আর্কাইভ

আইডি কার্ডে আপন বাবার পরিবর্তে অন্যের নাম লেখা যাবে কি

প্রশ্ন (২৯৫৪) : আমার জন্মের পর আমার বাবা আমার কোন খোঁজ নেয়নি। এক মহান ব্যক্তি আমার দেখাশোনা করেছেন এবং আমার সমস্ত খরচাদি বহন করেছেন। এখন আমার আইডি কার্ডে আমি কি আমার নামের পরিবর্তে ঐ ব্যক্তির নাম দিতে পারব?

রাষ্ট্র কর্তৃক যাকাত উশুল করলে কোন সমস্যা আছে কি

প্রশ্ন (২৯৫৩) : বর্তমানে রাষ্ট্র কর্তৃক যাকাত উশুল করার একটি বিষয় আলোচিত হচ্ছে। আমার মনে হয়, রাষ্ট্র কর্তৃক যাকাত বা সদকাতুল ফিতর গ্রহণ করা হলে মানুষের জন্য অনেক উপকার হত। কিন্তু আমাদের দেশের সরকারের প্রতি মানুষের একটি অনাস্থা থেকেই যায়। সে ব্যাপারে আপনাদের মতামত কী?

কিভাবে যাকাত ও সদকাতুল ফিতর আদায় করলে দারিদ্র বিমোচন সম্ভব

প্রশ্ন (২৯৫২) : বর্তমানে করোনা পরিস্থিতির কারণে মহা দুর্ভিক্ষ আমাদের জন্য অপেক্ষা করছে। সেক্ষেত্রে কিভাবে যাকাত ও সদকাতুল ফিতর আদায় করলে দারিদ্র বিমোচন সম্ভব? যার ফলে যাকাত গ্রহীতা নিজেও পরবর্তীতে যাকাত দিতে পারে।

বিভিন্ন একাউন্টের যাকাত আদায় করবেন কীভাবে

প্রশ্ন (২৯৪৬) : আমার সেভিংস অ্যাকাউন্টে চুরাশি হাজার টাকা আছে। এর উপর এক বছর অতিবাহিত হয়েছে। পাঁচ বছর মেয়াদি একটি অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে বত্রিশটি কিস্তি দিয়েছি। আরেকটি বীমায় পনের হাজার টাকা করে ছয় মাস পর পর চারটি কিস্তি দিয়েছি। আমার যাকাত কিভাবে আদায় করতে হবে?

কুরআন বুঝার কাজ চালু না করলে কি শয়তানকে খুশি করা হয়

প্রশ্ন (২৯৪১) : কুরআন বিশ্বমানবতার মুক্তির জন্য এসেছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ‘এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে বের করে আনতে পার অন্ধকার হতে আলোর দিকে।’ [সূরা ইবরাহীম, আয়াত: ১] কুরআন তেলাওয়াত ছাড়া কোনো আমলের ক্ষেত্রে কিন্তু বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়নি। তাহলে এর অর্থ কি এই নয় যে, কুরআন বুঝতে এবং এর উপর আমল করতে গেলে শয়তান অসন্তুষ্ট হয়? যদি তাই হয়, তাহলে কুরআন বুঝার কাজ যদি চালু না থাকে, এ ব্যাপারে আলেমদের কোনো মিশন না থাকে তাহলে কি পরোক্ষভাবে শয়তানকে খুশি করা হচ্ছে না?

নামাজে মাথা ঝুঁকিয়ে মশা মারলে কি নামাজ নষ্ট হয়ে যাবে

প্রশ্ন (২৯৩৯) : একবার নামাজে আমার পায়ে একটি মশা কামড় দিলে আমি সহ্য করতে না পেরে তাকে মারার জন্য দাঁড়ানো থেকে একটু ঝুঁকে পড়ি। আমি জানতে চাই, এর কারণে কি আমার নামাজ নষ্ট হয়েছে?

কুরআন বুঝার দায়িত্ব কি শুধু আলেমদের

প্রশ্ন (২৯৩৭) : আমাদের সাধারণ লোকদের মাঝে এই ধারণা আছে যে, কুরআন বুঝার দায়িত্ব শুধু আলেমদের। আমাদের দায়িত্ব শুধু খতম দেওয়া। বুঝার দায়িত্ব নয়। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?