কুরআন বুঝার কাজ চালু না করলে কি শয়তানকে খুশি করা হয়
প্রশ্ন (২৯৪১) : কুরআন বিশ্বমানবতার মুক্তির জন্য এসেছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ‘এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে বের করে আনতে পার অন্ধকার হতে আলোর দিকে।’ [সূরা ইবরাহীম, আয়াত: ১] কুরআন তেলাওয়াত ছাড়া কোনো আমলের ক্ষেত্রে কিন্তু বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়নি। তাহলে এর অর্থ কি এই নয় যে, কুরআন বুঝতে এবং এর উপর আমল করতে গেলে শয়তান অসন্তুষ্ট হয়? যদি তাই হয়, তাহলে কুরআন বুঝার কাজ যদি চালু না থাকে, এ ব্যাপারে আলেমদের কোনো মিশন না থাকে তাহলে কি পরোক্ষভাবে শয়তানকে খুশি করা হচ্ছে না?