আর্কাইভ

গর্ভবতী পশুর পরিবর্তে নরমাল গরু কুরবানী দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৬৮৮) : আমি কুরবানীর জন্য একটি পশু কিনেছি। কেনার পর দেখতে পাই গরুটি ৪ মাসের গর্ভবতী। তখন কুরবানীর জন্য আরেকটি পশু ক্রয় করি। জানতে চাচ্ছি, পরবর্তী পশু দ্বারা কুরবানী হবে কি? গর্ভবতী পশুটি পালতে পারব কি?

কুরবানী করার পর কুরবানী আবশ্যক হলে কী করবে

প্রশ্ন (১০৬৮৫) : জনৈক ব্যক্তির উপর কুরবানী আবশ্যক ছিল না। কিন্তু তারপরও সে একটি খাসী কিনে কুরবানীর দিন কুরবানী করে। কিন্তু ঈদের রাতে তার পিতা মারা যায়। ওয়ারিশ সূত্রে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়। প্রশ্ন হল, তার কি আবার কুরবানী করতে হবে?

কয়েক বছরের কুরবানী কিভাবে করবে

প্রশ্ন (১০৬৮৪) : আমার আম্মার ২০ লক্ষ টাকা দামের একটি জমি আছে যা প্রয়োজন অতিরিক্ত। মাসআলা না জানার কারণে তিনি বিগত ৭ বছর ধরে কুরবানী করেননি। জানতে চাচ্ছি, বিগত বছরগুলোর কুরবানী কিভাবে আদায় করা যায়?

পিতা মাতা জানা না থাকলে কি করবে

প্রশ্ন (১০৬৮২) : জনৈক নারীর পিতা মাতার কোনো খোঁজ পাওয়া যায় না। সে বাচ্চা থেকেই আরেক পরিবারে বড় হয়েছে। জানতে চাচ্ছি, তার বিয়ের সময় তার পিতা মাতার নামের জায়গায় যারা তাকে বড় করেছে তাদের নাম লেখা যাবে কি?

কাফফারার রোযার মাঝে সামর্থ্যবান হলে করণীয় কী

প্রশ্ন (১০৬৭৬) : কোনো ব্যক্তি সামর্থ্য না কারণে যদি রোযার মাধ্যমে কসমের কাফফারা আদায় শুরু করে এবং তিনটি রোযা শেষ হওয়ার আগেই কাফফারা আদায়ের সামর্থ্য চলে আসে তাহলে রোযা দ্বারাই পূর্ণ করবে নাকি অর্থ ব্যয়ের মাধ্যমে আদায় করতে হবে?