আর্কাইভ

স্বপ্নদোষ হওয়ার পর শরীরে বা কাপড়ে নাপাকীর চিহ্ণ না দেখলে কি গোসল ফরয হবে?

প্রশ্ন (১৩৫৫৫) : কেউ যদি ঘুমের মধ্যে দেখে যে, তার স্বপ্নদোষ হয়েছে কিন্তু ঘুম থেকে ওঠার পর শরীরে বা কাপড়ে কোনো ভেজা বা নাপাকির চিহ্ন দেখতে পায়নি। তাহলে কি তার উপর গোসল ফরয হবে?

উমরার তাওয়াফ করার আগেই কোনো মহিলার স্রাব চলে আসলে করণীয় কী?

প্রশ্ন (১৩৫৫৩) : আমার ভাবি উমরাহ করতে যায়। কিন্তু উমরার তাওয়াফ করার আগেই তার মাসিক স্রাব এসে যায়। পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও স্রাব বন্ধ হয়নি। এদিকে সফরের আর মাত্র দুই দিন বাকি। দুই দিন পরই দেশে চলে আসতে হবে। এখন তার করণীয় কী? মাসআলাটি বিস্তারিত জানতে চাই।

গরুর বিশেষ দুটি দাঁত না উঠলে কি উক্ত গরু দিয়ে কুরবানী করা যাবে?

প্রশ্ন (১৩৫৫২) : কুরবানীর সময় গরুর হাটে দেখা যায় ক্রেতারা গরুর বিশেষ দু’টি দাঁত দেখে গরু ক্রয় করে। বিশেষ দুই দাঁত না উঠলে সেই গরু কুরবানীর জন্য ক্রয় করে না। এখন আমার জানার বিষয় হল, গরু কুরবানীর উপযুক্ত হওয়ার জন্য দু’টি দাঁত ওঠা কি জরুরি? আর যদি নিশ্চিতভাবে জানা যায়, কোনো একটি গরুর দুই বছর হয়েছে, কিন্তু এখনও বিশেষ দু’টি দাঁত ওঠেনি তাহলে তা দিয়ে কুরবানী করলে সহিহ হবে কি?

মসজিদের নিচ তলাকে মার্কেট বানানো যাবে কি?

প্রশ্ন (১৩৫৫১) : আমাদের এলাকায় আনুমাণিক ৫০ বছরের পুরাতন একটি টিনশেড মসজিদ ছিল। বর্তমানে আমাদের এলাকায় মুসল্লি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই টিনশেড মসজিদটি ভেঙ্গে তিন তলা বিশিষ্ট মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন কমিটির কেউ কেউ চাচ্ছে নিচ তলা মার্কেটের জন্য রেখে দোতলা থেকে মসজিদ শুরু করতে। যেন নিচ তলার আয় দিয়ে মসজিদের যাবতীয় প্রয়োজন পূরণ করা যায়। এখন হযরতের নিকট জানতে চাই, নিচ তলাকে কি মসজিদের উন্নয়নের স্বার্থে মার্কেট বানানো যাবে? দয়া করে জানালে উপকৃত হব।

মিরাছ বণ্টনের পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৫৫০) : আমার মা কিছুদিন আগে স্ট্রোক করে মারা যান। তার মালিকানায় ৬ শতক জমি ছিল। তাঁর ওয়ারিশগণ হল- ১. স্বামী ২. এক পুত্র ও ৩. দুই কন্যা। ইসলামী দৃষ্টিকোণ থেকে এর বণ্টন কীভাবে হবে?

ফরয গোসলের ক্ষেত্রে শুধু ভেজা আঙ্গুল দিয়ে নাকের ভেতর মুছে দিলে কি গোসল হবে?

প্রশ্ন (১৩৫৪৯) : কোনো ব্যক্তি যদি ফরয গোসলে নাকের ভেতর পানি প্রবেশ না করিয়ে শুধু আঙ্গুল ভিজিয়ে নাকের ভেতরটা তিনবার মুছে নেয় তাহলে তার গোসল হবে কি এবং নাকের ভেতরে পানি প্রবেশ করানো ও তা পরিষ্কার করার পদ্ধতি কী?

কেরাতে ভুল পড়লে কি নামায ভেঙ্গে যাবে?

