ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

তায়াম্মুম করে জানাযার নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৫৩৫) : গতকাল আমাদের এলাকায় এক ব্যক্তির জানাযার নামায অনুষ্ঠিত হয়। সেখানে এক লোককে দেখলাম, তাড়াহুড়ো করে এসে তায়াম্মুম করে নামাযের কাতারে দাঁড়িয়ে গেল। পরে আমি তাকে ব্যাপারটা জিজ্ঞাসা করলে সে বলল, জানাযার নামায তায়াম্মুম করেও পড়া যায়। আমি জানতে চাই, তার কথা কি ঠিক? জানাযার নামায কি তায়াম্মুম করে পড়া যায়?

ছোট বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কার উপর?

প্রশ্ন (১৩৫৩৪) : ছোট বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কার? বাবার যদি সামর্থ্য না থাকে বা যদি বাবা না থাকে তাহলে সে ক্ষেত্রে বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কে বহন করবে?

ভাড়া নেওয়া দোকানের সামনে পড়ে থাকা ফাঁকা জায়গা অন্যকে ভাড়া দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৫৩৩) : আমি একটি দোকান ভাড়া নিয়েছি। দোকানের সামনে বেশ কিছু জায়গা ফাঁকা আছে। সেখানকার অল্প কিছু জায়গায় এক লোক মাসিক তিন শ টাকা ভাড়া দেওয়ার বিনিময়ে ছোট্ট একটি দোকান দিতে চায়। তার এ প্রস্তাবে আমি রাজি হয়েছি। জানার বিষয় হল, আমার জন্য ঐ জায়গার ভাড়া নেওয়া বৈধ হবে কি?

গড়িয়ে পড়া পরিমাণ রক্ত টিস্যু দিয়ে মুছে ফেললে কি অযু ভেঙ্গে যাবে?

প্রশ্ন (১৩৫৩২) : একদিন আমি চাকু দিয়ে ফল কাটার সময় হাত কেটে ফেলি। রক্ত বের হয়ে গড়িয়ে পড়ার আগেই টিস্যু দিয়ে মুছে ফেলি। এভাবে দু’ তিনবার করার পর সেভলন লাগালে রক্ত বন্ধ হয়ে যায়। জানার বিষয় হল, উক্ত অবস্থায় কি আমার অযু ভেঙ্গে গেছে?

বিতিরের নামাযের পর কি নফল নামায পড়া যাবে?

প্রশ্ন (১৩৫৩১) : অনেককে দেখি, বিতির নামাযের পর বসে বসে দু’ রাকাত নামায পড়ে। কাউকে কাউকে আবার এ নামাযকে বিভিন্ন নামেও অভিহিত করতে শুনেছি। জানার বিষয় হল, এটা আসলে কী নামায? এ নামায কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত?

মুসাফিরের জন্য নামায কসর করার বিধান কী?

প্রশ্ন (১৩৫৩০) : আমি জানি ইসলামে মুসাফিরের জন্য নামায কসর করার বিধান রয়েছে। এক ব্যক্তি আমাকে বলল কসর করা নাকি জরুরি নয়। কেউ চাইলে পুরো নামাযও পড়তে পারে আবার কসরও করতে পারে। এতে কোনো অসুবিধা নেই। তাই আমি জানতে চাচ্ছি, সফর অবস্থায় নামায কসর করা কি জরুরি? দয়া করে আমাকে এর সমাধান জানাবেন।

রোযা অবস্থায় গলায় ধোঁয়া ঢুকে গেলে কি রোযা ভেঙ্গে যাবে?

প্রশ্ন (১৩৫২৯) : এবার রমযান মাসে একদিন রোযা অবস্থায় আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তার পাশে এক জায়গায় ময়লার স্তুপে আগুন জ্বলছিল। তখন কিছু ধোঁয়া আমার গলায় ঢুকে যায়। এখন আমি জানতে চাই, ঐ ধোঁয়া আমার গলায় যাওয়ার কারণে কি আমার রোযা ভেঙ্গে গেছে?

