আর্কাইভ

মাকামে ইবরাহীমের পাথর স্পর্শ করলে কি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত

প্রশ্ন (৩২৫৫) : এক ব্যক্তি বললেন: মাকামে ইবরাহীমের পাথর স্পর্শ করলে নাকি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। এ কথার কোন ভিত্তি আছে কি?

বর্তমানে ঘোড়ার গোশত খাওয়া যাবে কি

প্রশ্ন (৩২৫৪) : শুনেছি, ঘোড়ার গোশত খাওয়া নিষেধ হওয়ার কারণ হল যে, তা যুদ্ধের কছে ব্যবর্হত হত। কিন্তু এখন তো আর যুদ্ধের কাজে ঘোড়া ব্যবহার হয় না। তাহলে এখন কি ঘোড়ার গোশত খাওয়া যাবে?

চন্দ্র দ্বিখণ্ডিত করা হল কেন

প্রশ্ন (৩২৫৩) : আমরা জানি, রাসূল (সা.) এর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমার জানার বিষয় হল, রাসূল (সা.) কেন এ কাজটি করলেন?

নির্জনবাসের পূর্বে স্বামীর মৃত্যু হলে স্ত্রী মহর পাবে কি

প্রশ্ন (৩২৫১) : আমাদের এলাকায় একটি বিবাহ হয়েছে। বিবাহের পর কণেকে উঠিয়ে নেওয়ার সময় গাড়ি এক্সিডেন্টে বর মারা যায়। এখন কি এই বর থেকে ঐ কণে মহর লাভ করবে? উল্লেখ্য, তাদের মাঝে কখনো নির্জনবাসও হয়নি।

আজানের সময় হেফজখানার ছাত্রদের তেলাওয়াত বন্ধ করে উত্তর দিতে হবে কি

প্রশ্ন (৩২৪৮) : হেফজখানায় তো ছাত্ররা সবসময় তেলাওয়াত করতে থাকে। এমতাবস্থায় যদি আজান হয় তাহলে কি তারা কুরআন বন্ধ করে আজানের জবাব দিবে না কুরআন তেলাওয়াত চালিয়ে যাবে?

ওজর ছাড়া অজুর পানি ঢেলে দেওয়ার কাজে সহযোগিতা করা কি মাকরুহ

প্রশ্ন (৩২৪৭) : আমি আমাদের উস্তাদদের খেদমত করতে পছন্দ করি। তাই আমি আমার উস্তাদগণ অজু করার সময় পানি ঢেলে দিই। কিন্তু আমার এক উস্তাদ তাকে পানি ঢেলে দেওয়ার খেদমতও নিতে চান না। আমি জানতে চাচ্চি, ওজর ছাড়া অজুর পানি ঢেলে দেওয়ার কাজে সহযোগিতা করতে কোন সমস্যা আছে কি?

আল্লাহ তাআলা কাউকে ভালোবাসলে জিবরাঈল আ. কি ডেকে জানিয়ে দেন

প্রশ্ন (৩২৪৫) : কয়েকদিন আগে আমি সফর করছিলাম। রাস্তার পাশে এক মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলাম। সেখানে গিয়ে শুনলাম, খতীব সাহেব ওয়াজ করছেন, আল্লাহ কাউকে ভালোবাসলে জিবরাঈল আ.কে ডেকে জানিয়ে দেন। অতঃপর আস্তে আস্তে জমিনওয়ালারাও তাকে ভালোবাসে। এ কথাটি কি সঠিক?

হিল্লা বিয়ে সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

প্রশ্ন (৩২৪২) : অনেক সময় দেখা যায় কেউ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেললে তাকে আবার ফেরত নেওয়ার জন্য হিল্লা বিয়ে করে থাকে। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

পানিতে ফুঁ দেওয়া কি নিষেধ

প্রশ্ন (৩২৩৯) : আমার গলা ব্যথার জন্য গরম পানি খাচ্ছিলাম। পানি বেশি গরম হওয়ায় আমি তাতে ফুঁ দিয়ে ঠাণ্ডা করছিলাম। তখন আমার মা আমাকে বললেন: পানিতে ফুঁ দেওয়া ঠিক নয়। হাদিসে নাকি নিষেধ করা হয়েছে। আমি বিষয়টি জানতে চাচ্ছি।

স্বামীকে কি সেজদা করতে বলা হয়েছে

প্রশ্ন (৩২৩৮) : আমি শুনেছি, হাদিস শরিফে স্বামীকে সেজদা করতে বলা হয়েছে। অথচ আমরা তো জানি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না। তাহলে হাদিসে কীভাবে স্বামীকে সেজদা করতে বলা হয়েছে?