেতে পারবে না। তখন আমার বন্ধু জবাবে বলে আমি যদি জান্নাতে যাই তাহলে তুই তালাক। পরবর্তীতে তার রাগ প্রশমিত হলে সে চিন্তিত হয়ে পড়ে। এখন সে জানতে চাচ্ছে, এই কথার দ্বারা কি তালাক পতিত হবে?
প্রশ্ন (২৭৯৭) : আমাদের গ্রামে আরবদের একটি তাবলীগ জামাত এসেছে। তাদেরকে দেখলাম লাঠি নিয়ে গিরগিটিকে তাড়া করতে। জিজ্ঞাসা করলে বলল, গিরগিটি মারলে সওয়াব হয়। প্রশ্ন হল, তাদের বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৭৯৬) : আমরা অনেক সময় কারও সাথে রাগারাগি করলে তার নাম বিকৃত করে ডেকে থাকি। আমার জানার বিষয় হল, এভাবে কারো নাম বিকৃত করে ডাকা বৈধ হবে কি?
প্রশ্ন (২৭৯৫) : আমার এক বন্ধু কিছুদিন আগে পালিয়ে বিয়ে করে। তাকে জিজ্ঞাসা করলাম বিয়েতে সাক্ষী কে ছিল? সে বলল, কিরামান কাতেবীনদেরকে সাক্ষী রেখে বিয়ে করেছি। আমি জানতে চাচ্ছি, কিরামান কাতেবীনদেরকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হয় কি?