মহররম মাসে কি বিয়ে করা নিষেধ

প্রশ্ন (২৬৩৫) : আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে যে, মহররম মাসে বিয়ে করা নিষেধ। মহররম মাসে বিয়ে করলে সে বিয়েতে কোনো বরকত হয় না। প্রশ্ন হল, মহররম মাসে বিয়ে করার ব্যাপারে শরিয়তে কোনো নিষেধাজ্ঞা আছে কি?

কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে কি আঙ্গুল পঁচে যায়

প্রশ্ন (২৫৫৭) : আমার দাদিকে বলতে শুনলাম, কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে নাকি আঙ্গুল পঁচে যায়। আমি জানতে চাচ্ছি, শরিয়তে কি এর কোনো ভিত্তি রয়েছে?

চুড়ি না পরে স্বামীকে খেতে দিলে কি স্বামীর হায়াত কাটা যায়

প্রশ্ন (২৪৭০) : আমাদের গ্রামে একটি কথার প্রচলন আছে যে, মেয়েরা বিয়ের পর চুড়ি না পরে স্বামীকে খাবার খেতে দিলে স্বামীর হায়াত কমে যায়। আমি জানতে চাচ্ছি যে, শরিয়তে এর কোনো ভিত্তি আছে কি?

শনিবারে কি বিবাহ করা নিষিদ্ধ

প্রশ্ন (২২২৩) : আমার মামাতো বোনের শনিবারে বিবাহ। কিন্তু বাড়ির কেউ কেউ বলছে, শনিবারে বিবাহ দেওয়া ঠিক নয়। জানতে চাই,তাদের কথা কি সঠিক?

ভাদ্র মাসে কি বিবাহ করা নিষেধ

প্রশ্ন (১৮৬২) : আমাদের এলাকায় লোকমুখে প্রচলিত আছে যে, ভাদ্র মাসে নাকি বিয়ে করা অশুভ। প্রশ্ন হলো, শরিয়তে এর কি কোনো ভিত্তি আছে?

রাতে বাহিরে কাপড় থাকলে কি কোনো সমস্যা হয়

প্রশ্ন (১৬৬৮) : মাঝে মাঝে মনের ভুলে রাতে বাহিরে কাপড় থেকে যায়। আমার এক আত্মীয় বললেন, এটা ঠিক না। এটি নাকি কুলক্ষণ। প্রশ্ন হলো, ইসলামে কি এমন কোনো বিধান আছে যে রাতে বাহিরে কাপড় থাকতে পারবে না?

রাতে ঘর ঝাড়ু দেওয়া কি নিষেধ

প্রশ্ন (১৬৪৭) : আমি সেদিন রাতে ঘর ঝাড়ু দিতে গেলে আমার দাদি বলেন, রাতে ঘর ঝাড়ু দেওয়া কুলক্ষণ। আমার প্রশ্ন হলো, শরিয়তে কি রাতে ঘর ঝাড়ু দেওয়া নিষেধ?

৪০ দিন পর্যন্ত কি মৃতব্যক্তির আত্মা ঘরে আসা যাওয়া করে

প্রশ্ন (১৫৬২) : আমাদের পরিবারের একজন মুরুব্বি বললেন, কেউ মারা গেলে ৪০ দিন পর্যন্ত তার আত্মা ঘরে আসা যাওয়া করে থাকে। এ কথা শোনার পর থেকে ছোট বাচ্চারা ভয়ের মাঝে রয়েছে। আমি জানতে চাচ্ছি, উক্ত মুরুব্বির কথা কি সঠিক?

ফাঁসির রশির অংশ দিয়ে তাবিয বানালে কি  রোগ সারে

প্রশ্ন (১৫০৭) : লোকমুখ শোনা যায় যে, ফাঁসির রশির যে অংশ গলার সাথে লাগে তা দিয়ে তাবিয বানিয়ে হাঁপানি রোগীর গলায় ঝুলিয়ে দিলে তার হাঁপানি রোগ নিরাময় হয়। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলাম কী বলে?

পোকার হাত থেকে বাঁচার জন্য ৭ জন সুদখোরের নাম লিখে ঝুলিয়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৫০৬) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, গবাদি পশুর শরীরে পোকা হলে ৭ জন সুদখোরের নাম কাগজে লিখে তা আক্রান্ত পশুর গলায় ঝুলিয়ে দিতে হয়। এতে নাকি সেই পশুর শরীর থেকে পোকা বের হয়ে যায়। আমার প্রশ্ন হলো, ইসলামি শরিয়তে এর কোনো ভিত্তি আছে কি?

শুকরের নাম মুখে নিলে কি মুখ ৪০ দিন নাপাক থাকে

প্রশ্ন (১৩৭৪) : ছোটকালে শুনেছিলাম শুকরের নাম মুখে উচ্চারণ করলে ৪০ দিন পর্যন্ত মুখ নাপাক থাকে। বরং শুকরের বদলে খিনজির বলতে হবে। আসলে কি তাই? সঠিক বিষয়টি জানতে চাচ্ছি।

শিশুদের কপালে কালো টিপ দেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৭৩) : বর্তমান সমাজে প্রচলিত আছে যে, শিশুদেরকে বদ নজর থেকে রক্ষা করার জন্য কপালের একপাশে টিপ দেওয়া হয়। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলাম কী বলে?

মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা পড়ার বিশেষ কোনো ফযিলত হাদিসে বর্ণিত আছে কি

প্রশ্ন (৫৭৪) : মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা পড়ার বিশেষ কোনো ফযিলত হাদিসে বর্ণিত আছে কি? আমাদের সমাজে ব্যাপকভাবে এই প্রচলন আছে যে,মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা তায়্যেবা পড়া হলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে।

চন্দ্র ও সূর্য গ্রহণের সময় নারী বা পুরুষ কেউ কিছু খেতে পারবে কি

প্রশ্ন (২৯০) : চন্দ্র ও সূর্য গ্রহণের সময় নারী বা পুরুষ কেউ কিছু খেতে পারবে কি? কেউ কেউ বলে, এ সময় খেলে নাকি সারা বছর রোগ ভালো হয় না।