ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

দোকান ভাড়া নিয়ে আরেকজনের কাছে ভাড়া দেওয়া কি জায়েয আছে

প্রশ্ন (৩২৯৪) : আমি একটি দোকান এডভান্স দিয়ে ভাড়া নিয়েছি। এখন আমি চাচ্ছি, দোকানটি আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিব। শরিয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা আছে কি?

যৌতুকের টাকা কী করবে

প্রশ্ন (৩২৯৩) : আমি বিয়ের সময় পরিবারের চাপে আমার স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকা যৌতুক নিই। কিন্তু আমি মোটেই রাজি ছিলাম না। এখন আমি পরিপূর্ণভাবে বুঝতে পারছি, এ টাকা নেওয়া আমার জন্য কিছুতেই বৈধ হয়নি। তাই এখন আমার করণীয় কী?

নখ বড় থাকলে কি অজু হয় না

প্রশ্ন (৩২৯২) : আমার এক বন্ধু একটি বিষয় জিজ্ঞাসা করেছে। সেটি হল, নখ বড় থাকলে কি অজুতে কোন সমস্যা হয়?

দায়মুক্তির শর্তে বিক্রি করলে পণ্য ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (৩২৯১) : আমি আমার এক সহপাঠীর কাছে একটি বই এভাবে বিক্রি করেছি, তুমি বইটি ভালোভাবে দেখে নাও। কোন দোষত্রুটির কারণে পরে আর ফেরত দিতে পারবা না। আমি এটা থেকে সম্পূর্ণ দায়মুক্ত। কিন্তু এখন সে একটি সমস্যার কারণে বইটি ফেরত দিতে চাচ্ছে। আমার জন্য কি বইটি ফেরত নেওয়া জরুরি?

যৌতুক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩২৯০) : আমাদের অঞ্চলে বিয়ের সময় স্ত্রীর পরিবারের পক্ষ থেকে স্বামীকে বিশাল অংকের যৌতুক দিতে হয়। এ ব্যাপারে ইসলাম কী বলে?

যৌতুক দেওয়ার শর্তে বিবাহ করলে বিবাহ সহিহ হবে কি

প্রশ্ন (৩২৮৯) : শুনেছি, যৌতুক নেওয়া জায়েয নেই। কিন্তু আমি আমাদের এলাকার প্রচলন অনুযায়ী যৌতুক নিয়ে বিবাহ করেছি। আমি তখন জানতাম না যে, যৌতুক নেওয়া জায়েয নেই। এখন আমি জানতে চাই, আমি যে যৌতুক নিয়ে বিবাহ করেছি, আমার বিবাহ কি শুদ্ধ হয়েছে?

কোম্পানীর দেওয়া ফ্রি জিনিস গ্রাহককে না দেওয়া সুযোগ আছে কি

প্রশ্ন (৩২৮৫) : অনেক সময় বিভিন্ন কোম্পানী তাদের পণ্যের সাথে অন্য আরেকটি জিনিস ফ্রি দেয়। এখন কেউ যদি পণ্যের উপর থেকে ফ্রি লেখার স্টীকারটি তুলে ফেলে এবং ফ্রি দেওয়া পণ্যটি আলাদা করে বিক্রি করে তাহলে জায়েয হবে কি?

কেয়ামতের দিন সব মানুষকে কি উলঙ্গ অবস্থায় একত্র করা হবে

প্রশ্ন (৩২৮৪) : মানুষ যখন মারা যায় তখন তো কবর দেওয়া হয়। এরপর তো তাদের দাফনের কাপড় নষ্ট হয়ে যায়। তাহলে কেয়ামতের দিন কি উলঙ্গ অবস্থায় তাদেরকে একত্র করা হবে?

ওজর প্রমাণিত হওয়ার জন্য ডাক্তারের মতামত কি জরুরি

প্রশ্ন (৩২৮২) : অসুস্থ অবস্থায় বসে নামাজ পড়ার জন্য কি রোগীর নিজের ধারণাই যথেষ্ট যে, সে মাজুর, না তার ওজর প্রমাণিত হওয়ার জন্য কোনো অভিজ্ঞ, খোদাভীরু, দ্বীনদার ডাক্তারের অনুমতি জরুরি?

আল্লাহ তাআলা কি নিজের কাছে নিরানব্বই ভাগ রহমত রেখে দিয়েছেন

প্রশ্ন (৩২৭৯) : এক বক্তার মুখে শুনলাম, আল্লাহ তাআলা তার নিজের কাছে নিরানব্বইটি রহমত রেখে দিয়েছেন। বিষয়টি আমি আরেকটু ক্লিয়ারলি জানতে চাচ্ছি।

আল্লাহ জোড় পছন্দ করেন না বেজোড়

প্রশ্ন (৩২৭৮) : কোন একটি বইতে পড়েছি, আল্লাহ তাআলা জোড়-বেজোড় এ দুটির মধ্যে কোন একটিকে পছন্দ করেন। আমার বিষয়টি মনে নেই। তাই আপনাদের কাছে বিষয়টি জানতে চাচ্ছি।

অপ্রাপ্তবয়স্ক মেয়ের ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (৩২৭৭) : ছোটকালে দুই খালাত ভাই-বোনের মাঝে বিবাহ দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু মেয়ের নয় বছর হওয়ার পরই তার স্বামী মারা যায়। তাদের মাঝে স্বামী-স্ত্রীসুলভ কোন আচরণও হয়নি। এখন কি ঐ মেয়ের ইদ্দত পালন করতে হবে?

নামাজরত অবস্থায় এক হাত দ্বারা ইশারা করা যাবে কি

প্রশ্ন (৩২৭৬) : জনৈক ব্যক্তি নামাজরত ছিলেন। এমতাবস্থায় তার বাবা তাকে একটি বিষয় জিজ্ঞাসা করলে তিনি এক হাত দ্বারা ইশারা করে বুঝিয়ে দেন। এর কারণে কি তার নামাজ নষ্ট হয়েছে?