জুতা পায়ে দিয়ে জানাযার নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৫২৮) : জানাযার নামাযে অনেকে জুতা খুলে জুতার উপর দাঁড়ায়। অনেকে মাটিতে দাঁড়ায়। আবার অনেকে জুতাসহই নামায পড়ে নেয়। আমি জানতে চাচ্ছি, এভাবে জুতা পরে জানাযার নামায পড়া জায়েয আছে কি?

নাবালেগ অবস্থায় পাওয়া রূপার যাকাত কি বালেগ হওয়ার পর আদায় করতে হবে?

প্রশ্ন (১৩৫২৭) : আমি ছোটবেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার স্বরুপ অনেকগুলো রূপার মেডেল পাই। তাছাড়া রূপার তৈরি আরও কিছু গয়না আমার আছে। যার পরিমাণ প্রায় ৬৫ তোলা। আমি জানতে চাই, এখন বালেগা হওয়ার পর কি আমার উপর এগুলোর কারণে যাকাত ওয়াজিব হবে? জানালে উপকৃত হব।

প্রভিডেন্ট ফান্ডে সরকারের নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত টাকা জমা করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৫২৬) : আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। এখানে প্রতি মাসে আমার বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা হয়। আমি ইচ্ছা করলে বেশি টাকাও জমা রাখতে পারি। ২০২২ সাল থেকে ২০২৩ সলে বেতনের প্রায় অর্ধেক জমা রেখেছিলাম। এতে আনুমানিক ১ লক্ষ টাকা সরকারী বাধ্যবাধকতার অতিরিক্ত জমা করেছি। এই টাকার উপর মুনাফা দেওয়া হয়। এখন আমি জানতে চাচ্ছি যে, এই মুনাফা নেওয়া কি আমার জন্য বৈধ হবে? আর এই জমানো টাকার উপর আমাকে প্রতি বছর যাকাত আদায় করতে হবে কি?

কুরবানীর পশু যবাই করার সময় রশি দিয়ে পা বাঁধার কারণে পা ভেঙে গেলে কি উক্ত পশু দিয়ে কুরবানী করা সহিহ …

প্রশ্ন (১৩৫২৫) : আমরা কয়েকজন মিলে এ বছর একটি ষাঁড় গরু কুরবানী করেছি। গরুটি খুব শক্তিশালী হওয়ায় বার বার উঠে যাচ্ছিল। তাই গরুটির পায়ে রশি বেঁধে টান দেওয়া হয়। ফলে সামনের পায়ের উপর পড়ে পা দুটি বাঁকা হয়ে মচকে যায়। এরপর গরুটি আর পা নাড়াতে পারেনি। সম্ভবত পা দুটি ভেঙ্গে গেছে। এখন উক্ত পশু দ্বারা আমাদের কুরবানী সহিহ হয়েছে কি?

দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে হিন্দু ব্যক্তিকে মসজিদে নিয়ে আসা যাবে কি?

প্রশ্ন (১৩৫২৪) : আমাদের মসজিদে একবার তিন দিনের জন্য একটি তাবলীগ জামাত আসে। তাবলীগের আমীর সাহেব গাশ্ত করার সময় এক হিন্দু ব্যক্তিকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসেন। আমীর সাহেব জানতেন না যে, ঐ লোক হিন্দু। আবার ঐ লোকও বলেনি। পরে এলাকার লোকজন ঐ হিন্দু ব্যক্তিকে মসজিদে দেখে তাদেরকে অনেক বকাবকি করে। জানার বিষয় হল, হিন্দুরা মসজিদে প্রবেশ করা কি নাজায়েয?

ফরয গোসল করার সময় নাকে পানি দিতে ভুলে গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩৫২৩) : একবার ফরয গোসল করার সময় তাড়াহুড়া করতে ‍গিয়ে নাকে পানি দিতে ভুলে যাই। গোসলের পর যোহরের ফরয নামায আদায় করি। পরে যখন মনে পড়েছে তখন পুনরায় গোসল করে আবার নামায আদায় করি। জানতে চাই, উক্ত অবস্থায় সঠিক নিয়ম কী? এবং আমি যেভাবে করেছি তা কি যথার্থ হয়েছে?