প্রশ্ন (১৩৫৪৮) : নামাযে ফরয পরিমাণ কেরাত পড়ার পর যদি পরবর্তী অংশে এমন কেনো ভুল পড়ে, যার কারণে অর্থ একেবারে পাল্টে যায় তাহলে নামায ভঙ্গ হবে কি? আর এক্ষেত্রে নফল ও ফরযের মধ্যে পার্থক্য আছে কি?

হজ্বে একে অন্যের মাথা মুন্ডিয়ে দিতে পারবে কি?

প্রশ্ন (১৩৫৪৭) : গত বছর আমি হজ্ব করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমরা যিলহজ্বের ১০ তারিখ কংকর নিক্ষেপ ও কুরবানী করার পর আমি কাফেলার এক হাজ্বী ভাইয়ের মাথা মুণ্ডিয়ে দিই। তারপর তিনি আমার মাথা মুণ্ডিয়ে দেন। জানার বিষয় হল, ইহরাম অবস্থায় মাথা মুণ্ডানোর কারণে আমার উপর কি দম বা সদকা ওয়াজিব হয়েছিল?

মুদ্রা ক্রয়-বিক্রয়ের বিধান কী?

প্রশ্ন (১৩৫৪৬) : আমাদের দেশের কাগজ ও পয়সার যত ধরণের (প্রচলিত এবং অপ্রচলিত) মুদ্রা আছে সব মুদ্রা আমি সংগ্রহ করি। সে মুদ্রা যত টাকা মূল্যের আমি তার চেয়ে কম বা বেশি মূল্যে ক্রয়-বিক্রয় করি। জানতে চাচ্ছি, ইসলামের দৃষ্টিতে এর বিধান কী?

কুরবানীর গরুতে মানতের অংশ দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৫৪৫) : আমার এক প্রতিবেশীর ছেলে খুব অসুস্থ ছিল। এক পর্যায়ে সে মানত করল যে, আমার সন্তান সুস্থ হলে একটা কুরবানী করব। এখন সে একটা গরুতে মানতের একভাগ দিতে চাচ্ছে। ঐ গরুতে অন্যদের কুরবানীর অংশ আছে। এভাবে কুরবানী করা কি জায়েয হবে? আর ঐ মানতের কুরবানী করার পর ঐ ব্যক্তিকে নিজ কুরবানীও কি আদায় করতে হবে? নাকি ঐ মানতের দ্বারাই তার নিজের কুরবানী আদায় হয়ে যাবে?

জানাযার নামাযে হাসলে কি অযু ভেঙ্গে যাবে?

প্রশ্ন (১৩৫৪৪) : একদিন আমাদের মহল্লার মসজিদে যোহরের নামাযের সময় কোনো কারণবশত নামাযের আগে জানাযার নামায অনুষ্ঠিত হয়। তখন নামাযে কোনো এক কারণে আমার বন্ধু হেসে উঠে। এরপর আমরা একত্রে যোহরের নামায আদায় করি। জানার বিষয় হল, তার জানাযার নামায কি শুদ্ধ হয়েছে? আর নামাযে উচ্চস্বরে হাসার কারণে তার অযু ভেঙ্গেছে কি?

এক মসজিদের জন্য কালেকশন করা টাকা অন্য মসজিদের উন্নয়নের জন্য ব্যয় করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৪৩) : আমাদের গ্রামের মসজিদে অযুখানা বানানোর জন্য আমি আমার কয়েকজন পরিচিত ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা কালেকশন করি। মসজিদের অযুখানার কাজ শেষ হওয়ার পর আমার কাছে অতিরিক্ত ৫ হাজার টাকা রয়ে গেছে। এখন জানতে চাচ্ছি, ঐ তিন হাজার টাকা আমি আমাদের গ্রামেরই অন্য মসজিদের উন্নয়নের জন্য ব্যয় করতে পারব কি?

কুরবানী সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৫৪২) : আমার দুই ছেলে এক মেয়ে। তারা সবাই সবাই লন্ডনে থাকে। আর আমরা স্বামী-স্ত্রী দেশে থাকি। আমরা মাঝে মাঝে গিয়ে তাদের সাথে কিছুদিন থেকে আসি। দেশে আমাদের সন্তানাদি কেউ না থাকায় কুরবানী করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তাই আমাদের সন্তানদেরকে বলে দিয়েছি তারা যেন আমাদের পক্ষ থেকে কুরবানী করে দেয়। কিন্তু সমস্যা হলো তারা আমাদের থেকে একদিন আগে কুরবানী করে। এখন জানতে চাচ্ছি, তারা যদি তাদের কুরবানীর সময় আমাদের পক্ষ থেকেও কুরবানী করে দেয় তবে কি তা সহিহ হবে? এবং এর দ্বারা কি আমাদের কুরবানী আদায় হবে?

