আর্কাইভ

মাদ্রাসার জন্য ওয়াকফকৃত জমিতে ঈদগাহ বানানো যাবে কি

প্রশ্ন (২২৯৪) : আমার ভগ্নিপতি মাদ্রাসার জন্য একটি জমি ওয়াকফ করে দিয়েছে। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ ঐ জমিকে ঈদগাহ বানাতে চাচ্ছে। জানতে চাই, ওয়াকফকৃত জমিতে ঈদগাহ বানানো বৈধ হবে কি?

ইসলামে কি দিবস পালনের কোন গুরুত্ব আছে

প্রশ্ন (২২৯২) : আমাদের গ্রামের এক ব্যক্তি বললেন: ইসলামে দিবস পালনের কোন গুরুত্ব নেই। এবং এক দিবসের উপরে আরেক দিবসের কোন প্রাধান্য নেই। সব দিনই আল্লাহর সৃষ্টি। সুতরাং একটার উপর আরেকটা প্রাধান্য পাবে কেন? তার এ কথাটি কি সঠিক?

অজুর স্থানে আলকাতরা লেগে থাকলে কি পুনরায় অজু করতে হবে

প্রশ্ন (২২৮৮) : এক ব্যক্তি নামাজ পড়ার পর তার শরীরে আলকাতরা দেখতে পেল। এখন তার কি পুনরায় অজু করে নামাজ পড়তে হবে নাকি আলকাতরা লাগার জায়গাটা ধুয়ে নিলে চলবে?

পাগলের পক্ষ থেকে কি কুরবানি করতে হবে

প্রশ্ন (২২৮৪) : আমার এক আত্মীয় আগে প্রতি বছর কুরবানি করতেন। কিন্তু গত বছর কীভাবে যেন তিনি পাগল হয়ে গেছেন। তার অনেক সম্পত্তি আছে। এখন কি তার পক্ষ থেকে অন্যদেরকে কুরবানি করতে হবে?

স্বর্ণ দিয়ে দাঁত বাঁধানোর পর অজু-গোসলে কোন সমস্যা হবে কি

প্রশ্ন (২২৮২) : আমার একটি দাঁত ভেঙ্গে গেছে। এখন আমি চাচ্ছি ভাঙ্গা দাঁতটি স্বর্ণ দিয়ে বাঁধাই করে নিব। জানতে চাই, আমার জন্য কি তা বৈধ হবে এবং আমার অজু এবং গোসল কি সহিহ হবে?

ইদ্দতের সময় শেষ হয়ে যাওয়ার পর স্বামীর মৃত্যুর সংবাদ জানতে পারলে কি নতুন করে ইদ্দত পালন করতে হবে

প্রশ্ন (২২৭৯) : আমাদের বাড়ির পাশের এক চাচীর স্বামী বিদেশে মারা গেছেন। কিন্তু তিনি আট মাস পর জানতে পারলেন। এখন তার কি ইদ্দত শেষ হয়ে গেছে নাকি নতুন করে ইদ্দত পালন করতে হবে?

ভণ্ড পীরের ভণ্ডামি প্রকাশ করা কি গীবতের অন্তর্ভুক্ত

প্রশ্ন (২২৭৮) : আমাদের এলাকায় এক ভণ্ড পীর রয়েছে। তার কাছে অনেক মানুষ যায়। আমি জানি যে, সে ভণ্ড। তার ভণ্ডামীর কথা প্রকাশ করা কি আমার জন্য বৈধ হবে? এটি কি গীবত হবে?

মালিকের অনুমতি ছাড়া কুরবানি করে দিলে কি কুরবানি আদায় হবে

প্রশ্ন (২২৭৭) : আমরা সব সময় আমাদের বাড়ির পাশের মাদ্রাসার হুজুরকে দিয়ে কুরবানির গরু জবাই করি। হুজুর আমাদের কুরবানির পশু জবাই করার পর অন্য আরেকজনের আরেকটি গরু জবাই করেন। তিনি বলেছেন, এটি তিনি মালিকের পক্ষ থেকেই জবাই করেছেন। কিন্তু তখন মালিক উপস্থিত ছিল না। জানতে চাই, তাদের কুরবানি কি সহিহ হয়েছে?।

হায়েয অবস্থায় আয়াতুল কুরসি বা তিন কুল পড়া যাবে কি

প্রশ্ন (২২৭৬) : আমাকে মাঝে মাঝে জিনে সমস্যা করে। তাই আমি সব সময় আয়াতুল কুরসি ও তিন কুল পড়ে শরীর বন্ধ করি। জানতে চাই, আমি কি হায়েয অবস্থায় আয়াতুল কুরসি বা তিন কুল পড়তে পারব?