ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ

কেউ কোনো নবীকে গালি দিলে কি কাফের হয়ে যাবে

প্রশ্ন (৭৪৬৩) : এক খ্রিস্টান ব্যক্তি রাসূল (সা.)- কে মন্দ বললে আমার এক বন্ধু ঈসা (আ.)-কে বিরূপ মন্তব্য করে বসে। আমি জানতে চাচ্ছি, এতে কি আমার বন্ধুটির ঈমান চলে যাবে?

নামাজ পড়ে কি হবে- এ কথা বললে ঈমান থাকবে কি

প্রশ্ন (৬৪২০) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে বলে, নামাজ পড়ে কি হবে? জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি স্ত্রীর ঈমান চলে যাবে? এতে তাদের বিবাহে কোনো সমস্যা হবে কি?

বর্তমানে প্রচলিত আহলে কুরআন নামধারীরা কি কাফের

প্রশ্ন (৬৩৩১) : বর্তমান সমাজে একটি দল পাওয়া যায়, যারা নিজেদেরকে আহলে কুরআন বলে থাকে। তারা হাদিসের প্রয়োজনীয়তাকে অস্বীকার করে। তারা বলে হাদিস বলতে কিছু নেই। মানতে হবে শুধু কুরআনকে। জানতে চাচ্ছি, তাদের কি ঈমান থাকবে?

নামাজের জন্য অজু প্রয়োজন- এ কথার অস্বীকারকারী কি কাফের

প্রশ্ন (৬৩০৭) : জনৈক ব্যক্তি অজু ছাড়া নামাজ পড়ে। সে বলে, নামাজের জন্য অজু লাগে না। অজু ছাড়াই নামাজ হয়। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি কি কাফের হয়ে যাবে?

রাসূল আলাদা নন- এমন আকীদা ধারণকারীর পিছনে নামাজ হবে কি

প্রশ্ন (৬১০৫) : এলাকার এক মসজিদের ইমাম সাহেবের আকীদা হল, রাসূল আল্লাহ নন, কিন্তু আল্লাহ থেকে আলাদাও নন। জানতে চাচ্ছি, এমন আকীদাধারীর পিছনে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি?

নদী পার হতে হলে কি রসুন, ম্যাচ ও টাকা নদীতে ফেলতে হয়

প্রশ্ন (৬০৬৬) : আমাদের গ্রামে প্রচলিত আছে, সদ্য ভূমিষ্ট বাচ্চাকে নিয়ে নদী পার হতে হলে আগে নদীতে রসুন, ম্যাচ ও টাকা একটি পোটলায় বেঁধে ফেলতে হয়। তারপর নদী পার হতে হয়। এতে বাচ্চা যাবতীয় অনিষ্টতা থেকে নিরাপদ থাকে। জানতে চাচ্ছি, এটার কোনো ভিত্তি আছে কি?

আগুন পোহানোর পর বাচ্চা দেখতে যাওয়া কি শরিয়ত সম্মত

প্রশ্ন (৬০২০) : আমাদের এলাকায় একটা নিয়ম আছে যে, সদ্য ভূমিষ্ট বাচ্চাকে কেউ দেখতে এলে তাকে আগুন পোহাতে হয়। তারপর সে বাচ্চাকে দেখতে ঘরে ঢুকতে পারে। কারণ এতে নাকি বাচ্চা বিভিন্ন ধরণের ক্ষতি থেকে বেঁচে থাকে। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?

একটি ভাতে কি ৭০ হাজার ফেরেশতা থাকে

প্রশ্ন (৫৮৮৫) : অনেকে ভাত নষ্ট না করার গুরুত্ব বুঝাতে গিয়ে বলে থাকে, একটি ভাতে ৭০ হাজার ফেরেশতা থাকে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

একটি ভাত নষ্ট করলে কি তা পাহাড়ে পরিণত হবে

প্রশ্ন (৫৮৮৪) : আমার দাদিকে বলতে শুনেছি, কেউ ভাত নষ্ট করলে একেকটি ভাত কিয়ামতের দিন পাহাড়ের সমান বড় হয়ে যাবে। তারপর উক্ত ব্যক্তিকে তা খেতে বলা হবে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?