কুড়িয়ে পাওয়া সম্পদ নিজ গরিব সন্তানকে দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৫৪১) : আমি একজন বাসচালক। আমি গাজীপুর টু ঢাকা লোকাল বাস চালাই। একদিন আমি আমার গাড়িতে প্রায় ১০/১২ কেজি পরিমাণ গোশত পাই। সাথে সাথে আমি বাসস্ট্যান্ডে ঘোষণা করে দিয়েছি। কিন্তু একদিন এক রাত পার হওয়ার পরও মালিকের কোনো খোঁজ পাইনি। পরে আমার এক গরিব ছেলে যার সংসার ভিন্ন তাকে সেই গোশত দিয়ে দিয়েছি। জানার বিষয় হল, নিজ সন্তানকে কুড়িয়ে পাওয়া সম্পদ দেওয়া কি ঠিক হয়েছে? এটা কি জায়েয হয়েছে?

নফল নামাযে কেরাতের তারতীব ভঙ্গ হলে কি নামায মাকরূহ হবে?

প্রশ্ন (১৩৫৪০) : আমি একদিন নফল নামাযের প্রথম রাকাতে সূরা কুরাইশ পড়ি। আর দ্বিতীয় রাকাতে বেখেয়ালে তার উপরের সূরা আছর পড়ে ফেলি। জানার বিষয় হলো, একারণে আমার উক্ত নামায মাকরূহ হয়েছে কি?

একাকী নামায আদায় করলে কেরাত আস্তে পড়বে নাকি জোরে পড়বে?

প্রশ্ন (১৩৫৩৯) : ফজর, মাগরিব ও এশার নামায জামাতে আদায় করলে ইমাম সাহেব উক্ত নামাযগুলোতে জোরে কেরাত পড়ে থাকেন। এখন আমি জানতে চাচ্ছি, এই নামাযগুলো কেউ একাকী আদায় করলে কেরাত জোরে পড়বে নাকি আস্তে পড়বে? আর নফল নামাযে আস্তে কেরাত পড়তে হবে, নাকি শব্দ করেও পড়া যাবে?

নফল নামায বসে আদায় করার বিধান কী?

প্রশ্ন (১৩৫৩৮) : আমার আব্বু সুস্থ-সবল। তিনি দাঁড়িয়ে নমায পড়তেও সক্ষম। তিনি সব নামায দাঁড়িয়েই আদায় করেন। তবে শুধু নফল নামায বসে আদায় করেন। জানতে চাই, ওজর ছাড়া নফল নামায বসে আদায় করার কী বিধান?

চার রাকাত বিশিষ্ট নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুলে দরূদ শরিফ পড়লে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৫৩৭) : গতকাল এশার নামাযে আমাদের মসজিদের ইমাম সাহেব সাহু সিজদা করেন। নামাযের পর কয়েকজন মুসল্লি সাহু সিজদার ব্যাপরে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন, প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুলে দরূদ শরিফ পড়ে ফেলি। এই কারণে সাহু সিজদা করেছি। তখন একজন বলল, দরূদ তো নবী (সা.)-এর জন্য দুআ। এর কারণে তো সাহু সিজদা দেওয়ার প্রয়োজন নেই। জানতে চাই, এক্ষেত্রে সঠিক মাসআলা কী?

নফল নামায শুরু করে ভেঙ্গে ফেললে কি তা কাযা করতে হয়?

প্রশ্ন (১৩৫৩৬) : গতকাল এশার নামাযের পর আমি দু রাকাত নফল নামায শুরু করার পর একটি জরুরি কাজের কথা মনে পড়ায় আমি নামায ছেড়ে দিয়ে ঐ কাজে চলে যাই। আমি ভেবেছিলাম, যেহেতু এটা নফল নামায তাই কোনো সমস্যা নেই। কিন্তু মা বললেন, নফল নামায শুরু করে ভেঙ্গে ফেললে তা কাযা করতে হয়। আমি জানতে চাচ্ছি, আমার কি ‍উক্ত নফলের কাযা করতে হবে?