মাগরিবের নামাজের সময় কখন শেষ হয়
প্রশ্ন (৭৭৫) : আমাদের সমাজে প্রচলিত আছে, মাগরিবের নামাজের সময় খুবই কম। তাই দেখা যায়, মাগরিবের আজানের পনের বিশ মিনিটের মধ্যে যদি কেউ নামাজ পড়তে না পারে তাহলে আর নামাজ পড়ে না। মনে করে নামাজের সময় শেষ হয়ে গেছে। আমার জানার বিষয় হল, মাগরিবের নামাজের সময় কতক্ষণ বাকি থাকে?