ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

নামাজরত অবস্থায় কুরবানি করলে বৈধ হবে কি

প্রশ্ন (৩৬১৪) : এ বছর কুরবানির ঈদে আমাদের পরিবারের সবাই ঈদের নামাজে যাই। ফিরে এসে দেখি আমার গরু কুরবানি হয়ে গিয়েছে। উপস্থিত লোকদের জিজ্ঞাসা করলে তারা বলল, ইমাম সাহেব শেষ বৈঠকে থাকা অবস্থায় গরু কুরবানি করা হয়েছে। প্রশ্ন হল, যেহেতু ইমামের নামাজরত অবস্থায় কুরবানি করা হয়েছে তাই তা কি বৈধ হবে? উল্লেখ্য, আমাদের এলাকায় ঈদের নামাজ একটিই হয়।

নামাজ না পড়ে ঈদের দিন বিকালে কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৩৬১৩) : ওযরের কারণে আমাদের এলাকায় এবার ঈদের নামাজ প্রথম দিন পড়া সম্ভব হয়নি। যার ফলে কেউ প্রথম দিন কুরবানি করেনি। কিন্তু আমাদের এক বিশেষ প্রয়োজন দেখা দেওয়ায় আমরা ঈদের দিন বিকালে কুরবানি করে ফেলি। এলাকার কিছু লোক বলল, আমাদের এ কুরবানি হয়নি। জানতে চাচ্ছি, তাদের এ বক্তব্য কি সঠিক?

দোয়ার শেষে দরূদ পাঠ করতে হবে কি

প্রশ্ন (৩৬১২) : আপনাদের ওয়েব সাইটের মাধ্যমে আমি জানতে পেরেছি যে, দোয়ার শুরুতে রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করা মুস্তাহাব। প্রশ্ন হল, দোয়ার শেষে দরূদ পাঠ করতে হবে কি?

দোয়াতে যদি দরূদ পাঠ না করা হয় তাহলে কি তা ঝুলন্ত থাকে

প্রশ্ন (৩৬১১) : আমি একটি বইয়ে পড়েছি যে, দোয়াতে রাসূল (সা.)-এর প্রদি দরূদ পাঠ না করা হলে সেই দোয়া আসমান ও যমিনের মাঝে ঝুলন্ত থাকে। জানতে চাচ্ছি, বিষয়টি কি সঠিক?

দেবরের ছেলের সাথে দেখা করা যাবে কি

প্রশ্ন (৩৬০৯) : আমি স্বামীসহ ঢাকায় থাকি। আমাদের সাথে আমার দেবরের ছেলেও থাকে। সে ঢাকায় এক কলেজে পড়াশোনা করে। শুনেছি, দেবরের সাথে পর্দা করা ফরজ। জানতে চাচ্ছি, দেবরের ছেলের সাথেও কি পর্দা করা ফরজ?

দাড়ি রাখলে ভাল্লুকের মত লাগে- এ কথা বললে ঈমান চলে যাবে কি

প্রশ্ন (৩৬০৮) : আমি ইসলামের উপর চলার চেষ্টা করি। এ কারণে আমি দাড়ি রেখেছি। আমার এক বোন বলল, তোমাকে দাড়ি রাখলে ভাল্লুকের মত লাগে। জানতে চাচ্ছি, এ কথা বলার দ্বারা তার ঈমানের কোনো সমস্যা হয়েছে কি?

দাড়ি রাখলে বুড়ো লাগে এ কথা বললে গুনাহ হবে কি

প্রশ্ন (৩৬০৭) : আমি কিছুদিন আগে আমার স্বামী বললাম দাড়ি রাখতে। সে জবাবে বলল, দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগে। জানতে চাচ্ছি, একথা বলার কারণে সে কি গুনাহগার হবে?

তালাক সংখ্যা মনে না থাকলে কী করবে

প্রশ্ন (৩৬০৬) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রীকে তালাক দেয়। কিন্তু কয় তালাক দিয়েছে তা সে মনে করতে পারছে না। তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, কিন্তু তার স্ত্রীও সঠিক সংখ্যা বলতে পারেনি। প্রশ্ন হল, উক্ত অবস্থায় কয় তালাক ধর্তব্য হবে?

যিলহজ্বের প্রথম দশদিন কি পশু জবাই নিষিদ্ধ

প্রশ্ন (৩৬০৩) : আমাদের এলাকার এক মুরব্বী বললেন, যিলহজ্ব মাসের চাঁদ উঠার পর থেকে কুরবানির দিন পর্যন্ত খাওয়ার জন্য পশু জবাই করা ঠিক নয়। এতে কুরবানির অসম্মান হয়। প্রশ্ন হল, ঐ মুরব্বীর কথা কি সঠিক?

ছেলের আকীকা একটি ছাগল দ্বারা দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬০২) : আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে সন্তান দান করেছেন। আমি চাচ্ছি তার আকীকা করতে। আমি শুনেছি, ছেলেদের আকীকা দু’টি ছাগল দ্বারা করার নিয়ম। কিন্তু আমি আর্থিকভাবে কিছুটা অসচ্ছল তাই একটি ছাগল দ্বারা করতে চাচ্ছি। প্রশ্ন হল, ছেলের আকীকা একটি ছাগল দ্বারা করলে তা আদায় হবে কি?

চিকিৎসার জন্য জমানো টাকায় কুরবানি আবশ্যক হবে কি

প্রশ্ন (৩৬০১) : আমার চাচা ক্যান্সারে আক্রান্ত। তার ছেলে তার চিকিৎসার জন্য এক লক্ষ টাকা জমা করেছেন। আরো প্রায় দুই লক্ষ টাকা প্রয়োজন। প্রশ্ন হল, চাচার চিকিৎসার জন্য জমানো টাকার উপর কুরবানি আবশ্যক হবে কি?

চাঁদ রাতে কুরবানি করলে কুরবানি হবে কি

প্রশ্ন (৩৬০০) : এ আমাদের কুরবানির গরু চাঁদ রাতে হঠাৎ অসুস্থ হয়ে যায়। আমরা তাড়াহুড়া করে তা জবাই করে ফেলি। জবাইয়ের সময় আমাদের কুরবানির নিয়ত ছিল। প্রশ্ন হল, আমরা যেহেতু বাধ্য হয়ে পশুটি জবাই করেছি তাই আমাদের কুরবানি হবে কি?

কুরবানির পশু থেকে আহার করার বিধান কি সকলের জন্য

প্রশ্ন (৩৫৯৮) : আমি শুনেছি, কুরবানির দিন কুরবানির পশু থেকে আহার করা মুস্তাহাব। জানতে চাচ্ছি, এই বিধান কি পরিবারের সকলের জন্য নাকি শুধু কুরবানিদাতার জন্য?

কুরবানির গোশত গরিবদের মাঝে বণ্টন করা কি জরুরি

প্রশ্ন (৩৫৯৬) : কিছুদিন আগে জনৈক বক্তাকে বলতে শুনলাম, কুরবানির গোশতের একটি অংশ গরিবদেরকে দান না করলে কুরবানি আদায় হবে না। জানতে চাচ্ছি, এ ব্যাপারে সঠিক মাসআলা কী? আসলেই কি গরিবদেরকে দান না করলে কুরবানি হবে না?