হাত বা অন্য অঙ্গে জমে থাকা পানি দিয়ে মাথা মাসাহ করলে কি অযু সহিহ হবে?

প্রশ্ন (১৩৫২২) : এক ব্যক্তি তাড়াহুড়ো করে অযু করে এসে নামাযে দাঁড়িয়ে গেছে। সাথে সাথেই তার মনে হয়েছে সে মাথা মাসাহ করেনি। এখন সে কী করবে? হাতের অবশিষ্ট ভেজা দিয়ে বা অন্য অঙ্গ থেকে হাত ভিজিয়ে মাথা মাসাহ করে নিলে কি সঠিক হত?

একজনের অযু করা পানি দিয়ে অন্যজন অযু করলে কি দ্বিতীয় ব্যক্তির অযু সহিহ হবে?

প্রশ্ন (১৩৫২১) : একদিন আমি বাথরুমে অযু করার সময় নিচে বালতি রেখে অযু করি। পরে আমার ছোট ভাই এসে সেই বালতির পানি দিয়ে অযু করে। জানতে চাচ্ছি, তার সেই অযু সঠিক হয়েছে কি? সেই অযু দ্বারা যে নামায আদায় করেছে তা পুনরায় আদায় করতে হবে কি?

তাশরীকের দিনসমূহে কাযা নামায আদায় করলে কি নামায শেষে তাকবীরে তাশরীক পড়তে হবে?

প্রশ্ন (১৩৫২০) : কেউ যদি যিলহজ্বের ৯ তারিখ থেকে ১৩ তারিখ অর্থাৎ তাশরীকের দিনসমূহে পূর্বের কাযা নামায পড়ে তাহলে তাকে কি নামায শেষে তাকবীরে তাশরীক পড়তে হবে?

অন্ধ ব্যক্তির ইমামতি কি মাকরুহ?

প্রশ্ন (১৩৫১৯) : আমাদের এলাকায় একটি বড় মাদরাসা আছে। মাদরাসার মুহতামিম সাহেব একজন সর্বজনশ্রদ্ধেয় আলেম। তিনি সবসময় আমাদের জামে মসজিদে জুমআ, দুই ঈদ ও তারাবীহর নামায পড়ান। কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এখনও তিনি আমাদের জামে মসজিদে জুমআ, ঈদ ও তারাবীহর নামায পড়ান। আমি শুনেছি, অন্ধ ব্যক্তির পেছনে নামায মাকরূহ হয়। জানার বিষয় হল, আমাদের উক্ত ইমামের পেছনে নামায মাকরূহ হবে কি?

কখন তায়াম্মুম করে নামায আদায় করা যাবে?

প্রশ্ন (১৩৫১৮) : আমি একজন সেনা কর্মকর্তা। প্রায় সময়ই আমাদেরকে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ট্রান্সফার করা হয়। সেখানে দুই সপ্তাহ পরপর আমাদের জন্য খাদ্য ও পানীয় সরবরাহ করা হয়। দেখা যায়, ১০-১২ দিন যেতেই খাওয়ার পানি ছাড়া আমাদের আর কোনো পানি অবশিষ্ট থাকে না। আশেপাশে কোনো বাড়িও থাকে না। চতুর্দিকে মাইল দুয়েক খুঁজেও পানির সন্ধান পাই না। এ অবস্থায় আমরা কি তায়াম্মুম করে নামায পড়তে পারব?

নামাযরত অবস্থায় কোনো লেখা মনে মনে পড়লে কি নামায নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন (১৩৫১৭) : আমি নামায পড়ছিলাম। আমার সামনে একটি বোর্ডে কিছু লেখা ছিল। আমি নামাযের ভেতরেই মনে মনে সেই লেখাটি পড়ে ফেলি। জানার বিষয় হলো, এভাবে নামাযের ভেতরে কোনো লেখা দেখে সেটা মনে মনে পড়লে কি নামায নষ্ট হয়ে যাবে?