ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

মানুষের কি পুনর্জন্ম হয়

প্রশ্ন (৩৯৭৩) : কিছু লোককে বলতে দেখা যায়, মানুষ মারা যাওয়ার পর সে যদি সৎ হয়ে থাকে তাহলে সৎ মানুষ হয়ে পুনরায় পুনর্জন্ম পৃথিবীতে ফিরে আসে। আর যদি অসৎ হয়ে থাকে তাহলে কুকুর, বিড়াল, শূকর ইত্যাদি বিভিন্ন প্রাণির আকৃতিতে পুনর্জন্ম হয়ে ফিরে আসে। জানতে চাচ্ছি, তাদের এ ধারণা কি সঠিক?

وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ হাদিসাংশের ব্যাখ্যা কী

প্রশ্ন (৩৯৭২) : আমি একটি হাদিসে পেয়েছি, রাসূল (সা.)-এর জন্য নবুওয়াত অবধারিত হয়েছে যখন আদম (আ.) তার শরীর ও রূহের মধ্যে ছিল। জানতে চাচ্ছি, হাদিসের وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ (যখন আদম (আ.) তার শরীর ও রূহের মধ্যে ছিল) অংশটির ব্যাখ্যা কী?

كنتُ ‌نبياً ‌وآدم ‌بين ‌الماء ‌والطين হাদিসটি কি জাল

প্রশ্ন (৩৯৬৯) : একটি বইয়ে দেখতে পেলাম, সেখানে كنتُ ‌نبياً ‌وآدم ‌بين ‌الماء ‌والطين বর্ণনাটিকে হাদিস বলা হয়েছে। আমার এক বন্ধু বললেন, উক্ত বর্ণনাটি জাল। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?

রাসূল (সা.)-এর নূরকে কি চার ভাগে ভাগ করা হয়েছে

প্রশ্ন (৩৯৬৮) : জনৈক বক্তার মুখে শুনলাম, আল্লাহ তাআলা রাসূল (সা.)-এর নূরকে চার ভাগে ভাগ করে প্রথম ভাগ দ্বারা কলম, দ্বিতীয় ভাগ দ্বারা লওহে মাহফুজ, তৃতীয় ভাগ দ্বারা আরশ সৃষ্টি করেন। চতুর্থ ভাগকে আবার চার ভাগ করে তার দ্বারা অবশিষ্ট সকল বস্তুকে পর্যায়ক্রমে সৃষ্টি করেন। আমার প্রশ্ন হল, উক্ত বক্তার বক্তব্য কি সঠিক?

রাসূল (সা.)-এর নূর থেকে সবকিছু সৃষ্টি করা হয়েছে কি

প্রশ্ন (৩৯৬৭) : কিছুদিন আগে এক বয়ানে জনৈক বক্তাকে বলতে শুনলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার নূর থেকে রাসূল (সা.)-কে সৃষ্টি করেন। তারপর তাঁর থেকে সবকিছু সৃষ্টি করেন। জানতে চাচ্ছি, উক্ত বিষয়টি কি সঠিক?

গাউসুল আজম অর্থ কী

প্রশ্ন (৩৯৬৬) : আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ক্ষেত্রে অনেককে গাউসুল আজম উপাধি ব্যবহার করতে দেখা যায়। জানতে চাচ্ছি, গাউসুল আজম শব্দের অর্থ কী?

ইয়া আলী বলা যাবে কি

প্রশ্ন (৩৯৬৩) : গত মাসে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম। সেখানে দেখতে পেলাম, কিছুলোক কাজ করার সময় ইয়া আলী বলে থাকে। জানতে চাচ্ছি, ইয়া আলী বলা কি বৈধ?

অনুমতি ছাড়া ওয়াইফাই ব্যবহার করে থাকলে করণীয় কী

প্রশ্ন (৩৯৬১) : আমি আগে আমার প্রতিবেশির ওয়াইফাই হ্যাক করে চালাতাম। সে বিষয়টি জানত না। পরবর্তীতে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি কাজটি অন্যায়। জানতে চাচ্ছি, আগে যে অন্যায়ভাবে সেই ওয়াইফাই চালিয়েছি, সে কারণে কি কোনো ক্ষতিপূরণ দিতে হবে?

হারাম কাজে লিপ্ত ইমামের পিছনে নামাজ পড়লে বৈধ হবে কি

প্রশ্ন (৩৯৫৮) : আমাদের মসজিদের ইমাম সাহেব পাঁচ বছর যাবৎ ইমামতি করছেন। কিছুদিন আগে তার ব্যাপারে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, তিনি সুদী লেনদেনের সাথে জড়িত। জানতে চাচ্ছি, এমন ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি? না হলে আমাদের পাঁচ বছরের নামাজের হুকুম কী হবে?

জোরপূর্বক বিয়েতে মোহর আদায় করতে হবে কি

প্রশ্ন (৩৯৫৭) : কিছুদিন আগে একটি মেয়ের সাথে আমার এক বন্ধুর বিয়ে হয়। সে এই বিয়েতে রাজি ছিল না। একপ্রকার বাধ্য হয়েই সে বিয়েতে রাজি হয়েছিল। জানতে চাচ্ছি, যেহেতু সে জোরপূর্বক একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করেছে তাই তার কি মোহর দিতে হবে?

বাধ্য হয়ে বিয়ে করলে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৯৫৫) : আমি একটি মেয়েকে টিউশনি করাতাম। তার বাবা মা আমাকে খুব মহব্বত করত। তাদের ইচ্ছা ছিল তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিবে। কিন্তু বিষয়টি আমি বুঝতে পেরে ঐ মেয়েকে পড়ানো বন্ধ করে দেই। তারা আমার পরিবারকে বিভিন্নভাবে চাপ এই বিয়েতে রাজি করায়। পরিবারের চাপে আমি বাধ্য হয়ে সে মেয়েকে বিয়ে করি। জানতে চাচ্ছি, আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না। বাধ্য হয়ে করেছি। এই বিয়েকে কি হয়েছে?